বঙ্কিমচন্দ্রের জন্মজয়ন্তীতে ‘বন্দে মাতরম্‌’ মিউজিয়ামের ঘোষণা, তৃণমূলকে নিশানা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

তথ্য ও সংস্কৃতি দপ্তর এবং কলকাতা পুরসভার যৌথ উদ্যোগে বৃহস্পতিবার কলেজ স্ট্রিটে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বাসভবনে তাঁর জন্মজয়ন্তী পালন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত হয়ে মুখ্যমন্ত্রী বঙ্কিমচন্দ্রের প্রতিকৃতিতে মাল্যদান করেন এবং তাঁর প্রতি শ্রদ্ধা জানান।

Published on: Jun 26, 2026, 12:59:48 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ১৮৯তম জন্মজয়ন্তীতে রাজ্যের জন্য একটি গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক উদ্যোগের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানান, পশ্চিমবঙ্গে জাতীয় মানের একটি ‘বন্দে মাতরম্‌ মিউজিয়াম’ গড়ে তোলা হবে। কলেজ স্ট্রিটে এক অনুষ্ঠানের সময় এই ঘোষণা করেন তিনি। একই সঙ্গে আগের তৃণমূল সরকারের বিরুদ্ধে তীব্র রাজনৈতিক আক্রমণও শানান মুখ্যমন্ত্রী।

সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ১৮৯তম জন্মজয়ন্তীতে রাজ্যের জন্য একটি গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক উদ্যোগের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। (HT_PRINT)
সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ১৮৯তম জন্মজয়ন্তীতে রাজ্যের জন্য একটি গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক উদ্যোগের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। (HT_PRINT)

তথ্য ও সংস্কৃতি দপ্তর এবং কলকাতা পুরসভার যৌথ উদ্যোগে বৃহস্পতিবার কলেজ স্ট্রিটে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বাসভবনে তাঁর জন্মজয়ন্তী পালন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত হয়ে মুখ্যমন্ত্রী বঙ্কিমচন্দ্রের প্রতিকৃতিতে মাল্যদান করেন এবং তাঁর প্রতি শ্রদ্ধা জানান। তিনি বলেন, এই প্রথমবার রাজ্য সরকার আনুষ্ঠানিকভাবে বঙ্কিমচন্দ্রের এই ঐতিহাসিক বাসভবনে জন্মজয়ন্তী পালন করছে। তাঁর মতে, বাংলা ও ভারতের সাংস্কৃতিক ঐতিহ্যকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী জানান, বঙ্কিমচন্দ্রের রচিত ‘বন্দে মাতরম্‌’ শুধু একটি গান নয়, এটি দেশের স্বাধীনতা আন্দোলনের অন্যতম প্রেরণার উৎস। সেই ইতিহাস ও ঐতিহ্য সংরক্ষণের লক্ষ্যেই রাজ্যে জাতীয় মানের ‘বন্দে মাতরম্‌ মিউজিয়াম’ তৈরি করা হবে। সেখানে বঙ্কিমচন্দ্রের জীবন, সাহিত্যকীর্তি, স্বাধীনতা আন্দোলনে ‘বন্দে মাতরম্‌’-এর ভূমিকা এবং দেশের জাতীয়তাবাদী ইতিহাসের নানা গুরুত্বপূর্ণ দিক তুলে ধরা হবে বলে তিনি ইঙ্গিত দেন।

সাংস্কৃতিক কর্মসূচির পাশাপাশি রাজনৈতিক বক্তব্যও রাখেন মুখ্যমন্ত্রী। তিনি অভিযোগ করেন, আগের তৃণমূল সরকার তোষণের রাজনীতি করেছে। তাঁর দাবি, বর্তমানে রাজ্যে একটি রাষ্ট্রবাদী সরকার প্রতিষ্ঠিত হয়েছে এবং সেই সরকার বাংলার ঐতিহ্য, সংস্কৃতি ও জাতীয়তাবাদী চেতনাকে গুরুত্ব দিচ্ছে। রে সাংবাদিকরা তৃণমূল নেতাদের প্রসঙ্গ তুললে শুভেন্দু অধিকারী কড়া প্রতিক্রিয়া জানান। তিনি বলেন,'বঙ্কিমচন্দ্রের স্মৃতিবিজড়িত এই পবিত্র বাড়িতে কোনও চোর, ডাকাত, লম্পট বা প্রতারকদের নিয়ে আলোচনা করতে চাই না। তাঁর এই মন্তব্যকে ঘিরে নতুন করে রাজনৈতিক বিতর্ক তৈরি হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বাংলা সাহিত্য এবং ভারতীয় জাতীয়তাবাদের ইতিহাসে এক অনন্য নাম। তাঁর লেখা ‘বন্দে মাতরম্‌’ গান স্বাধীনতা সংগ্রামের সময় দেশের মানুষের মধ্যে দেশপ্রেম জাগিয়ে তুলেছিল। তাই তাঁর জন্মজয়ন্তীতে ‘বন্দে মাতরম্‌’ মিউজিয়াম তৈরির ঘোষণা সাংস্কৃতিক দিক থেকে গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

  • Abhijit Chowdhury
    ABOUT THE AUTHOR
    Abhijit Chowdhury

    ২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।Read More