Surendranath College Bedroom Condom: সুরেন্দ্রনাথ কলেজের ছাদে আছে বিলাসবহুল বেডরুম! মিললল কন্ডোম, বন্দুক, মদের বোতল
Surendranath College: অভিযোগ, এই ঘরগুলি তৃণমূল নেতা দেবাশিস বন্দ্যোপাধ্যায় এবং তাঁর ছেলে শিবাশিস বন্দ্যোপাধ্যায় ব্যবহার করতেন। ওই ঘরেই তাঁদের 'ম্যাসাজ' দেওয়া হত। যদিও দেবাশিস বন্দ্যোপাধ্যায় সমস্ত অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন। তাঁর দাবি, বেডরুম সংক্রান্ত বিষয় সম্পর্কে তিনি কিছুই জানেন না।
Surendranath College: শিয়ালদহের সুরেন্দ্রনাথ কলেজে ইউনিয়ন রুম থেকে ব্যাগভর্তি টাকা উদ্ধারের ঘটনার রেশ কাটতে না কাটতেই সামনে এল আরও চাঞ্চল্যকর তথ্য। কলেজ চত্বরে দুটি বেডরুমের সন্ধান মেলার পাশাপাশি উদ্ধার হয়েছে কন্ডোমের প্যাকেট এবং একটি আগ্নেয়াস্ত্র। ঘটনাকে কেন্দ্র করে শিক্ষা প্রতিষ্ঠানটির ভাবমূর্তি ও প্রশাসনিক ব্যবস্থাপনা নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে। মঙ্গলবার বিকেলে কলেজের ইউনিয়ন রুম থেকে উইপোকায় খাওয়া দুই ব্যাগ ভর্তি টাকা উদ্ধারের পর তল্লাশি চালিয়ে কলেজের ভিতরে দুটি বেডরুমের হদিশ পাওয়া যায়।

অভিযোগ, এই ঘরগুলি তৃণমূল নেতা দেবাশিস বন্দ্যোপাধ্যায় ওরফে কানকাটা দেবু এবং তাঁর ছেলে শিবাশিস বন্দ্যোপাধ্যায় ব্যবহার করতেন। আরও অভিযোগ, ওই ঘরেই তাঁদের 'ম্যাসাজ' দেওয়া হত। যদিও দেবাশিস বন্দ্যোপাধ্যায় সমস্ত অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন। তাঁর দাবি, বেডরুম সংক্রান্ত বিষয় সম্পর্কে তিনি কিছুই জানেন না। জানা গিয়েছে, ‘টেরেস ফেসিলিটি’-র নামে তৈরি ওই দুটি কক্ষে অ্যাটাচড বাথরুম, শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা, খাট, দামি বিছানা ও অন্যান্য সামগ্রী ছিল। ঘরের আলমারিতে বালিশও পাওয়া গিয়েছে। পাশাপাশি কলেজের ছাদ থেকে একাধিক মদের বোতল উদ্ধারের কথাও সামনে এসেছে।
এদিন কলেজের কমনরুম থেকে উদ্ধার হয় কন্ডোমের প্যাকেট। অন্যদিকে ইউনিয়ন রুম থেকে কালো প্যাকেটে মোড়া একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। পরে পুলিশ এসে অস্ত্রটি নিজেদের হেফাজতে নেয়। এই ঘটনাগুলির জেরে কলেজের পরিবেশ ও পরিকাঠামোর ব্যবহার নিয়ে ব্যাপক বিতর্ক শুরু হয়েছে। ঘটনাস্থলে পৌঁছে বিজেপি বিধায়ক সজল ঘোষ বিষয়টি নিয়ে সরব হন। তিনি উদ্ধার হওয়া ঘরগুলিকে কটাক্ষ করে ‘ওয়ো রুম’ বলে উল্লেখ করেন। ইউনিয়ন রুম থেকে উদ্ধার হওয়া টাকার উৎস নিয়ে ইডি তদন্তের দাবি জানান তিনি। পাশাপাশি কলেজে দুর্নীতির অর্থ লেনদেন নিয়ে একাধিক অভিযোগও তোলেন। একই দিনে টাকা, বেডরুম, কন্ডোমের প্যাকেট এবং আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় সুরেন্দ্রনাথ কলেজকে ঘিরে তীব্র রাজনৈতিক তরজা শুরু হয়েছে। ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবিও জোরালো হয়েছে বিভিন্ন মহলে।
ABOUT THE AUTHORAbhijit Chowdhury২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।Read More
E-Paper


