Sajal on Sayantika: 'এতদিন ঘোড়ার ডিম করেছেন, এখন জিম করছেন', হেরে যাওয়া তৃণমূল নেত্রীকে কটাক্ষ BJP বিধায়কের
বিজেপি নেতা বলেন, 'এতদিন ঘোড়ার ডিম করেছেন, এখন জিম করছেন।' গতকাল নিজের নির্বাচনী ক্ষেত্রে গিয়েছিলেন সজল ঘোষ। এই আবহে তাঁকে প্রশ্ন করা হয়েছিল সায়ন্তিকার জিম করার বিষয়ে। এরপরই তিনি অভিযোগ করেন, এতদিন এলাকার উন্নয়ন করেননি সায়ন্তিকা।
বরানগর বিধানসভা কেন্দ্র থেকে নির্বাচনে পরাজিত হওয়ার কয়েকদিন পরই জিম করতে দেখা গিয়েছে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়কে। আর এই নিয়ে এবার কটাক্ষের সুর শোনা গেল বরানগরের জয়ী বিধায়ক সজল ঘোষের গলায়। তৃণমূল নেত্রী তথা অভিনেত্রীর উদ্দেশে বিজেপি নেতা বলেন, 'এতদিন ঘোড়ার ডিম করেছেন, এখন জিম করছেন।' গতকাল নিজের নির্বাচনী ক্ষেত্রে গিয়েছিলেন সজল ঘোষ। এই আবহে তাঁকে প্রশ্ন করা হয়েছিল সায়ন্তিকার জিম করার বিষয়ে। এরপরই তিনি অভিযোগ করেন, এতদিন এলাকার উন্নয়ন করেননি সায়ন্তিকা। এখন তিনি জিম করলে করবেন, তাতে তাঁর কিছু যায় আসে না বলে জানান সজল ঘোষ।

প্রসঙ্গত, সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো পোস্ট করেন সায়ন্তিকা। সেখানে তাঁকে জিম করতে দেখা যায়। এদিকে ট্রেনারের সঙ্গে মিরর সেলফি শেয়ার করে আবার একটি স্টোরিতে লিখলেন, ‘যেখানে আমার স্থান, সেখানে ফিরে আসতে পেরে আমি খুশি।’ উল্লেখ্য, রাজনীতিতে কয়েকবছর ধরে আছেন সায়ন্তিকা। এই আবহে সাম্প্রতিক সময়ে তাঁকে সেভাবে সিনেমায় আর কাজ করতে দেখা যায়নি। এর আগে ২০২১ সালের বিধানসভা নির্বাচনে বাঁকুড়া থেকে হেরেছিলেন সায়ন্তিকা বিজেপির কাছে, প্রার্থী ছিলেন নীলাদ্রি শেখর দানা। তারপর লোকসভা ভোটে টিকিট না পেয়ে কতকটা অভিমানী হয়েছিলেন তিনি। তবে ২০২৪ সালের বিধানসভা উপনির্বাচনে তাঁকে বরানগর থেকে প্রার্থী করে তৃণমূল। সেই নির্বাচনে সজল ঘোষকে তিনি ৮ হাজার ভোটে হারান। তবে এবারে সেই সজল ঘোষের কাছেই হেরে যান তিনি।
এরপর তিনি অসুস্থ ছিলেন কয়েকদিন। জানা যায়, জ্বর হয়েছিল সায়ন্ত্রিকার। তারপরই জিমে ফিরলেন তৃণমূলের প্রাক্তন বিধায়ক। উল্লেখ্য, তৃণমূলের অনেক তারকা বিধায়ক এবার হেরে গিয়ে 'পুরনো পেশায়' ফিরে যাওয়ার কথা বলেছেন। রাজ চক্রবর্তী রাজনীতি ছাড়ার ঘোষণা করেছেন। এমনকী সাংসদ দেবও ইঙ্গিত করেছেন, তাঁকে 'ভুল বুঝিয়ে' গতবারের লোকসভা নির্বাচনে দাঁড় করানো হয়েছিল। তিনি নতুন বিজেপি সরকারের প্রতি ইতিবাচক বার্তা দেন। এছাড়া তৃণমূলপন্থী বহু অভিনেতা-অভিনেত্রীরও সুর বদল হয়েছে এই কয়েকদিনে। আবার যে সকল অভিনেতারা এতদিন তৃণমূল জমানায় 'ব্যান' হয়েছিলেন, তাঁরা মুখ খুলতে শুরু করেছেন।
ABOUT THE AUTHORAbhijit Chowdhury২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।Read More
E-Paper


