Congress Rajya Sabha Election: মীনাক্ষী নটরাজনের রাজ্যসভা মনোনয়ন বাতিল, নির্বাচন কমিশনের বিরুদ্ধে ক্ষোভ কংগ্রেসের

নির্বাচন আধিকারিকদের দাবি, নটরাজনকে প্রয়োজনীয় তথ্য জমা দেওয়ার সুযোগ দেওয়া হলেও তিনি তা নির্ধারিত সময়ের মধ্যে করেননি। এর ফলেই তাঁর মনোনয়ন বাতিল করা হয়। এই সিদ্ধান্তের ফলে মধ্যপ্রদেশের তিনটি রাজ্যসভা আসনই বিজেপির দখলে যাওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে গেছে।

Published on: Jun 10, 2026, 09:54:21 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

মধ্যপ্রদেশ থেকে রাজ্যসভা নির্বাচনে কংগ্রেস প্রার্থী মীনাক্ষী নটরাজনের মনোনয়নপত্র বাতিল হয়ে গেল। এই ঘটনা ঘিরে তীব্র রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। স্ক্রুটিনির সময় বিজেপির আপত্তির পর রিটার্নিং অফিসার তাঁর মনোনয়ন বাতিল করেন। অভিযোগ, মনোনয়নপত্রে তেলঙ্গানার একটি বিচারাধীন মামলার তথ্য সম্পূর্ণভাবে উল্লেখ করেননি মীনাক্ষী।

রাজ্যসভা নির্বাচনে কংগ্রেস প্রার্থী মীনাক্ষী নটরাজনের মনোনয়নপত্র বাতিল হয়ে গেল (Sanjeev Gupta )
রাজ্যসভা নির্বাচনে কংগ্রেস প্রার্থী মীনাক্ষী নটরাজনের মনোনয়নপত্র বাতিল হয়ে গেল (Sanjeev Gupta )

নির্বাচন আধিকারিকদের দাবি, নটরাজনকে প্রয়োজনীয় তথ্য জমা দেওয়ার সুযোগ দেওয়া হলেও তিনি তা নির্ধারিত সময়ের মধ্যে করেননি। এর ফলেই তাঁর মনোনয়ন বাতিল করা হয়। এই সিদ্ধান্তের ফলে মধ্যপ্রদেশের তিনটি রাজ্যসভা আসনই বিজেপির দখলে যাওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে গেছে। ঘটনার প্রতিবাদে কংগ্রেস নেতৃত্ব সরব হয়েছে। দলের অভিযোগ, নির্বাচন প্রক্রিয়াকে প্রভাবিত করে বিরোধী প্রার্থীকে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরিয়ে দেওয়া হয়েছে। দিল্লিতে নির্বাচন কমিশনের দফতরের বাইরে কংগ্রেস নেতারা বিক্ষোভ দেখান এবং ঘটনাটিকে গণতন্ত্রের ওপর আঘাত বলে দাবি করেন।

অন্যদিকে কংগ্রেসের তেলঙ্গানা শাখা বিজেপির অভিযোগ খারিজ করে জানিয়েছে, নটরাজনের বিরুদ্ধে কোনও ফৌজদারি মামলা নেই। তাদের দাবি, একটি ব্যক্তিগত আবেদনের প্রসঙ্গকে ইচ্ছাকৃতভাবে ‘মামলা’ হিসেবে দেখিয়ে রাজনৈতিক সুবিধা নেওয়ার চেষ্টা করা হয়েছে। নটরাজন ইতিমধ্যেই আদালতে নিজের জবাব দাখিল করেছেন বলেও কংগ্রেসের দাবি। এদিকে কংগ্রেস বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে। নির্বাচন কমিশন শীঘ্রই দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করে অভিযোগ শুনতে পারে বলে সূত্রের খবর।

এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্যসভা নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপ আরও বেড়েছে। কংগ্রেস যেখানে এটিকে গণতান্ত্রিক প্রক্রিয়ার ওপর আঘাত বলে দাবি করছে, সেখানে বিজেপি বলছে নির্বাচন আইন অনুযায়ীই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরই সঙ্গে বিজেপির আবার অভিযোগ, কংগ্রেসের অন্দর থেকেই তাদের মীনাক্ষীর হলফনামার ভুলের বিষয়টি জানানো হয়েছিল।

  • Abhijit Chowdhury
    ABOUT THE AUTHOR
    Abhijit Chowdhury

    ২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।Read More