BJP-TMC Clash: একবালপুর থানার সামনে সংঘর্ষ বিজেপি-তৃণমূলের, আহত রাকেশ সিংয়ের মেয়ে, অসুস্থ প্রার্থী
BJP-TMC Clash: বিজেপির অভিযোগ, তাদের কর্মীদের ওপর হামলা চালায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। এই হামলায় বিজেপির এক মহিলা কর্মী গুরুতর আহত হন বলেও দাবি করা হয়েছে। পরে থানার সামনে সংঘর্ষে আহত হন রাকেশ সিংয়ের মেয়ে। প্রার্থী নিজেও অসুস্থ হয়ে পড়েন।
BJP-TMC Clash: ভোটের মুখে উত্তেজনা ছড়াল কলকাতার একবালপুরে। বিজেপি প্রার্থী রাকেশ সিংয়ের এক সভআ ঘিরে সংঘর্ষে জড়ায় তৃণমূল এবং গেরুয়া শিবিরের কর্মীরা। এরপর একবালপুর থানার সামনে বিক্ষোভ দেখায় দুই দলেরই কর্মী-সমর্থকরা। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জও করে পুলিশ। জানা যায়, সোমবার বিকেলে হোসেন শাহ রোডে বিজেপি প্রার্থী রাকেশ সিংয়ের নেতৃত্বে একটি সভার আয়োজন করা হয়েছিল। সেই সময় নাকি বিজেপির সভাস্থলের কাছে তৃণমূল কর্মীরা স্লোগান দিকে থাকেন। এই আবহে দুই পক্ষের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়ে যায়।

এরপরই দুই দলের কর্মীরা পৌঁছে যায় একবালপুর থানার সামনে। মুখোমুখি দাঁড়িয়ে বিজেপি এবং তৃণমূল কর্মীরা একে অপরের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন। এরপরই পুলিশ সেই জমায়েতকে ছত্রভঙ্গ করত লাঠি চালায়। পরে এলাকায় টহলদারি চালায় পুলিশ। এই ঘটনায় বিজেপির অভিযোগ, তাদের কর্মীদের ওপর হামলা চালায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। এই হামলায় বিজেপির এক মহিলা কর্মী গুরুতর আহত হন বলেও দাবি করা হয়েছে।
এদিকে অনুষ্ঠানের জায়গায় যখন তৃণমূল-বিজেপি সংঘর্ষ হয়, তখন রাকেশ সিং সেখানে ছিলেন না। পরে তিনি সেখানে পৌঁছলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। এই ঘটনায় পুলিশি নিস্ক্রয়তার অভিযোগ তোলেন বিজেপি প্রার্থী। এরপর রাকেশের নেতৃত্বে একবালপুর থানার সামনে বিক্ষোভ প্রদর্শন শুরু করেন বিজেপি কর্মীরা। এরপর অপরদিক থেকে তৃণমূল কর্মীরাও থানার সামনে জড়ো হন। সেই সময় ফের হাতাহাতিতে জড়ায় দুই দলের কর্মী-সমর্থকরা। সেই সময় রাকেশ সিংয়ের মেয়েও আহত হয়েছেন বলে জানা যায়। এমনকী গুরুতর অসুস্থ হয়ে পড়েন রাকেশ সিংও।
এই ঘটনা প্রসঙ্গে বিজেপি প্রার্থী রাকেশ সিং বলেন, 'অনুমতি নিয়েই হাসন শাহ রোডে আমার একটা সভা হচ্ছিল। ওখানেই চার-পাঁচজন ব্যক্তি ঝামেলা করে। খবর পেয়েই আমি পুলিশকে জানাই। কিন্তু কোনও কাজ হয়নি। বরং পুলিশের উপস্থিতিতেই আমাদের মা-বোন ও বিজেপি কর্মীদের মারধর করা হয়। সব সিসিটিভি ফুটেজে রয়েছে। পরে তিনজনকে গ্রেফতার করা হয়। ওদের ছাড়ানোর জন্য তৃণমূলের লোকেরা এসে ঝামেলা করছে।'
ABOUT THE AUTHORAbhijit Chowdhury২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।Read More
E-Paper


