WB SIR Latest Update: ‘বার্থ সার্টিফিকেট’ তৈরি জন্মের আগেই, ২০ বছরে ১০ বাচ্চা, কমিশনের নজরে উদ্ভট তথ্য

জন্মের আগেই ‘বার্থ সার্টিফিকেট’ তৈরি হয়ে গিয়েছে, ২০ বছরে ১০ সন্তান হয়েছে - ভোটার তালিকায় বিশেষ নিবিড় সমীক্ষার (এসআইআর) সময় এমনই সব উদ্ভট ঘটনা সামনে এসেছে বলে অভিযোগ উঠল।

Published on: Feb 11, 2026, 23:59:13 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

জন্মের আগেই ‘বার্থ সার্টিফিকেট’ তৈরি হয়ে গিয়েছে, ২০ বছরে ১০ সন্তান হয়েছে - ভোটার তালিকায় বিশেষ নিবিড় সমীক্ষার (এসআইআর) সময় এমনই সব উদ্ভট ঘটনা সামনে এসেছে বলে অভিযোগ উঠল। সূত্রের খবর, এসআইআরের শুনানির শেষ পর্যায়ে নথি ঝাড়াই-বাছাইয়ের যে কাজ চলছে, তাতে বিভিন্ন গলদ বা গরমিল ধরা পড়ছে। সেই গরমিলের বিষয়টি ইতিমধ্যে নির্বাচন কমিশনের নজরে আনা হয়েছে। ইতিমধ্যে সংশ্লিষ্ট ভোটারদের সঙ্গে যোগাযোগ করারও চেষ্টা করা হচ্ছে বলে সূত্রের খবর।

‘বার্থ সার্টিফিকেট’ তৈরি জন্মের আগেই, ২০ বছরে ১০ বাচ্চা, কমিশনের নজরে উদ্ভট তথ্য। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
‘বার্থ সার্টিফিকেট’ তৈরি জন্মের আগেই, ২০ বছরে ১০ বাচ্চা, কমিশনের নজরে উদ্ভট তথ্য। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)

জন্মের ২ দিন আগেই বার্থ সার্টিফিকেট জারি বরানগরে

কমিশন সূত্রে খবর, জন্মের আগেই বার্থ সার্টিফিকেট বা জন্ম শংসাপত্র জারি করার ঘটনাটি নজরে এসেছে বরানগরের এক ভোটারের ক্ষেত্রে। অভিযোগ উঠেছে, সংশ্লিষ্ট ভোটারের জন্মের তারিখ হিসেবে ১৯৯৩ সালের ৬ মার্চ দেওয়া আছে। অথচ বার্থ সার্টিফিকেট জারির তারিখ হিসেবে ৪ মার্চ উল্লেখ করা হয়েছে। কীভাবে ওরকম হল, তা খতিয়ে দেখতে ওই ব্যক্তির সঙ্গে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের তরফে যোগাযোগ করা হতে পারে।

এক মাসের ব্যবধানে ২ সন্তান, নজরে মেটিয়াবুরুজের ভোটার

আবার এক ভোটারের ১০ সন্তান আছে বলে এসআইআরের শুনানিতে উঠে এসেছে। সূত্র উদ্ধৃত করে সংবাদমাধ্যম দ্য ওয়ালের প্রতিবেদনে জানানো হয়েছে, কলকাতার মেটিয়াবুরুজের ওই ব্যক্তির নথিতে দাবি করা হয়েছে যে তাঁর ১০ সন্তান আছে। আর ২০ বছরের মধ্যে তাঁর ১০ সন্তান হয়েছে বলে দাবি করা হয়েছে। সবথেকে বড় ব্যাপার হল যে কোনও কোনও ক্ষেত্রে দুই সন্তানের জন্মের ফারাক দেখানো হয়েছে মাত্র এক মাস।

এসআইআর কতদিন চলবে বাংলায়?

এমনিতে নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে যে আগামী ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত এসআইআরের শুনানি চলবে। তারপর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে আগামী ২৮ ফেব্রুয়ারি।

১) এসআইআর নোটিশের ভিত্তিতে শুনানি: ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে।

২) নথির স্ক্রুটিনি ও নিষ্পত্তি: ২১ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে।

৩) চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি।

  • Ayan Das
    ABOUT THE AUTHOR
    Ayan Das

    অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More