Kolkata Delhi Bus Service: দিল্লি হোক বা চেন্নাই! কলকাতা থেকে সরাসরি বাসেই যাওয়া সম্ভব এবার, আসছে পরিষেবা,ভাড়া কত?
রাজ্যে চালু হচ্ছে বাস ঘিরে এক নয়া পরিষেবা।
দিল্লি কিম্বা বেঙ্গালুরু যাবেন, অথচ, ট্রেন বা বিমানে টিকিট পাচ্ছেন না? এমন সমস্যায় অনেকই পড়েন। সমস্যার সমাধানে এবার বাস পরিষেবা। দিল্লি, বেঙ্গালুরুর, চেন্নাইয়ে যেতে আর শুধু ট্রেন বা বিমানই অপশন নয়, এবার বাসেও যেতে পারেন এই শহরগুলিতে। রথযাত্রার সপ্তাহেই এই নতুন পরিষেবা শুরু হচ্ছে। আগামী বুধবার রাজ্যে এই পরিষেবার উদ্বোধন করবেন পরিবহনমন্ত্রী অর্জুন সিং।

সপ্তাহে একদিন , বা দুই দিন নয়! সপ্তাহে রোজই এই বাস পরিষেবা মিলবে। বুধবার সল্টলেক করুণাময়ীতে এই বাস পরিষেবার উদ্বোধন করবেন রাজ্যের পরিবহন মন্ত্রী। আধুনিক এই বাসের উদ্যোগ নিয়েছে শ্যামলী পরিবহণ সংস্থা। প্রতিটি গন্তব্যের জন্য থাকছে আলাদা আলাদা ভাড়। এই বাসে যেমন যাত্রীদের বালিশ, চাদর দেওয়া হবে, তেমন এই বাসগুলিতে থাকবে বায়ো টয়লেটের ব্যবস্থা। থাকবে টিভি স্ক্রিন, চা, কফি, দলের বন্দোবস্ত। সঙ্গে স্ন্যাকসেরও বন্দোবস্তা থাকবে।
কলকাতা থেকে দিল্লিগামী বাসের সময় লাগবে ২৬ ঘণ্টা। ভাড়া পড়বে, ২৫০০ থেকে ৩০০০ টাকা। বাসে সরাসরি কলকাতা থেকে বেঙ্গালুরু যেতে সময় লাগবে ৩৫ ঘণ্টা। এই যাত্রার ভাড়া ৪৫০০ টাকা। ২৪ ঘণ্টায় কলকাতা থেকে চেন্নাই পৌঁছে যাওয়া যাবে এই বাস পরিষেবার হাত ধরে। কলকাতা-চেন্নাই সরাসরি বাস পরিষেবার খরচ ৪৭০০ টাকা।শুধু যে এই তাবড় শহরগুলিতেই এই বাসে যেতে পারবেন, তা নয়! এই বাস পরিষেবার হাত ধরে কলকাতা থেকে সরাসরি পুরীতেও যেতে পারবেন। কলকাতা থেকে পুরী ভলভো স্পেশ্যাল বাস ৮ ঘণ্টায় গন্তব্য পৌঁছবে।, কলকাতা-পুরীর সরাসরি বাস যাত্রার পরিষেবার খরচ ১৫০০ থেকে ২০০০ টাকা হবে। সব মিলিয়ে আপাতত এই বাস পরিষেবা শুরুর অপেক্ষা। এদিকে, রাজ্যে শ্রাবণীমেলা উপলক্ষ্যে শুরু হয়ে গিয়েছে মহাদেব এক্সপ্রেস। তারকেশ্বর থেকে সরাসরি সরকারি বাস পরিষেবা শুরু হল বর্ধমান, বাঁকুড়া, দিঘা, খড়্গপুর এবং কলকাতা পর্যন্ত চলবে এই বাস। প্রতিদিন মোট ৫টি বাস চলবে।
ABOUT THE AUTHORSritama Mitraশ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।Read More
E-Paper


