BJP-TMC Clash in Bhatpara: মহিলাদের হুমকি-গালিগালাজ, আঙুল তৃণমূল কাউন্সিলরের দিকে, উত্তপ্ত ভাটপাড়া, থানা ঘেরাও বিজেপির

BJP-TMC Clash in Bhatpara: ভাটপাড়া গতকাল উত্তপ্ত হয়ে ওঠে বিজেপি-তৃণমূল সংঘর্ষে। রিপোর্ট অনুযায়ী, শুক্রবার মতি ভবন স্কুলের সামনে পবন সিংয়ের নির্বাচনী প্রচার চলার সময় তা বানচালের চেষ্টা করে তৃণমূল কংগ্রেস। সেই সময় দুই পক্ষের সংঘর্ষ হয়। আহত হয় দুই দলেরই কর্মী সমর্থকরা।

Published on: Apr 25, 2026, 08:03:27 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

Bhatpara Latest Update: পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের প্রথম দফায় রেকর্ড হারে ভোট পড়েছে। ১৫২টি আসনে প্রায় ৯৩ শতাংশ ছিল ভোটদানের হার। মোটের ওপর শান্তিপূর্ণ ভাবেই নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। তবে দ্বিতীয় দফার ভোটগ্রহণের আগে ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে দক্ষিণবঙ্গ। বিগত বছরগুলিতে বাংলার যে সব জায়গায় রাজনৈতিক হিংসা খুব স্বাভাবিক দৃশ্যে পরিণত হয়েছে, তার মধ্যে অন্যতম হল ভাটপাড়া। এহেন ভাটপাড়া গতকাল উত্তপ্ত হয়ে ওঠে বিজেপি-তৃণমূল সংঘর্ষে। রিপোর্ট অনুযায়ী, শুক্রবার মতি ভবন স্কুলের সামনে পবন সিংয়ের নির্বাচনী প্রচার চলার সময় তা বানচালের চেষ্টা করে তৃণমূল কংগ্রেস। সেই সময় দুই পক্ষের সংঘর্ষ হয়। আহত হয় দুই দলেরই কর্মী সমর্থকরা। (আরও পড়ুন: ডায়মন্ড হারবারের ৫ পুলিশ অফিসারকে সাসপেন্ড করল কমিশন, নির্দেশ বিভাগীয় তদন্তের)

ভাটপাড়া গতকাল উত্তপ্ত হয়ে ওঠে বিজেপি-তৃণমূল সংঘর্ষে (প্রতীকী ছবি)
ভাটপাড়া গতকাল উত্তপ্ত হয়ে ওঠে বিজেপি-তৃণমূল সংঘর্ষে (প্রতীকী ছবি)

আরও পড়ুন: ক্যাবিনেট মন্ত্রীর পদমর্যাদার দায়িত্বে অশোক, বড় পদে বাঙালি বিজ্ঞানী গোবর্ধন দাস

পরে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে সরব হয়ে থানার সামনে বিক্ষোভ দেখান বিজেপি কর্মী-সমর্থকরা। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের গ্রেফতারির দাবি জানায় গেরুয়া শিবির। সেই বিক্ষোভে নেতৃত্ব দেন ভাটপাড়ার বিদায়ী বিধায়ক। পবন সিংয়ের অভিযোগ, তিনি যখন এলাকায় প্রচার করছিলেন, তখন ভাটপাড়া পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর মনোজ পান্ডে তাঁর দলবল নিয়ে সেখানে চড়াও হন। তাঁর প্রচারে উপস্থিত মহিলাদের নাকি হুমকি দেওয়া হয় এবং গালিগালাজ করা হয়। এর প্রতিবাদে বিজেপি সমর্থকদের নিয়ে পবন সিং জগদ্দল থানা ঘেরাও করেন।

পবং সিং অভিযোগ করেন, তৃণমূল কাউন্সিলর নির্বাচনী আদর্শ আচরণবিধি লঙ্ঘন করেছেন। এই আবহে তিনি নির্বাচন কমিশনের কাছে বিষয়টি নিয়ে নালিশ জানাবেন। যদিও পবনের অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল কাউন্সিলর মনোজ পান্ডে। তাঁর দাবি, সংঘর্ষের কোনও ঘটনাই ঘটেনি। তবে বিজেপির কর্মীদের উদ্দেশ্য করে তৃণমূল কর্মীরা স্লোগান তোলে, তার পালটা স্লোগান তোলে বিজেপি কর্মীরাও। এছাড়া নাকি কোনও ভোটারকে ভয় দেখানোর ঘটনা সেখানে ঘটেনি।

  • Abhijit Chowdhury
    ABOUT THE AUTHOR
    Abhijit Chowdhury

    ২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।Read More