CPI: ডিসেম্বরেই রাজভবন-উত্তরকন্যা অভিযান! আইন ও সংবিধান রক্ষার দাবিতে পথে নামছে সিপিআই

CPI: সাংবাদিক বৈঠকে নির্বাচন কমিশনের ভূমিকা এবং ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছে সিপিআইয়ের রাজ্য সম্পাদক স্বপন বন্দ্যোপাধ্যায়।

Published on: Nov 27, 2026, 18:00:08 IST
As Prefered on
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

CPI: দেশের আইন, সংবিধান ও গণতান্ত্রিক অধিকার রক্ষার দাবিতে রাজ্যজুড়ে আন্দোলনের ডাক দিল সিপিআই। আগামী ১ ডিসেম্বর কলকাতায় রাজভবন অভিযান এবং ৩ ডিসেম্বর উত্তরবঙ্গের বিভিন্ন জেলার মানুষকে সঙ্গে নিয়ে উত্তরকন্যা অভিযানের কর্মসূচি ঘোষণা করেছে দলের পশ্চিমবঙ্গ রাজ্য পরিষদ। অন্যদিকে, ভূমি সংস্কার নিয়ে মুখ্যমন্ত্রীর অভিযোগ খণ্ডন করেন সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। তাঁর মতে, বামফ্রন্ট সরকার জমি গরিব কৃষকদের হাতে তুলে দিয়েছিল। এই সরকার চাইছে আম্বানি, আদানিদের হাতে তুলে দিতে।

আইন ও সংবিধান রক্ষার দাবিতে পথে নামছে সিপিআই
আইন ও সংবিধান রক্ষার দাবিতে পথে নামছে সিপিআই

কর্মসংস্থান, শিক্ষা, স্বাস্থ্য, খাদ্য ও দ্রব্যমূল্যের মতো সাধারণ মানুষের মৌলিক সমস্যাগুলি উপেক্ষিত থেকে যাচ্ছে। এর পাশাপাশি কর্পোরেট স্বার্থ, সাম্প্রদায়িক বিভাজন এবং বৈষম্যমূলক নীতির মাধ্যমে দেশের গণতান্ত্রিক কাঠামোকে ক্ষতিগ্রস্ত করা হচ্ছে। এদিনের সাংবাদিক বৈঠকে নির্বাচন কমিশনের ভূমিকা এবং ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছে সিপিআইয়ের রাজ্য সম্পাদক স্বপন বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে অবিলম্বে অপসারণ করে তাঁকে গ্রেফতার করতে হবে। তাঁর কথায়, ‘জনপ্রতিনিধিত্ব আইনে এসআইআর নামে কোনও পৃথক সংস্থার উল্লেখ নেই। এই প্রক্রিয়ায় বৈধ ভোটারদের নাম বাদ পড়ার আশঙ্কা রয়েছে।’ তাই এককভাবে রাজ্যজুড়ে আন্দোলনের ডাক দেওয়া হয়েছে। তাঁর অভিযোগ, বিজেপি শাসনে দেশের গণতান্ত্রিক ও সাংবিধানিক প্রতিষ্ঠানগুলিকে দুর্বল করা হচ্ছে।

পাশাপাশি, জনপ্রতিনিধিত্ব আইনে এসআইআর নামে কোনও পৃথক সংস্থার উল্লেখ নেই। এই প্রক্রিয়ায় বৈধ ভোটারদের নাম বাদ পড়ার আশঙ্কা রয়েছে বলেও অভিযোগ তাঁদের। এদিন দলের পক্ষ থেকে এসআইআর বাতিল, অবৈধভাবে বাদ পড়া বৈধ ভোটারদের নাম পুনরায় তালিকায় ফিরিয়ে আনা এবং নির্বাচন কমিশনার নিয়োগের ক্ষেত্রে প্রধানমন্ত্রী, বিরোধী দলনেতা ও প্রধান বিচারপতিকে নিয়ে নির্বাচকমণ্ডলী পুনর্বহালের দাবি জানানো হয়েছে। এই দাবিগুলিকে সামনে রেখেই আগামী ১ ডিসেম্বর দুপুর ১টায় মৌলালির রামলীলা ময়দান থেকে শুরু হবে রাজভবন অভিযান এবং ৩ ডিসেম্বর উত্তরবঙ্গের জেলাগুলিকে নিয়ে উত্তরকন্যা অভিযানের ডাক দেওয়া হয়েছে।

অপারেশন বর্গার নামে অনুপ্রবেশকারীদের জমি দিয়েছিলেন বাম সরকার। বিস্ফোরক অভিযোগ করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রীর সেই মন্তব্যকে খণ্ডন করে মহম্মদ সেলিমের বক্তব্য, বিনা ক্ষতিপূরণে জমিদারদের জমি বণ্টন হয়েছিল। জাত-পাত, ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের অংশীদারিত্ব বাড়ানোই ছিল এর লক্ষ্য। ভূমির মালিকানা পাওয়ার পর, সেচের ব্যবস্থা হওয়ায় কৃষিতে স্বাবলম্বী হয়েছিল রাজ্য। এক ফসলি জমি দু-তিন ফসলি হয়। গ্রামের মানুষ গ্রামেই সারা বছর কাজ পেয়েছিল। ফুড ফর ওয়ার্ক থেকে ১০০ দিনের কাজের মধ্য দিয়ে গ্রামের সম্পদ তৈরি হয়েছিল।