Congress Latest Update: মমতার মুণ্ডপাত করে তৃণমূলকেই সমর্থন? কিংমেকার হওয়ার স্বপ্ন দেখছে শূন্য ঝুলির দল

Congress Latest Update: বাংলায় পা রেখে দুই কংগ্রেস সাংসদের দাবি, তারারাজ্যে সরকার গঠনে নির্ণায়ক ভূমিকা নিতে চলেছে এবার। এই আবহে প্রশ্ন উঠছে, তাহলে তৃণমূলের ভোটে থাবা বসিয়ে, মমতার মুণ্ডপাত করে শেষ পর্যন্ত তৃণমূলকেই সরকার গঠনে সাহায্য করতে চায় কংগ্রেস?

Published on: Apr 25, 2026, 09:54:00 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

Congress Latest Update: উত্তরবঙ্গের দিনাজপুর এবং মালদায় প্রচারে গিয়ে তৃণমূলের বিরুদ্ধে আক্রমণাত্মক হতে দেখা গিয়েছিল রাহুল গান্ধীকে। এদিকে আজ কলকাতায় আসার কথা কংগ্রেস নেতার। শহিদ মিনারের পাশাপাশি মেটিয়াবুরুজে জনসভা করার কথা সংসদের বিরোধী দলনেতার। তার আগে শুক্রবারই শহরে পা রাখেন রাজ্যসভার দুই সাংসদ প্রমোদ তিওয়ারি এবং অখিলেশ প্রসাদ। বাংলায় পা রেখে দুই কংগ্রেস সাংসদের দাবি, তারারাজ্যে সরকার গঠনে নির্ণায়ক ভূমিকা নিতে চলেছে এবার। এই আবহে প্রশ্ন উঠছে, তাহলে তৃণমূলের ভোটে থাবা বসিয়ে, মমতার মুণ্ডপাত করে শেষ পর্যন্ত তৃণমূলকেই সরকার গঠনে সাহায্য করতে চায় কংগ্রেস?

তৃণমূলের ভোটে থাবা বসিয়ে, মমতার মুণ্ডপাত করে শেষ পর্যন্ত তৃণমূলকেই সরকার গঠনে সাহায্য করতে চায় কংগ্রেস?
তৃণমূলের ভোটে থাবা বসিয়ে, মমতার মুণ্ডপাত করে শেষ পর্যন্ত তৃণমূলকেই সরকার গঠনে সাহায্য করতে চায় কংগ্রেস?

উল্লেখ্য, দীর্ঘ ২০ বছর পরে রাজ্যে একা লড়ছে কংগ্রেস। বামেদের সঙ্গে সম্পর্ক ছেদ করেছে ত শিবির। আর তৃণমূলের সঙ্গে দিল্লিতে 'দোস্তি' থাকলেও বিগত একদশকেরও বেশি সময় ধরে রাজ্যে চলছে 'কুস্তি'। এই আবহে কলকাতায় এসে কংগ্রেসের দুই রাজ্যসভার সাংসদ দাবি করেন, পশ্চিমবঙ্গে এবার তৃতীয়শক্তি হিসেবে উদয় হবে কংগ্রেসের। গত বিধানসভায় বামেদের সঙ্গে হাত মিলিয়ে ঝুলি শূন্য হয়েছিল কংগ্রেসের। আর এবার বঙ্গে খাতা খুলতে মরিয়া হয়ে ঝাঁপিয়েছে কংগ্রেস। এর জন্য তৃণমূল থেকে মৌসম বেনজির নূরকে ছিনিয়ে এনে টিকিট দিয়েছে তারা। এই আবহে কংগ্রেস সাংসদদের বক্তব্য, 'এখানে দুই বড় দলের দিকে মূল নজর থাকলেও, কংগ্রেস তৃতীয় শক্তি হিসাবে উঠে এসেছে। কংগ্রেসই আগামিদিনে নির্ণায়ক ভূমিকা নেবে। কংগ্রেস ছাড়া পশ্চিমবঙ্গে কোনও সরকার গঠন হবে না।'

মতাদর্শগত ভাবে বিজেপিকে তো সরকার গঠনে সাহায্য করবে না কংগ্রেস। বামেরা সরকার গঠনের মতো জায়গায় এবারে পৌঁছতে পারবে বলে নিজেরাই মনে করছে না। এই আবহে রইল বাকি তৃণমূল। মমতার সরকারের নীতির বিরোধিতা করে কংগ্রেস সেই মমতার সরকারকেই ফেরানোর বার্তা দিচ্ছে বলে মনে করা হচ্ছে দুই সাংসদের বক্তব্যে। এর আগে উত্তর দিনাজপুরে রাহুল গান্ধীর সভার আগে তৃণমূলের বিরুদ্ধে হেলিপ্যাড ভেঙে দেওয়ার অভিযোগ তুলেছিল কংগ্রেস। এদিকে মালদা, মুর্শিদাবাদ এবং দিনাজপুরের প্রচারে এসে তৃণমূল কংগ্রেসকে একের পর এক ইস্যুতে আক্রমণ শানিয়েছিলেন রাহুল গান্ধী। আরজি কর থেকে শুরু করে কর্মসংস্থান, বিভাজনের রাজনীতি নিয়ে তৃণমূলকে বিঁধেছিলেন রাহুল। আবার কলকাতায় এসে অখিলেশ প্রসাদও বলেন, 'রাজ্য বর্তমানে শিক্ষা, স্বাস্থ্য, শিল্পের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলিতে একেবারে তলার দিকে চলে গিয়েছে।' তা সত্ত্বেও কিংমেকার হওয়ার স্বপ্ন দেখা কংগ্রেস কি তবে ভোটের পরে তৃণমূলের সঙ্গেই হাত মেলাবে?

গত বিধানসভা ভোটে বামেদের সঙ্গে জোট বেঁধেও একটিও আসন জেতেনি কংগ্রেস। পরে উপনির্বাচনে সাগরদিঘি আসনে কংগ্রস জয়ী হয়েছিল। তবে জয়ী বিধায়ক কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগদান করেছিলেন। এই আবহে পশ্চিমবঙ্গ বিধানসভায় কংগ্রেসের ঝুলি শূন্যই থেকেছে। এই আবহে বিধানসভা নির্বাচনে বাংলায় খাতা খুলতে মরিয়া কংগ্রেস। এরই সঙ্গে তাদের স্বপ্ন কিংমেকার হওয়ার।

  • Abhijit Chowdhury
    ABOUT THE AUTHOR
    Abhijit Chowdhury

    ২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।Read More