Suvendu on Mamata in Calcutta HC: কালো কোট পরে হাই কোর্টে সওয়াল মমতার, প্রশ্ন শুনে কী বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু?

হাই কোর্টে মমতার সওয়ার করার বিষয়ে প্রশ্ন করা হলে ভবানীপুরের বিজেপি বিধায়ক বলেন, 'আমার অনেক কাজ। এই সব প্রশ্নের উত্তর দেওয়ার মতো আমার কাছে কোনও সময় নেই। এই সব প্রশ্নের উত্তর দেওয়ার সময় নেই, আর এগুলো নিয়ে আমি ভাবিও না।'

Published on: May 14, 2026 2:21 PM IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি পার্থসারথী সেনের ডিভিশন বেঞ্চের সামনে আজ ভোট পরবর্তী হিংসা মামলায় সওয়াল করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই নিয়ে আজ বিধানসভায় বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে প্রশ্ন করেছিলেন সাংবাদিকরা। সেই প্রশ্ন শুনেই ভবানীপুরের বিজেপি বিধায়ক বলেন, 'আমার অনেক কাজ। এই সব প্রশ্নের উত্তর দেওয়ার মতো আমার কাছে কোনও সময় নেই। এই সব প্রশ্নের উত্তর দেওয়ার সময় নেই, আর এগুলো নিয়ে আমি ভাবিও না।'

হাই কোর্টে মমতার সওয়ার করার বিষয়ে প্রশ্ন করা হলে ভবানীপুরের বিজেপি বিধায়ক বলেন, 'আমার অনেক কাজ। এই সব প্রশ্নের উত্তর দেওয়ার মতো আমার কাছে কোনও সময় নেই।' (PTI)
হাই কোর্টে মমতার সওয়ার করার বিষয়ে প্রশ্ন করা হলে ভবানীপুরের বিজেপি বিধায়ক বলেন, 'আমার অনেক কাজ। এই সব প্রশ্নের উত্তর দেওয়ার মতো আমার কাছে কোনও সময় নেই।' (PTI)

উল্লেখ্য, বৃহস্পতিবার সকাল সকাল আইনজীবীদের প্রচলিত কালো কোট ও সাদা ব্যান্ড পরে কলকাতা হাই কোর্টে পৌঁছতে দেখা গিয়েছিল মমতাকে। আজ মামলার শুনানি চলাকালীন তৃণমূল নেত্রীর অভিযোগ, রাজ্য জুড়ে নবদম্পতি থেকে বৃদ্ধদের ওপর নির্যাতন চালানো হচ্ছে। মমতার অভিযোগ, এক ১৮ বছর বয়সি সদ্য বিবাহিত তরুণীকে নাকি বাড়ি থেকে বের করে দেওয়া হয় এবং তাঁকে ধর্ষণের হুমকি দেওয়া হয়। এদিকে মমতার আরও অভিযোগ, তাঁকে বাড়ি থেকে বেরিয়ে থানায় যেতে দেওয়া হচ্ছে না, তাই তিনি অনলাইনে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন।

রিপোর্ট অনুযায়ী, আজ আদালতে ভোট পরবর্তী হিংসা মামলায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'এটা পশ্চিমবঙ্গ, এটা উত্তরপ্রদেশ নয়। এখানে বুলডোজার চালানো যায় না। বাচ্চাদেরও ছেড়ে দেওয়া হয়নি। মেয়ে, সংখ্যালঘুদেরও ছাড়া হয়নি। আমি দশ জনের নাম দিচ্ছি, যাঁরা মারা গিয়েছেন। আমরা এখানে আলোচনা করতে চাই না। পুলিশকে নির্দেশ দিন। পুলিশ এফআইআর নিচ্ছে না। আমার পরিবারকে হুমকি দেওয়া হয়েছে। ধর্ষণ, খুনের হুমকি দেওয়া হয়েছে। মানুষ আতঙ্কে অফিস যেতে পারছে না। মাছের বাজার, মাংসের বাজার ভেঙে দেওয়া হচ্ছে, আমাকে বাড়ি থেকে বেরিয়ে পুলিশের কাছে যেতে দেওয়া হচ্ছে না।'

এদিকে আজ মামলার শুনানি শেষে তিনি যখন বের হচ্ছেন, তখন হুলস্থুল কাণ্ড বাঁধে আদালত চত্বরে। প্রাক্তন মুখ্যমন্ত্রীকে ঘিরে ফেলে 'চোর চোর' স্লোগান ওঠে। পরিস্থিতি এমনই হয় যে মমতাকে সেখান থেকে বের করে নিয়ে যেতে পারেনি পুলিশ। এই আবহে প্রধান বিচারপতির কাছে গিয়ে তৃণমূলের তরফ থেকে বলা হয়, 'দেখুন বাইরে কী অবস্থা, এভাবে বের হওয়া অসম্ভব'। এরপরই প্রধান বিচারপতি আইনজীবীদের উদ্দেশে শান্ত হওয়ার বার্তা দেন। তারপরও হাই কোর্ট চত্বরে বজায় ছিল উত্তেজনা। কোনও রকমে মমতাকে ঘিরে ধরে গাড়িতে ওঠান তৃণমূলের আইনজীবী সেলের সদস্যরা।

  • Abhijit Chowdhury
    ABOUT THE AUTHOR
    Abhijit Chowdhury

    ২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।Read More