Bhangar Bombs Recovered: রাতভর বোমাবাজি ভাঙড়ে, পরে তৃণমূল নেতার পরিত্যক্ত বাড়ি থেকে ২ বালতি বোমা উদ্ধার পুলিশের
Bhangar Latest Update: গত ১৮ এপ্রিল রাতে পশ্চিম কাঁঠালিয়া এলাকায় বোমাবাজির ঘটনার তদন্তে ২ জনকে গ্রেফতার করেছিল পুলিশ। তাদের জেরা করে নয়া সূত্র পায় পুলিশ। সেই মতো ভাঙড়ের ভোগালি ২ গ্রাম পঞ্চায়েত এলাকার পশ্চিম কাঁঠালিয়ার একটি পরিত্যক্ত বাড়িতে অভিযান চালানো হয়। তখনই দুই ড্রাম বোমা উদ্ধার করে পুলিশ।
Bhangar Latest Update: ভাঙড় আছে ভাঙড়ে। এই রাজ্যে সবচেয়ে বেশি রাজনৈতিক হিংসার সাক্ষী থাকা জায়গাগুলির তালিকায় ওপরের দিকে নাম ভাঙড়ের। সেই ভাঙড়েই ভোটের আগে তৃণমূল নেতার পরিত্যক্ত বাড়িতে থেকে দুই ড্রাম ভর্তি বোমা উদ্ধার হয়েছে। এই ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক তরজা। একে অপরের দিকে আঙুল তুলতে শুরু করেছে তৃণমূল এবং আইএসএফ। ঘটনার তদন্ত শুরু করে বিজয়গঞ্জ বাজার থানার পুলিশ। বোমবাজির ঘটনার তদন্তে নেমেই এই বালতি ভর্তি বোমা উদ্ধার করে পুলিশ।

জানা গিয়েছে, গত ১৮ এপ্রিল রাতে পশ্চিম কাঁঠালিয়া এলাকায় বোমাবাজির ঘটনার তদন্তে ২ জনকে গ্রেফতার করেছিল পুলিশ। তাদের জেরা করে নয়া সূত্র পায় পুলিশ। সেই মতো ভাঙড়ের ভোগালি ২ গ্রাম পঞ্চায়েত এলাকার পশ্চিম কাঁঠালিয়ার একটি পরিত্যক্ত বাড়িতে অভিযান চালানো হয়। সেখান থেকে দুই ড্রাম বোমা উদ্ধার করে পুলিশ। ঘটনাস্থলে পৌঁছে যায় ডগ স্কোয়াড ও বম্ব স্কোয়াডের বিশেষ দল। জানা যায়, সেই পরিত্যক্ত বাড়িটি এক তৃণমূল নেতার। ওই তৃণমূল কর্মীর নাম শরিফুল শেখ। ঘটনার পর এলাকায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী।
এই আবহে আইএসএফের অভিযোগ, ভোটের সময় গন্ডগোলের জন্য বোমা মজুত করা হচ্ছিল। এদিকে তৃণমূল আবার পালটা আঙুল তুলেছে আইএসএফের দিকে। ঘটনায় ষড়যন্ত্রের অভিযোগ তুলে ঘাসফুল শিবিরের দাবি, আইএসএফের লোকেরাই তৃণমূল কর্মীর পরিত্যক্তি বাড়িতে বোমা রেখেছে শাসকদলের নাম খারাপ করার জন্য। তৃণমূলের দাবি, ১৮ তারিখ রাতে এলাকায় বোমাবাজি চালাচ্ছিল আইএসএফের কর্মী-সমর্থকরা। যদিও আইএসএফের পালটা দাবি, তৃণমূল কর্মীর বাড়ি থেকে বোমা উদ্ধারের ঘটনায় তাঁরা কোনওভাবেই জড়িত নয়।
উল্লেখ্য, এবার ভাঙড়ে লড়াই মূলত আইএসএফের বিদায়ী বিধায়ক নওশাদ সিদ্দিকি বনাম তৃণমূলের শওকত মোল্লার। আবার একদা তৃণমূলের 'তরতাজা সৈনিক' আরাবুল ইসলাম দল বদল করে আইএসএফে যোগ দিয়েছেন। আরাবুল ক্য়ানিং পূর্ব থেকে লড়ছেন। তবে ভাঙড়ের এই নেতার দলবদলে আইএসএফ-তৃণমূল সংঘাত আরও তীব্র হয়েছে ওই এলাকায়। সব মিলিয়ে ভোটের আগে উত্তপ্ত ভাঙড়।
ABOUT THE AUTHORAbhijit Chowdhury২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।Read More
E-Paper


