CPIM Worker's Death: বাড়িতে উন্মাদের মতো আচরণ, তারপর মৃত্যু! সিপিএম কর্মীকে 'খুনের' অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে
CPIM Worker's Death: মৃত সিপিএম কর্মীর নাম নুর আজম, বয়স মাত্র ২৫ বছর। মৃত আজমের পরিবারের অভিযোগ, দুপুর নাগাদ আজমকে কয়েকজন ডেকে নিয়ে গিয়েছিল। এরপর সন্ধ্যায় অসুস্থ অবস্থায় বাড়ি ফেরেন আজম। তিনি প্রায় অচৈতন্য অবস্থায় ছিলেন তখন। বাড়ি এসে নাকি আজম উন্মাদের মতো আচরণ করেন এবং ভাঙচুর চালান।
CPIM Worker's Death: উত্তর দিনাজপুরের ইসলামপুরে রহস্যমৃত্যু হল সিপিএম কর্মীর। এই ঘটনায় তৃণমূলের দিকে তোলা হচ্ছে অভিযোগের আঙুল। রিপোর্ট অনুযায়ী, সোমবার রাতে ইসলামপুর থানার গুঞ্জরিয়া গ্রাম পঞ্চায়েতের নেহালপুর এলাকায় ঘটনাটি ঘটে। মৃত সিপিএম কর্মীর নাম নুর আজম, বয়স মাত্র ২৫ বছর। মৃত আজমের পরিবারের অভিযোগ, দুপুর নাগাদ আজমকে কয়েকজন ডেকে নিয়ে গিয়েছিল। এরপর সন্ধ্যায় অসুস্থ অবস্থায় বাড়ি ফেরেন আজম। তিনি প্রায় অচৈতন্য অবস্থায় ছিলেন তখন। বাড়ি এসে নাকি আজম উন্মাদের মতো আচরণ করেন এবং ভাঙচুর চালান। এরপর তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে এই সিপিএম কর্মীর মৃত্যু হয় চিকিৎসাধীন অবস্থায়। এই আবহে পরিবারের অভিযোগ, সিপিএমের হয়ে প্রচার করায় খুন করা হয়েছে আজমকে।
উত্তর দিনাজপুরের ইসলামপুরে রহস্যমৃত্যু হল সিপিএম কর্মীর।
নুর আজমের মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে যান সিপিএম প্রার্থী সামি খান। আজমের পরিবারের সঙ্গে কথা বলেন তিনি। পরে সংবাদমাধ্যমে বাম প্রার্থী বলেন, 'আমি প্রচারে ছিলাম। শুনলাম নুর আজম কোথাও থেকে ছুটে এসেছিল। তারপর বলল, আমায় কেউ মেরে ফেলবে। এরপর ঘরের জিনিসপত্র ভাঙাভাঙি করেছে। এরপর আইসিইউতে ভর্তি করা হলে তাঁর মৃত্যু হয়।'
এদিকে পরিবারের অভিযোগ, এলাকার এক তৃণমূল নেতা নাকি আজমকে সিপিএম করার জন্য হুমকি দিচ্ছিল। এদিকে এই অভিযোগের প্রতিক্রিয়ায় তৃণমূলের সংখ্যালঘু সেলের জেলা সভাপতি জাভেদ আখতার জানান, কারও বিরুদ্ধে অভিযোগ থাকলে পুলিশ যেন অবশ্যই ব্যবস্থা নেয়। এই ঘটনা প্রসঙ্গে জেলা পুলিশ সুপার রাকেশ সিংহ জানিয়েছেন, পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ করা হলে মামলা দায়ের করে ঘটনার তদন্ত শুরু করবে পুলিশ।
২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি।
কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে।
শিক্ষাগত যোগ্যতা:
সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।
ব্যক্তিগত পছন্দ ও নেশা:
ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।Read More
News/Bengal/CPIM Worker's Death: বাড়িতে উন্মাদের মতো আচরণ, তারপর মৃত্যু! সিপিএম কর্মীকে 'খুনের' অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে