MLA Sandipan Saha: কালীঘাটের বিরুদ্ধে যাওয়া সন্দীপন সাহার বাড়ির সামনে বিক্ষোভ বিজেপির

অভিযোগ, এন্টালির প্রাক্তন বিধায়ক স্বর্ণকমল সাহা ও বর্তমান বিধায়ক অর্থাৎ তাঁর ছেলে সন্দীপন সাহা নাকি তোলাবাজি, জোর করে জমি হাতিয়ে নেওয়া, দুর্নীতি, হুমকি দেওয়ার মতো ঘটনায় যুক্ত ছিলেন। উল্লেখ্য, সন্দীপন এর আগে কাউন্সিলর ছিলেন।

Published on: Jun 4, 2026, 11:51:09 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

এন্টালির বিধায়ক সন্দীপন সাহার বাড়ির সামনে বিক্ষোভ কর্মসূচি ঘিরে উত্তেজনা ছড়াল এলাকায়। বৃহস্পতিবার স্থানীয়রা এবং বিজেপি কর্মী-সমর্থকরা এন্টালিতে সন্দীপন সাহার বাড়ির সামনে জমায়েত হয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। সাম্প্রতিক রাজনৈতিক ঘটনাপ্রবাহ এবং বিধায়কের অবস্থানকে কেন্দ্র করেই এই কর্মসূচির আয়োজন করা হয়েছিল বলে জানা গিয়েছে। সেখানে উপস্থিত হয়েছিলেন এন্টালির এবারের বিজেপি প্রার্থী প্রিয়ঙ্কা টিব্রেওয়াল।

অভিযোগ, এন্টালির প্রাক্তন বিধায়ক স্বর্ণকমল সাহা ও বর্তমান বিধায়ক অর্থাৎ তাঁর ছেলে সন্দীপন সাহা নাকি তোলাবাজি, জোর করে জমি হাতিয়ে নেওয়া, দুর্নীতি, হুমকি দেওয়ার মতো ঘটনায় যুক্ত ছিলেন। (Saikat paul)
অভিযোগ, এন্টালির প্রাক্তন বিধায়ক স্বর্ণকমল সাহা ও বর্তমান বিধায়ক অর্থাৎ তাঁর ছেলে সন্দীপন সাহা নাকি তোলাবাজি, জোর করে জমি হাতিয়ে নেওয়া, দুর্নীতি, হুমকি দেওয়ার মতো ঘটনায় যুক্ত ছিলেন। (Saikat paul)

বিক্ষোভে অংশ নেওয়া বিজেপি নেতাকর্মীরা সন্দীপন সাহার বিরুদ্ধে একাধিক স্লোগান দেন এবং তাঁর রাজনৈতিক ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয় যাতে কোনও অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়। বিক্ষোভ ঘিরে এলাকায় রাজনৈতিক উত্তেজনা তৈরি হলেও বড় ধরনের কোনও অশান্তির খবর পাওয়া যায়নি। অভিযোগ, এন্টালির প্রাক্তন বিধায়ক স্বর্ণকমল সাহা ও বর্তমান বিধায়ক অর্থাৎ তাঁর ছেলে সন্দীপন সাহা নাকি তোলাবাজি, জোর করে জমি হাতিয়ে নেওয়া, দুর্নীতি, হুমকি দেওয়ার মতো ঘটনায় যুক্ত ছিলেন। উল্লেখ্য, সন্দীপন এর আগে কাউন্সিলর ছিলেন।

সন্দীপন সাহা সম্প্রতি রাজ্যের রাজনৈতিক আলোচনার অন্যতম কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন। তৃণমূলের অভ্যন্তরীণ টানাপোড়েন, দলীয় অবস্থান এবং বিভিন্ন বিতর্কিত ইস্যুতে তাঁর নাম বারবার সামনে এসেছে। এরই মধ্যে বিজেপির এই বিক্ষোভ কর্মসূচি রাজনৈতিক গুরুত্ব পেয়েছে। সম্প্রতি তাঁকে তৃণমূল কংগ্রেস থেকে বহিষ্কার করা হয়েছে বলে বিভিন্ন রাজনৈতিক মহলে আলোচনা চলছে।

বিজেপির অভিযোগ, রাজ্যের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে জনগণের সঙ্গে প্রতারণা করা হয়েছে এবং সেই বিষয়ে জবাবদিহি করতে হবে সংশ্লিষ্ট জনপ্রতিনিধিদের। বিক্ষোভকারীরা দাবি করেন, সন্দীপন সাহাকে নিজের অবস্থান স্পষ্ট করতে হবে। অন্যদিকে, তৃণমূলের পক্ষ থেকে বিজেপির এই কর্মসূচিকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে ব্যাখ্যা করা হয়েছে।

রিপোর্ট অনুযায়ী, বিক্ষোভের সময় বাড়ির সামনে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। পুলিশ পরিস্থিতির উপর নজর রাখে এবং কোনও ধরনের সংঘর্ষ এড়াতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে। ফলে কর্মসূচি ঘিরে উত্তেজনা থাকলেও পরিস্থিতি নিয়ন্ত্রণের মধ্যেই ছিল। রাজ্যের সাম্প্রতিক রাজনৈতিক পালাবদলের আবহে এন্টালির এই ঘটনা বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। একদিকে তৃণমূলের অন্দরে চলা টানাপোড়েন, অন্যদিকে বিরোধী শিবিরের ধারাবাহিক আক্রমণ, এই দুইয়ের মাঝখানে সন্দীপন সাহাকে ঘিরে রাজনৈতিক চর্চা আরও বেড়েছে বলে মত পর্যবেক্ষকদের।

  • Abhijit Chowdhury
    ABOUT THE AUTHOR
    Abhijit Chowdhury

    ২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।Read More