Tufanganj Sports Hub: তুফানগঞ্জ হচ্ছে উত্তবঙ্গের নয়া স্পোর্টস হাব! পরিকল্পনা রাজ্যের, নজরে অলিম্পিক্স
Tufanganj Sports Hub: কোচবিহারের তুফানগঞ্জে ষষ্ঠ রাজ্য ফিনসুইমিং চ্যাম্পিয়নশিপ শুরু হল। সেখান থেকেই বড় ঘোষণা করা হল তুফানগঞ্জ নিয়ে। তুফানগঞ্জ হবে উত্তরবঙ্গের নয়া স্পোর্টিং হাব, পরিকল্পনা রাজ্য সরকারের।
Tufanganj Sports Hub: উত্তরবঙ্গের স্পোর্টস হাব হিসেবে গড়ে তোলা হবে কোচবিহারের তুফানগঞ্জকে। রাজ্যের রাজনৈতিক পালাবদলের পরে নতুন সরকারের হাত ধরে কোচবিহারের তুফানগঞ্জকে উত্তরবঙ্গের নয়া ‘স্পোর্টস হাব’ বা ক্রীড়াকেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনা করছে সরকার। সেজন্য ইতিমধ্যে রোডম্যাপও তৈরি করে ফেলা হয়েছে। আর শুক্রবার সেই ঘোষণা তুফানগঞ্জে আয়োজিত রাজ্যস্তরের সাঁতার প্রতিযোগিতার মঞ্চ থেকে করেছেন নারী, শিশু ও সমাজকল্যাণ মন্ত্রী তথা স্থানীয় বিধায়ক মালতি রাভা রায়।

তুফানগঞ্জকে স্পোর্টস হাব করার রোডম্যাপ তৈরি, জানালেন মন্ত্রী
শুক্রবার তুফানগঞ্জ পুরসভা পরিচালিত সুইমিং পুল প্রাঙ্গণে ষষ্ঠ রাজ্য ফিনসুইমিং চ্যাম্পিয়নশিপের উদ্বোধন করেন মন্ত্রী। উদ্বোধনী ভাষণে তিনি জানান, উত্তরবঙ্গের ক্রীড়া পরিকাঠামোর আধুনিকীকরণ এবং গ্রামাঞ্চলের প্রতিভাদের তুলে আনতে রাজ্য সরকার বদ্ধপরিকর। সেই রেশ ধরে মন্ত্রী বলেছেন, ‘তুফানগঞ্জকে একটি সর্বাঙ্গীন স্পোর্টস হাব হিসেবে গড়ার কাজ শুরু হয়েছে। এর জন্য প্রয়োজনীয় পরিকাঠামোগত ব্লু-প্রিন্ট বা রোডম্যাপ ইতিমধ্যেই তৈরি সম্পন্ন হয়েছে।’
কী কী পরিকল্পনা আছে তুফানগঞ্জ নিয়ে?
সূত্রের খবর, সরকার যে মেগা পরিকল্পনা করেছে, তাতে ঠিক করা হয়েছে যে তুফানগঞ্জে বিভিন্ন অলিম্পিক গেমসের প্রশিক্ষণ কেন্দ্র, বিশেষ অ্যাকাডেমি এবং আন্তর্জাতিক মানের ‘কোচেস ট্রেনিং সেন্টার’ গড়ে তোলার ব্যবস্থা করা হচ্ছে।
আরও পড়ুন: Survey on NDA popularity: এখন ভোট হলে এনডিএ কত আসন পাবে? হাওয়া কি আদৌ মোদীর পক্ষে? বলছে MOTN সার্ভে
দীর্ঘদিন ধরে উত্তরবঙ্গের উদীয়মান অ্যাথলিটদের উচ্চমানের প্রশিক্ষণের জন্য কলকাতার উপর নির্ভর করতে হত। স্থানীয় পর্যায়ে উন্নত পরিকাঠামো এবং উচ্চশিক্ষিত কোচের অভাবে অনেক প্রতিভাই অকালে হারিয়ে যেতেন। তুফানগঞ্জে প্রশিক্ষণ কেন্দ্র ও কোচিং অ্যাকাডেমি তৈরি হলে কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার-সহ পার্শ্ববর্তী জেলাগুলির তরুণ অ্যাথলিটরা বাড়ির কাছেই বিশ্বমানের সুবিধা পাবেন।
আরও পড়ুন: Nepal Flash Flood: তিব্বতে লেক বিপর্যয়, জোরালো ভূমিকম্প চিনে, নেপালে ফের অ্যালার্ট
রাজ্য ফিনসুইমিং চ্যাম্পিয়নশিপ
এমনিতে ষষ্ঠ রাজ্য ফিনসুইমিং চ্যাম্পিয়নশিপ আয়োজিত হয়েছে তিনটি ক্যাটেগরি নিয়ে - বাইফিন (Bi-Fins), সারফেস (Surface) এবং আপ্নিয়া (Apnea)। রাজ্যের ১৫টি জেলা থেকে আসা প্রায় ৪০০ জন সম্ভাবনাময় সাঁতারু এই রাজ্যস্তরের মেগা ইভেন্টে অংশ নিয়েছেন। যা চলবে আগামী ৩০ অগস্ট পর্যন্ত।
আয়োজকদের বক্তব্য, এই প্রতিযোগিতার গুরুত্ব অত্যন্ত অপরিসীম। আগামী সেপ্টেম্বরে পুণেতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘জাতীয় ফিনসুইমিং চ্যাম্পিয়নশিপ’। পুণের সেই জাতীয় আসরে বাংলা দলের প্রতিনিধিত্ব কারা করবেন, তা নির্ধারণে এই তুফানগঞ্জের রাজ্য চ্যাম্পিয়নশিপকেই 'পাখির চোখ' করেছেন নির্বাচকরা।
ABOUT THE AUTHORAyan Dasঅয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More
E-Paper


