Chorbagan: চোরবাগানকাণ্ডে প্রকাশ্যে ১৯ মৃতের তালিকা, ৭ বছরের শিশু থেকে ৬৬ বছরের বৃদ্ধ! একই পরিবারের বাবা-ছেলেরও মৃত্যু

মৃতদের সবচেয়ে কম বয়সি মৃতের বয়স মাত্র ৭ বছর। সবচেয়ে বেশি বয়স ৬৬। প্রকাশ্যে এসেছে মৃতদের নাম ও বয়সের তালিকা। তাতে দেখা যাচ্ছে, কলকাতা ও শহরতলির পাশাপাশি হুগলি, নদিয়া, পূর্ব বর্ধমান এবং বিহারের বাসিন্দারাও রয়েছেন মৃতদের মধ্যে। এক পরিবারের বাবা ও ছোট ছেলের মৃত্যুর ঘটনায় শোক আরও গভীর হয়েছে।

Published on: Oct 18, 2026, 14:11:54 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

মহাসপ্তমীর সন্ধ্যায় উৎসবের আনন্দ মুহূর্তে বদলে গেল শোকে। উত্তর কলকাতার চোরবাগান সর্বজনীন দুর্গাপুজোর মণ্ডপে পদপিষ্ট হয়ে প্রাণ হারিয়েছেন ১৯ জন। মৃতদের তালিকায় রয়েছেন শিশু, কিশোর-কিশোরী, তরুণ-তরুণী থেকে প্রবীণেরা। সবচেয়ে কম বয়সি মৃতের বয়স মাত্র ৭ বছর। সবচেয়ে বেশি বয়স ৬৬। প্রকাশ্যে এসেছে মৃতদের নাম ও বয়সের তালিকা। তাতে দেখা যাচ্ছে, কলকাতা ও শহরতলির পাশাপাশি হুগলি, নদিয়া, পূর্ব বর্ধমান এবং বিহারের বাসিন্দারাও রয়েছেন মৃতদের মধ্যে। এক পরিবারের বাবা ও ছোট ছেলের মৃত্যুর ঘটনায় শোক আরও গভীর হয়েছে।

Kolkata, Oct 18 (ANI): A view of people's shoes at the site of the Chorbagan Durga Puja pandal stampede, in Kolkata on Saturday. Nineteen people died. (ANI Video Grab) (ANI Video Grab)
Kolkata, Oct 18 (ANI): A view of people's shoes at the site of the Chorbagan Durga Puja pandal stampede, in Kolkata on Saturday. Nineteen people died. (ANI Video Grab) (ANI Video Grab)

মৃতদের পূর্ণ তালিকা

প্রকাশিত তথ্য অনুযায়ী, চোরবাগানের দুর্ঘটনায় মৃত ১৯ জনের নাম ও বয়স হল—

শ্রীপর্ণা পোদ্দার — ২৬ বছর

মিঠু মণ্ডল — ৪৫ বছর

আকৃতি কুমারী — ১৭ বছর

বর্ণালী হালদার — ১৭ বছর

শুভম শঙ্কর — ৩৩ বছর

আরতি সরকার বিশ্বাস — ৪৫ বছর

টগর বেইজ — ৩৭ বছর

সন্দীপ বেইজ — ১৪ বছর

তানিয়া বিশ্বাস — ১৮ বছর

কল্পনা জানা — ৪৬ বছর

বিকাশ ভট্টাচার্য — ৬৬ বছর

স্নেহা ভান্ডারী — ২০ বছর

পিয়ালি প্রামাণিক — ২৫ বছর

প্রিয়া সমাদ্দার — ১৮ বছর

প্রাঞ্জল সরকার — ১৩ বছর

দিলীপ ঘোষ — ৫৯ বছর

দীপালি ঘোষ — ৫৪ বছর

অভিষেক শ্রীবাস্তব — ৩৮ বছর

আয়াংশ কুমার শ্রীবাস্তব — ৭ বছর।

বাবা ও ছেলের আর বাড়ি ফেরা হল না

মৃতদের তালিকায় রয়েছেন বিহারের মুজফফরপুরের বাসিন্দা অভিষেক কুমার শ্রীবাস্তব এবং তাঁর সাত বছরের ছেলে আয়াংশ। স্ত্রী নীলুকে নিয়ে কলকাতায় দুর্গাপুজো দেখতে এসেছিলেন অভিষেক। উদ্দেশ্য ছিল শহরের নামী পুজোমণ্ডপগুলি ঘুরে দেখা। কিন্তু চোরবাগানের দুর্ঘটনায় বাবা ও ছেলের মৃত্যু হয়। আহত হন আয়াংশের মা নীলুও। চিকিৎসার পরে তিনি বাড়ি ফিরেছেন বলে জানা গিয়েছে। স্বামী ও সন্তানকে হারিয়ে শোকস্তব্ধ তিনি।

তালিকায় শিশু, কিশোর ও প্রবীণেরাও

মৃতদের তালিকা বলছে, এই দুর্ঘটনায় একাধিক কিশোর-কিশোরীর মৃত্যু হয়েছে। আকৃতি কুমারী ও বর্ণালী হালদারের বয়স ১৭ বছর। প্রিয়া সমাদ্দারের বয়স ১৮। অন্য দিকে, মাত্র ১৩ বছরের প্রাঞ্জল সরকার এবং ১৪ বছরের সন্দীপ বেইজও প্রাণ হারিয়েছে। প্রবীণদের মধ্যে রয়েছেন ৬৬ বছরের বিকাশ ভট্টাচার্য। ৫৯ বছরের দিলীপ ঘোষ এবং ৫৪ বছরের দীপালি ঘোষেরও মৃত্যু হয়েছে।

কী ভাবে ঘটল বিপর্যয়?

শনিবার, ১৭ অক্টোবর সন্ধ্যায় চোরবাগান মণ্ডপে দর্শনার্থীদের ভিড় বাড়ছিল। সেই সময় বৃষ্টি শুরু হয়। বৃষ্টির হাত থেকে বাঁচতে বহু মানুষ মণ্ডপে ঢোকার চেষ্টা করেন। প্রাথমিক ভাবে জানা যায়, অতিরিক্ত ভিড়ের চাপে হুড়োহুড়ি শুরু হয়। তাতেই পদপিষ্ট হওয়ার পরিস্থিতি তৈরি হয়। আহত হন আরও ২৫ জন।

দুর্ঘটনার পর তদন্তে নেমেছে কলকাতা পুলিশ। ভিড় নিয়ন্ত্রণ, প্রবেশ ও বেরোনোর পথের ব্যবস্থা এবং নিরাপত্তারক্ষীদের ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনায় সাত জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে পুজো কমিটির সম্পাদক ও সহ-সভাপতি রয়েছেন। উৎসবের দিনে প্রাণ হারানো ১৯ জনের পরিচয় প্রকাশ্যে আসার পর শোকের ছায়া নেমেছে তাঁদের পরিবারে। দুর্ঘটনার নেপথ্যে ঠিক কী কারণ ছিল, কোনও গাফিলতি ছিল কি না, তার উত্তর এখন তদন্তের অপেক্ষায়।

  • Abhijit Chowdhury
    ABOUT THE AUTHOR
    Abhijit Chowdhury

    ২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।Read More