Banglar Yuva Sathi Application: বেকার ভাতা পেতে মুর্শিদাবাদে সবথেকে বেশি আবেদন! বাকি ২২ জেলার মধ্যে কে কত নম্বরে?
বিধানসভা নির্বাচনের আগে বেকার ভাতার জন্য রাজ্যের বিভিন্ন প্রান্তে লম্বা লাইন পড়ল। জমা পড়ল লাখ-লাখ আবেদন। নবান্ন সূত্রে খবর, রবিবার থেকে 'যুবসাথী' প্রকল্পে আবেদন জমা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। আর প্রথম দিনেই ৫.৬৬ লাখের বেশি আবেদন জমা পড়েছে।
বিধানসভা নির্বাচনের আগে বেকার ভাতার জন্য রাজ্যের বিভিন্ন প্রান্তে লম্বা লাইন পড়ল। জমা পড়ল লাখ-লাখ আবেদন। নবান্ন সূত্রে খবর, রবিবার থেকে 'যুবসাথী' প্রকল্পে আবেদন জমা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। আর প্রথম দিনেই ৫.৬৬ লাখের বেশি আবেদন জমা পড়েছে। সূত্র উদ্ধৃত করে সংবাদমাধ্যম দ্য ওয়ালের প্রতিবেদনে জানানো হয়েছে, সোমবার বেলা ১২ টা পর্যন্ত ৬.৫৫ লাখেরও বেশি আবেদন জমা পড়েছে। শুধু সোমবারই জমা পড়েছে ৯১,০০০-র বেশি আবেদন। আর জেলাভিত্তিক যে তালিকা সামনে এসেছে, তাতে মুর্শিদাবাদে সবথেকে বেশি আবেদন পড়েছে বলে ওই সূত্র উদ্ধৃত করে ওই প্রতিবেদনে জানানো হয়েছে। ওই প্রতিবেদন অনুযায়ী, দ্বিতীয় স্থানে থাকা দক্ষিণ ২৪ পরগনার থেকে বহু গুণ এগিয়ে আছে মুর্শিদাবাদ। দুই জেলার ফারাক প্রায় ৩০,০০০। তাছাড়াও ৪০,০০০-র বেশি আবেদন জমা পড়েছে উত্তর ২৪ পরগনা, বাঁকুড়া এবং পুরুলিয়া। একাধিক জেলায় ৩০,০০০-র বেশি আবেদন জমা পড়েছে।

কোন জেলায় 'যুবসাথী' প্রকল্পে কত আবেদন জমা পড়ল?
১) মুর্শিদাবাদ: ৭৭,৭৯০
২) দক্ষিণ ২৪ পরগনা: ৪৯,৪৪৯
৩) বাঁকুড়া: ৪৮,১২২
৪) পুরুলিয়া: ৪৬,৯৪৫
৫) উত্তর ২৪ পরগনা: ৪৪,৩২৬
৬) হুগলি: ৩৬,৫৪১
৭) পূর্ব বর্ধমান: ৩৪,৫০৬
৮) পশ্চিম মেদিনীপুর: ৩৩,২৯৬
৯) হাওড়া: ৩২,০৪২
১০) নদিয়া: ৩০,৩৭৯
১১) পূর্ব মেদিনীপুর: ২৮,২৮৫
১২) কোচবিহার: ২৩,১৩৫
১৩) উত্তর দিনাজপুর: ২৩,১৩২
১৪) জলপাইগুড়ি: ২৩,০২৩
১৫) বীরভূম: ২২,৭৯৫
১৬) পশ্চিম বর্ধমান: ২০,৮০৬
১৭) দক্ষিণ দিনাজপুর: ১৭,৭৩৮
১৮) কলকাতা: ১৫.৭৮০
১৯) মালদা: ১৩,৮০৫
২০) আলিপুরদুয়ার: ১১,৪৭৯
২১) ঝাড়গ্রাম: ১০,৮৮৬
২২) দার্জিলিং: ৮.৯১৯
২৩) কালিম্পং: ২,৭১৪
অনলাইনেও শুরু হয়েছে ‘যুবসাথী’ প্রকল্পের আবেদন প্রক্রিয়া
তারইমধ্যে অফলাইনে ব্যাপক সাড়া পড়ায় অনলাইনেও 'বাংলার যুবসাথী' প্রকল্পের আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। রাজ্যের যোগ্যরা https://apas.wb.gov.in ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন। নবান্ন সূত্রে খবর, অফলাইনে যেভাবে আবেদন জমা পড়েছে, তাতে উচ্ছ্বসিত হয়েই অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। প্রাথমিকভাবে অবশ্য সেই পরিকল্পনা ছিল না।
কতদিন বাংলার যুবসাথী প্রকল্পের শিবির চলবে?
নবান্ন সূত্রে খবর, ছুটির দিনগুলো বাদ দিয়ে আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে আগামী ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত রাজ্যের প্রতিটি বিধানসভা কেন্দ্রে বিশেষ শিবির (মোট ২৯৪টি শিবির) চলবে। সকাল ১০ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত শিবির খোলা থাকবে। যাঁরা আবেদন জমা দেবেন, তাঁরা রশিদ পাবেন। আবেদনপত্রের ডিজিটালাইজেশন করা হবে।
ABOUT THE AUTHORAyan Dasঅয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More
E-Paper


