BJP President slams TMC: ফিরহাদকে 'বাংলাদেশি' আখ্যা নিতিনের, বললেন- 'অনুপ্রবেশকারীদের মাটি দিয়েছে তৃণমূল'

BJP President slams TMC: বাংলাদেশি অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে বার্তা দিয়ে নিতিন নবীন বলেন, যাঁদের এই বাংলায় অধিকার আছে, তাঁরাই অধিকার পাবেন। উল্লেখ্য, এবারের নির্বাচনে অনুপ্রবেশ ইস্যুকে বড় হাতিয়ার করতে চেয়েছে বিজেপি।

Published on: Apr 20, 2026 2:31 PM IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

BJP President slams TMC: মহিষাদলে নির্বাচনী প্রচারে এসে অনুপ্রবেশ ইস্যুতে সরব বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন। এরই সঙ্গে তিনি কলকাতার মেয়র ফিরহাদ হাকিমকে 'বাংলাদেশি' আখ্যা দেন। বাংলাদেশি অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে বার্তা দিয়ে নিতিন নবীন বলেন, যাঁদের এই বাংলায় অধিকার আছে, তাঁরাই অধিকার পাবেন। উল্লেখ্য, এবারের নির্বাচনে অনুপ্রবেশ ইস্যুকে বড় হাতিয়ার করতে চেয়েছে বিজেপি। এই আবহে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে তাদের অভিযোগ, অনুপ্রবেশকারী বাংলাদেশি মুসলিমদের নাকি ভোটব্যাঙ্ক হিসেবে ব্যবহার করছে তৃণমূল কংগ্রেস। আর তাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে অমিত শাহ, অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সবাই এই ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে তোপ দেগে চলেছেন।

বাংলাদেশি অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে বার্তা দিলেন নিতিন নবীন (@NitinNabin)
বাংলাদেশি অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে বার্তা দিলেন নিতিন নবীন (@NitinNabin)

এই নিতিন বলেন, 'মমতা বন্দ্যোপাধ্যায় মা-মাটি-মানুষের নামে সরকার গঠন করেছিলেন, কিন্তু যদি কেউ মা-মাটি-মানুষকে সবচেয়ে বেশি প্রতারিত করে থাকে, সেটা হল মমতা দিদির সরকার। মহিলা মুখ্যমন্ত্রী হওয়া সত্ত্বেও এই রাজ্যে মহিলাদের নিরাপত্তা নিশ্চিত করতে পারেন না তিনি। তাই তাঁকে গদি থেকে সরিয়ে দেওয়া উচিত।' নিতিন বলেন, 'এখানকার মাটি বাংলাদেশি অনুপ্রবেশকারীদের দিয়েছে তৃণমূল কংগ্রেস। এখানকার মানুষের জন্য কর্মসংস্থান না করে তাদের পালিয়ে যেতে বাধ্য করছে। মমতা দিদি নন্দীগ্রাম আন্দোলনের মাধ্যমে ক্ষমতায় এসেছিলেন। তবে নন্দীগ্রাম থেকে তিনি কিছু শেখেননি। আমরা মহিলা সংরক্ষণের জন্য বিল এনেছিলাম, কিন্তু মমতা দিদি সেই বিলের বিরোধিতা করেন। এই যদি মুসলিমদের সংরক্ষণ দেওয়ার কথা উঠত, তাহলে সেটার সমর্থন করতেন।'

বিজেপি সভাপতি বলেন, 'এখানে যেভাবে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের থাকতে দেওয়া হচ্ছে, তা আমরা হতে দেব না। তাদের আমরা ডিলিটও করব, ডিপোর্টও করব।' এদিকে তিনি অভিযোগ করেন, তৃণমূলে যেভাবে অভিষেককে 'সামনে নিয়ে আসার' চেষ্টা চলছে, তা থেকে স্পষ্ট যে তারা সিন্ডিকেটের সরকার চালিয়ে যেতে চায়। তিনি বলেন, বিজেপি সরকারে এলে সিন্ডিকেট রাজ পুরোপুরি খতম করা হবে এবং স্বচ্ছতার সঙ্গে যুবসমাজের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।

  • Abhijit Chowdhury
    ABOUT THE AUTHOR
    Abhijit Chowdhury

    ২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।Read More