Bengal Universities in QS World Ranking: বিশ্বের সেরার তালিকায় পিছিয়ে গেল যাদবপুর-কলকাতা বিশ্ববিদ্যালয়, বাংলায় শীর্ষে কে

Bengal Universities in QS World Ranking: বিশ্বের সেরার তালিকায় পিছিয়ে গেল যাদবপুর এবং কলকাতা বিশ্ববিদ্যালয়। জোরালো ধাক্কা খেয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয়। বাংলায় শীর্ষস্থান দখল করল অপর একটি শিক্ষা প্রতিষ্ঠানের।

Published on: Jun 18, 2026, 10:07:55 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

JU and CU in QS World University Rankings 2027: বিশ্বের সেরা শিক্ষা প্রতিষ্ঠানের তালিকায় বেশ খানিকটা নীচে নেমে গেল যাদবপুর ও কলকাতা বিশ্ববিদ্যালয়। ২০২৭ সালের যে 'কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্ক' প্রকাশিত হয়েছে, সেই তালিকা অনুযায়ী, বিশ্বের সেরা শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে যাদবপুর বিশ্ববিদ্যালয় ৭২১-৭৩০ নম্বর স্তরে আছে। যা গতবার ছিল ৬৭৬ নম্বরে। তারপরও অবশ্য কলকাতা বিশ্ববিদ্যালয়ের থেকে এগিয়ে রয়েছে। গতবার কলকাতা বিশ্ববিদ্যালয় যেখানে ৭৭১-৭৮০ নম্বর স্তরে ছিল, এবার সেটা নেমে গিয়েছে ৯০১-৯৫০ নম্বর স্তরে।

বিশ্বের সেরার তালিকায় পিছিয়ে গেল যাদবপুর এবং কলকাতা বিশ্ববিদ্যালয়। (ফাইল ছবি, সৌজন্যে এএনআই এবং Calcutta University)
বিশ্বের সেরার তালিকায় পিছিয়ে গেল যাদবপুর এবং কলকাতা বিশ্ববিদ্যালয়। (ফাইল ছবি, সৌজন্যে এএনআই এবং Calcutta University)

IIT খড়্গপুরের সাফল্য

যাদবপুর এবং কলকাতার সেই ধাক্কার মধ্যে উন্নতি হয়েছে রাজ্যের অপর শিক্ষা প্রতিষ্ঠান আইআইটি খড়্গপুরের। গতবার যেখানে ২১৫ নম্বরে ছিল, সেখানে এবার ২০৫ তম স্থান অধিকার করে নিয়েছে বিশ্বে। আর ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠানের তালিকায় চার নম্বরে আছে। পশ্চিমবঙ্গের মধ্যে তো প্রথম হয়েছে। অন্যদিকে আইআইটি দিল্লির র‍্যাঙ্কিংও ভালো হয়েছে গতবারের তুলনায়। ২০২৬ সালে ছিল ১২৩ নম্বরে। এবার সেখানে ১১৮ নম্বরে উঠে এসেছে। সেইসঙ্গে ভারতের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের তকমা ছিনিয়ে নিয়েছে।

আরও পড়ুন: UPSC Civil Serivces Self-Study Tips: 'টেস্ট'-র ধাঁচে রোজ ৯-১২ ঘণ্টা পড়াশোনা, নিজে পড়েই কীভাবে UPSC-তে ছক্কা ভূমিকার?

QS World University Rankings সংক্রান্ত তথ্য

১) তালিকা অনুযায়ী, ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠানগুলির মধ্যে ২৩ নম্বরে আছে যাদবপুর বিশ্ববিদ্যালয়। গতবার ছিল ২০ নম্বরে।

২) ভারতের মধ্যে কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্থান এবার ৩৩ নম্বরে নেমে গিয়েছে। গতবার ২৬ নম্বরে ছিল।

৩) গ্রেটার নয়ডার গালগোটিয়াস বিশ্ববিদ্যালয় এবার ১২০১-১৪০০ নম্বর স্তরে আছে।

আরও পড়ুন: UPSC Civil Services Success Story: প্রথম অ্যাটেম্পটেই র‍্যাঙ্ক ১৩, বিনা কোচিংয়ে কীভাবে ২১ বছরে UPSC-তে সফল বিদূষী?

ভারতের সেরা ১০টি শিক্ষা প্রতিষ্ঠানের তালিকায় কারা?

১) IIT দিল্লি: ১১৮ নম্বরে আছে।

২) IIT বম্বে: ১৩৪ নম্বরে আছে।

৩) IIT মাদ্রাজ: ১৩৪ নম্বরে আছে।

৪) IIT খড়্গপুর: ২০৫ নম্বরে আছে।

৫) ইন্ডিয়ান ইনস্টিটিউড অফ সায়েন্স (আইআইএসসি), বেঙ্গালুরু: ২২১ তম স্থানে আছে।

৫) IIT কানপুর: আইআইএসসি বেঙ্গালুরুর মতোই ২২১ তম স্থান অধিকার করেছে।

৬) দিল্লি বিশ্ববিদ্যালয়: ৩২২ নম্বরে আছে।

৭) IIT রুরকি: ৩৩৫ নম্বরে আছে।

৮) IIT রুরকি: ৩৪২ নম্বরে আছে।

৯) শুলিনী ইউনিভার্সিটি অফ বায়োটেকনোলজি অ্যান্ড ম্যানেজমেন্ট সায়েন্সেস: ৪৫২ তম স্থানে আছে।

১০) আন্না বিশ্ববিদ্যালয়: ৪৭০ তম স্থানে আছে।

  • Ayan Das
    ABOUT THE AUTHOR
    Ayan Das

    অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More