Chorbagan Stampede: চোরবাগানে মৃত্য়ুমিছিলের জের, বন্ধ টালা প্রত্যয়-সহ এই পুজোমণ্ডপ, জেনে নিন

মহাসপ্তমীর রাতে চোরবাগানের পুজোমণ্ডপে পদপৃষ্ট হয়ে মৃত্যু ১৮ জনের। এই অনঅভিপ্রেত ঘটনার জেরে সাময়িকভাবে বন্ধ কলকাতার আরও দুই পুজো মণ্ডপ।

Published on: Oct 18, 2026, 00:14:12 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

শনিবার মহাসপ্তমীর সন্ধ্যায় উত্তর কলকাতার চোরবাগান সর্বজনীন দুর্গাপুজো মণ্ডপের এক্সিট গেটে ভিড়ের চাপে অনভিপ্রেত ও ভয়াবহ পদপিষ্টের ঘটনা ঘটে। পদপৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে এখনও পর্যন্ত ১৮ জনের। আহত কমপক্ষে ৩৫ জন,অনেকের অবস্থা আশঙ্কাজনক। এই মর্মান্তিক দুর্ঘটনার পর শহরজুড়ে নিরাপত্তা জোরদার করতে প্রশাসনিক নির্দেশে উত্তর কলকাতার জনপ্রিয় পুজো ‘টালা প্রত্যয়’ এবং দক্ষিণ কলকাতার প্রখ্যাত মেগা পুজো ‘চেতলা অগ্রণী’-র মণ্ডপ সাধারণ দর্শনার্থীদের জন্য আপতত বন্ধ রাখা হয়েছে। বন্ধ রয়েছে অ্যালান পার্কের আলো-প্রদর্শনীও।

চোরবাগানে মৃত্য়ুমিছিলের জের, বন্ধ টালা প্রত্যয়-সহ এই পুজোমণ্ডপ, জেনে নিন
চোরবাগানে মৃত্য়ুমিছিলের জের, বন্ধ টালা প্রত্যয়-সহ এই পুজোমণ্ডপ, জেনে নিন

প্রশাসনিক নির্দেশ ও টালা প্রত্যয়ের বিবৃতি:

চোরবাগানের ঘটনার পর নিরাপত্তার স্বার্থে পুলিশ ও প্রশাসনের তরফে দ্রুত পদক্ষেপ গ্রহণ করা হয়। চোরবাগানের মণ্ডপ আপতত বন্ধ। পাশাপাশি টালা প্রত্যয়ের অফিসিয়াল ফেসবুক পেজের পক্ষ থেকে সাধারণ মানুষের উদ্দেশ্যে একটি জরুরি বার্তা পোস্ট করে জানানো হয়—'প্রশাসনিক নির্দেশ অনুসারে টালা প্রত্যয় পূজা মণ্ডপ সাময়িকভাবে বন্ধ থাকছে... আমরা সাধারণ মানুষের স্বাস্থ্যের কথা ভাবি, নিরাপদে পূজা উপভোগ করুন।'

প্রবল ভিড়ের জেরে বন্ধ চেতলা অগ্রণীও:

একইভাবে দক্ষিণ কলকাতার অন্যতম বড় আকর্ষণ চেতলা অগ্রণীর মণ্ডপেও সপ্তমী ও অষ্টমীর রাতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় সামলাতে এবং সুরক্ষার ঝুঁকি এড়াতে সাময়িকভাবে প্রবেশ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে পুলিশ ও পুজো কমিটি।

চোরবাগান-কাণ্ডের প্রেক্ষাপট:

শনিবার সন্ধ্যা আনুমানিক ৭:৪০ মিনিট নাগাদ গিরিশ পার্ক এলাকার চোরবাগান সর্বজনীনের মণ্ডপে মুষলধারে বৃষ্টি শুরু হলে বাইরে থাকা হাজার হাজার দর্শনার্থী একযোগে মণ্ডপে ঢোকার চেষ্টা করেন। ফলে এক্সিট গেটের কাছে প্রচণ্ড ধাক্কাধাক্কি ও পদপিষ্টের মতো পরিস্থিতি তৈরি হয়, যাতে একাধিক দর্শনার্থী আহত হন এবং তাঁদের দ্রুত কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে উদ্ধারকাজের পাশাপাশি দমকল, বিপর্যয় মোকাবিলা বাহিনী (DMG) এবং র‍্যাফ মোতায়েন করা হয়েছে। শহরজুড়ে বড় পুজো মণ্ডপগুলিতে যাতে আর কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, তার জন্যই এই বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ঘটনায় শোকপ্রকাশ করে মৃতদের পরিবার পিছু ২ লক্ষ টাকার ক্ষতিপূরণ ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী, আহতদের দেওয়া হবে ৫০ হাজার টাকা। ওদিকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এক সংবাদমাধ্যমের মাধ্যমে পুজো কমিটিগুলোর কাছে আর্জি রাখেন, 'তারা যাতে দেখে নেয়, যাতে তাদেরও ওখানে যাতে কোনও ধরনের ঘটনা না ঘটে এবং ওই থিমপুজো, ভিতরে আলো নেই, সরু জায়গা, বহু জায়গায় এগুলো মানে পুজো কমিটি এবং লোকাল শিল্পীদের যে বিষয়গুলো ছিল....।'

তিনি আরও বলেন, 'এখানে পুজো কমিটির উদ্যোক্তারা একটা মাইকে ঘোষণা করেছেন, ঘোষণার ফলেই প্রাথমিকভাবে আমরা এটা শুনেছি। যিনি দায়িত্বে ছিলেন, তিনি রিপোর্ট করেছেন। খুবই দুঃখজনক ঘটনা। আমরা পরিবারের পাশে আছি।'

  • Priyanka Mukherjee
    ABOUT THE AUTHOR
    Priyanka Mukherjee

    প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More