BJP rally Kolkata: দেশজুড়ে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের অপসারণের দাবিতে চলা ইন্ডিয়া জোটের আন্দোলনে তীব্রতার মাঝে এবার পাল্টা কর্মসূচি ঘোষণা রাজ্য বিজেপির। দিল্লি রামলীলা ময়দানে রবিবার মহাসমাবেশের ডাক দিয়েছে বিরোধীরা ৷ তারই পাল্টা নভেম্বরের প্রথম সপ্তাহে রাজ্যজুড়ে কর্মসূচি পালন করবে। এই কর্মসূচির নাম দেওয়া হয়েছে ‘গণতন্ত্র বাঁচাও, ভিড়তন্ত্র হঠাও।’ খোদ বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন এই কর্মসূচির নেতৃত্ব দেবেন বলে জানা গিয়েছে।

আগামী ১ নভেম্বর দিল্লির রামলীলা ময়দানে বিরোধী জোট ‘ইন্ডিয়া’র বিক্ষোভ সমাবেশের ডাক দেওয়া হয়েছে। ইন্ডিয়া জোট এবং ককরোচ জনতা পার্টি জনতা পার্টির ‘জ্ঞানেশ হঠাও’ আন্দোলনের পাল্টা কর্মসূচি অন্যান্য রাজ্যে অক্টোবরের ২১-২২ তারিখ থেকেই শুরু করে দিয়েছে বিজেপি। কর্মসূচি চলবে নভেম্বরের ৫ তারিখ পর্যন্ত। এবার নভেম্বরের প্রথম সপ্তাহ থেকে রাজ্যজুড়ে এই কর্মসূচি পালন করা হবে। এ রাজ্যে দেরি হওয়ার কারণ উৎসবের মরশুম। জানা গেছে, বিজেপির পাঁচটি সাংগঠনিক জোনে রাজ্য নেতৃত্বের উপস্থিতিতে পাঁচটি বড় পদযাত্রার পাশাপাশি পাঁচটি শহরে ‘যুব জমায়েত’ হবে দলের যুব মোর্চার উদ্যোগে । এ ছাড়াও থাকছে একগুচ্ছ সাংবাদিক বৈঠক, পত্রপত্রিকায় উত্তর সম্পাদকীয় প্রতিবেদন, বিশিষ্ট নাগরিকদের নিয়ে সম্মেলন এবং সোশ্যাল মিডিয়ায় লাগাতার ভাষ্য নির্মাণ। এই ছ’দফা কর্মসূচি হাতে নিয়ে ‘ভোটচুরি’ তত্ত্বের মোকাবিলায় পথে নামছে পশ্চিমবঙ্গ বিজেপি।
জানা গেছে, অক্টোবরের শেষ সপ্তাহে জেলায় জেলায় বৈঠক করে প্রস্তুতি পর্ব সারা হয়েছে। দল পথে নামবে আগামী সোমবার, ২ নভেম্বর থেকে। পদযাত্রাগুলির আয়োজন করবে বিজেপি। টাউন হল গোছের ‘যুব জমায়েত’ করে নবীন প্রজন্মের সঙ্গে সংযোগ বাড়াবে যুব মোর্চা। ২ নভেম্বর পদযাত্রার কর্মসূচি রয়েছে কলকাতায়। কলেজ স্ট্রিট থেকে ধর্মতলা পর্যন্ত হবে মিছিল। পদযাত্রায় নেতৃত্ব দেবেন সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন। বিজেপির সর্বভারতীয় সভাপতি ছাড়াও এই মিছিলে উপস্থিত থাকতে পারেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য-সহ রাজ্য বিজেপির প্রথম সারির নেতারা। জানা গিয়েছে , ২ নভেম্বরের মহামিছিল দিয়ে শুরু কর্মসূচি৷ পরের দিন অর্থাৎ ৩ নভেম্বর হাওড়া ও শিলিগুড়ি পদযাত্রা হবে। হাওড়ার মিছিল শুরু হবে কাজিপাড়া মোড় থেকে, শেষ হবে হাওড়া ময়দানে। শিলিগুড়ির মিছিল শুরু হবে বাঘা যতীন ময়দান থেকে, শেষ হবে এয়ারভিউ মোড়ে। ৪ নভেম্বর পদযাত্রা নদিয়ার কৃষ্ণনগরে। রাজবাড়ি মোড় থেকে পোস্ট অফিস মোড় পর্যন্ত হবে মিছিল। আর ৫ নভেম্বর পদযাত্রা দুর্গাপুরে। ভিড়িঙ্গি মোড় থেকে পাঁচমাথা মোড় পর্যন্ত।
যুব জমায়েতও হবে ২ নভেম্বর থেকে। প্রথম দিন বর্ধমান এবং খড়্গপুরে। ৩ নভেম্বর কলকাতায়। ৪ নভেম্বর মালদহে। ৫ নভেম্বর কল্যাণীতে। জানাচ্ছেন যুবমোর্চার রাজ্য সভাপতি তথা আমতার বিধায়ক অমিত সামন্ত। কোনও বড় প্রেক্ষাগৃহে বা অস্থায়ী ছাউনির ব্যবস্থা করে এই কর্মসূচিগুলির আয়োজন করা হবে। প্রতিটি জায়গাতেই হাজার খানেক যুবক-যুবতীর জমায়েতের পরিকল্পনা নেওয়া হয়েছে বলে যুবমোর্চা সূত্রের খবর। এই কর্মসূচি মূলত যুব সমাজের সঙ্গে বিজেপির যুব নেতৃত্বের আলাপচারিতাভিত্তিক হবে। বিজেপি সূত্রে খবর, ৫ নভেম্বর প্রথম দফার কর্মসূচি শেষ হবে। তার পর ১১ নভেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত ফের এই ধরনের কর্মসূচি চলবে। তবে খুঁটিনাটি বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হওয়া এখনও বাকি। তার মধ্যে যদি কলকাতা ও হাওড়ার পুরভোটের দিনক্ষণ ঘোষণা হয়ে যায়, তা হলে ভোটপ্রচারের সমান্তরালেই চলবে জনসংযোগ কর্মসূচি।
{{/usCountry}}যুব জমায়েতও হবে ২ নভেম্বর থেকে। প্রথম দিন বর্ধমান এবং খড়্গপুরে। ৩ নভেম্বর কলকাতায়। ৪ নভেম্বর মালদহে। ৫ নভেম্বর কল্যাণীতে। জানাচ্ছেন যুবমোর্চার রাজ্য সভাপতি তথা আমতার বিধায়ক অমিত সামন্ত। কোনও বড় প্রেক্ষাগৃহে বা অস্থায়ী ছাউনির ব্যবস্থা করে এই কর্মসূচিগুলির আয়োজন করা হবে। প্রতিটি জায়গাতেই হাজার খানেক যুবক-যুবতীর জমায়েতের পরিকল্পনা নেওয়া হয়েছে বলে যুবমোর্চা সূত্রের খবর। এই কর্মসূচি মূলত যুব সমাজের সঙ্গে বিজেপির যুব নেতৃত্বের আলাপচারিতাভিত্তিক হবে। বিজেপি সূত্রে খবর, ৫ নভেম্বর প্রথম দফার কর্মসূচি শেষ হবে। তার পর ১১ নভেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত ফের এই ধরনের কর্মসূচি চলবে। তবে খুঁটিনাটি বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হওয়া এখনও বাকি। তার মধ্যে যদি কলকাতা ও হাওড়ার পুরভোটের দিনক্ষণ ঘোষণা হয়ে যায়, তা হলে ভোটপ্রচারের সমান্তরালেই চলবে জনসংযোগ কর্মসূচি।
{{/usCountry}}রাজ্য বিজেপির চার বারের সাধারণ সম্পাদক তথা পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতোকে গোটা জনসংযোগ অভিযান দেখভালের দায়িত্ব দেওয়া হয়েছে। সঙ্গে দেওয়া হয়েছে রাজ্য বিজেপির সহ-সভাপতি প্রবাল রাহাকে। এই প্রসঙ্গে প্রবাল রাহা বলেন, ‘এই পদযাত্রা বা অন্য জনসংযোগ কর্মসূচিগুলি শুধু বিজেপির কর্মসূচি নয়। যাঁরা ভারতের পক্ষে, তাঁদের সকলের জন্য। যারা ভারতবিরোধী ষড়যন্ত্রের পক্ষে, তাদের মুখোশ খুলে দেওয়ার জন্য প্রত্যেক ভারতপন্থী নাগরিককে আমরা রাস্তায় নামার আহ্বান জানাচ্ছি।’