WB Winter Forecast till 11th January: শীত বাড়ছে বাংলায়, পড়বে পারদ, দিনের তাপমাত্রাও ৪-৬ ডিগ্রি কম, ঘন কুয়াশা কোথায়?
আগামী কয়েকদিনে পশ্চিমবঙ্গে শীতের দাপট বাড়তে চলেছে। আবহবিদরা জানিয়েছেন, দিনে তেমন রোদ থাকবে না। দিনেও বেশ শীত-শীত লাগবে। কোনও কোনও জেলায় তো সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের থেকে পাঁচ থেকে ছয় ডিগ্রি সেলসিয়াসের মতো কম থাকবে।
এই সপ্তাহে জাঁকিয়ে শীত থাকবে পশ্চিমবঙ্গে। আবহবিদরা জানিয়েছেন, দিনে তেমন রোদ থাকবে না। দিনেও বেশ শীত-শীত লাগবে। কোনও কোনও জেলায় তো সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের থেকে পাঁচ থেকে ছয় ডিগ্রি সেলসিয়াসের মতো কম থাকবে। নামবে সর্বনিম্ন তাপমাত্রা। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আজ বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় শীতল দিন বা কোল্ড ডে'র পূর্বাভাস জারি করা হয়েছে। আবার উত্তরবঙ্গের জেলাগুলির মধ্যে আজ শীতল দিনের সতর্কতা জারি করা হয়েছে উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরে। ওই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

কোন কোন জেলায় কোল্ড ডে'র সতর্কতা জারি করা হয়েছে?
১) দক্ষিণবঙ্গের জেলাগুলির মধ্যে মঙ্গলবার শীতল দিনের সতর্কতা জারি করা হয়েছে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায়। হলুদ সতর্কতা জারি করা হয়েছে ওই পাঁচটি জেলায়।
২) উত্তরবঙ্গ: মঙ্গলবার উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদা এবং বুধবার উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুরে শীতল দিনের পূর্বাভাস জারি করা হয়েছে। জারি করা হয়েছে হলুদ সতর্কতা।
কতটা শীত বাড়বে আগামী কয়েকদিনে?
১) এই দু'দিনে উত্তরবঙ্গের জেলাগুলির সর্বনিম্ন তাপমাত্রা (রাতের তাপমাত্রা) দু'ডিগ্রি সেলসিয়াস কমে যাবে। পরবর্তী চার-পাঁচদিনে সর্বনিম্ন তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন হবে না। আর আগামী তিনদিনে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় সর্বোচ্চ তাপমাত্রা (দিনের তাপমাত্রা) স্বাভাবিকের থেকে চার-ছয় ডিগ্রি কম থাকবে।
২) আবার এই তিনদিন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের অনেক জায়গায় সর্বোচ্চ তাপমাত্রা (দিনের তাপমাত্রা) স্বাভাবিকের থেকে তিন-পাঁচ ডিগ্রি কম থাকবে। আগামী দু'দিনে দক্ষিণবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রা দু'ডিগ্রির মতো কমে যাবে। পরবর্তী চার-পাঁচদিনে সর্বনিম্ন তাপমাত্রার তেমন হেরফের হবে না।
পাহাড়ে কবে কবে তুষারপাত হতে পারে?
১) আজ দার্জিলিঙের পাহাড়ে বৃষ্টিপাত বা তুষারপাত হতে পারে। তাছাড়া জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদার আবহাওয়া শুষ্ক থাকবে। মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার এবং রবিবার শুষ্ক থাকবে উত্তরবঙ্গের আটটি জেলারই আবহাওয়া। মঙ্গলবার থেকে রবিবার পর্যন্ত পাহাড়ে তুষারপাতের কোনও পূর্বাভাস দেওয়া হয়নি।
২) আজ, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার এবং রবিবার দক্ষিণবঙ্গের সব জেলার (কলকাতা, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া) আবহাওয়া শুষ্ক থাকবে।
কোন কোন জেলায় ঘন কুয়াশা জারি করা হয়েছে?
১) মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার এবং শনিবার সকালের দিকে দক্ষিণবঙ্গের প্রতিটি জেলায় হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে। মঙ্গলবার মুর্শিদাবাদ এবং নদিয়ার একটি বা দুটি অংশে ঘন কুয়াশা পড়বে। তাই হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
২) মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার এবং শনিবার সকালের দিকে উত্তরবঙ্গের প্রতিটি জেলায় হালকা থেকে মাঝারি কুয়াশা পড়বে। মঙ্গলবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদা; বুধবার দার্জিলিং, জলপাইগুড়ি ও কোচবিহার এবং দার্জিলিং, জলপাইগুড়ি ও কোচবিহারের একটি বা দুটি অংশে ঘন কুয়াশার দাপট থাকবে। তাই হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
ABOUT THE AUTHORAyan Dasঅয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More
E-Paper


