Dilip Mondal Son Arrested: পলাতক তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডলের পুত্র গ্রেফতার, উদ্ধার হল অস্ত্র

গত ১৪ মে তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডলের পৈলানের বাড়িতে হানা দেয় পুলিশ। প্রসঙ্গত, কয়েকদিন আগেই তিনি তৃণমূলের কর্মী-সমর্থকদের উদ্দেশে ভাষণ দেওয়ার সময় বিজেপিকে হুমকি দিয়েছিলেন। সেই ঘটনায় ২টি এফআইআর করা হয়েছে জামিন অযোগ্য ধারায়। পুলিশি হানার দিনই সংবাদমাধ্যমের সামনে এসেছিলেন দিলীপের পুত্র।

Published on: May 18, 2026, 12:39:11 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

তৃণমূলের বিধায়ক দিলীপ মণ্ডলের বিলাসবহুল বাড়িতে তল্লাশির দিন তাঁর ছেলে বলেছিলেন, 'আমাদের ওপর অত্যাচার চালানো হচ্ছে'। সেই বিধায়কপুত্র অর্ঘ্যকে পুলিশ অস্ত্র সহ গ্রেফতার করল। অর্ঘ্য ছাড়া আরও চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। অর্ঘ্যদের ফ্রেজারগঞ্জ এলাকা থেকে ধরে পুলিশ। ধৃতদের বিরুদ্ধে অশান্তি পাকানোর অভিযোগ উঠেছে।

বিধায়ক দিলীপ মণ্ডল পুত্র অর্ঘ্যকে পুলিশ অস্ত্র সহ গ্রেফতার করল।
বিধায়ক দিলীপ মণ্ডল পুত্র অর্ঘ্যকে পুলিশ অস্ত্র সহ গ্রেফতার করল।

উল্লেখ্য, গত ১৪ মে তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডলের পৈলানের বাড়িতে হানা দেয় পুলিশ। প্রসঙ্গত, কয়েকদিন আগেই তিনি তৃণমূলের কর্মী-সমর্থকদের উদ্দেশে ভাষণ দেওয়ার সময় বিজেপিকে হুমকি দিয়েছিলেন। সেই ঘটনায় ২টি এফআইআর করা হয়েছে জামিন অযোগ্য ধারায়। সেই মামলার পরিপ্রেক্ষিতেই বিধায়কের বাড়িতে যায় ডায়মন্ড হারবার পুলিশ জেলার বিশাল বাহিনী এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। তবে সেখানে তাঁকে দেখতে পাওয়া যায়নি। পরে সিসিটিভি ফুটেজে দেখা যায়, পিছনে জানলা দিয়ে পালিয়ে, নর্দমা ডিঙিয়ে, পায়ের পাজামা ছিঁড়ে তিনি পালান পুলিশের থেকে।

যে ভাইরাল ভিডিয়ো ঘিরে বিতর্ক তৈরি হয়, সেখানে দিলীপ মণ্ডলকে বলতে শোনা যায়, 'অনেক সংযম দেখিয়েছি। ১৫ বছর শান্তিতে রেখেছিলাম। আর হবে না। পুলিশকে ভয় পাই না। অর্জুন সিং, তাপস রায়কে জিজ্ঞেস করে নিক, দিলীপ মণ্ডল কে?' এদিকে দিলীপ মণ্ডলের বাড়িতে হানা দেওয়ার পর থেকেই তাঁর বাড়ি নিয়ে জোর চর্চা রাজ্য জুড়ে। তাঁর বাড়িতে রয়েছে বড় লন, সুইমিং পুল, পুকুর, দোলনা, বাগানে হরিণ থেকে বাঘের মূর্তি। আছে দামী ম্যাকাও পাখি। এদিকে পুলিশি হানার দিনই সংবাদমাধ্যমের সামনে এসেছিলেন দিলীপের পুত্র। আর আজ তাঁকে গ্রেফতার করল পুলিশ।

  • Abhijit Chowdhury
    ABOUT THE AUTHOR
    Abhijit Chowdhury

    ২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।Read More