Pawan Ruia Arrested: পুলিশি জেরা চলছে বহু আগেই! ডানলপ-জেসপের প্রাক্তন মালিক শিল্পপতি পবন রুইয়া ধৃত, কী ঘটেছে

গোটা ঘটনার সূত্রপাত ২০২৪ সালে। ২০২৪ সালে বিধাননগরের ইকো পার্ক থানায় জনৈক স্বপনকুমার মণ্ডলের দায়ের করা একটি মামলার সবত্র ধরেই এই গ্রেফতার।

Published on: Mar 31, 2026, 20:25:37 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

এক নয়, দুই নয়, প্রায় কয়েকশো কোটি টাকার সাইবার প্রতারণার অভিযোগ রয়েছে শিল্পপতি পবন রুইয়ার বিরুদ্ধে। যিনি এককালে জেসপ ও ডানলপের মতো তাবড় সংস্থার প্রাক্তন মালিক ছিলেন। এই বিপুল পরিমাণ অর্থের সাইবার প্রতারণা ঘিরে পবন রুইয়াকে মঙ্গলবার গ্রেফতার করে পশ্চিমবঙ্গ পুলিশ।

পুলিশি জেরা চলছে বহু আগেই! ডানলপ-জেসপের প্রাক্তন মালিক শিল্পপতি পবন রুইয়া ধৃত
পুলিশি জেরা চলছে বহু আগেই! ডানলপ-জেসপের প্রাক্তন মালিক শিল্পপতি পবন রুইয়া ধৃত

গোটা ঘটনার সূত্রপাত ২০২৪ সালে। ২০২৪ সালে বিধাননগরের ইকো পার্ক থানায় জনৈক স্বপনকুমার মণ্ডলের দায়ের করা একটি মামলার সবত্র ধরেই এই গ্রেফতার। পশ্চিমবঙ্গ পুলিশের সাইবার ক্রাইম ব্রাঞ্চ এদিন নিউটাউনের এক হোটেলের সামনে থেকে পবন রুইয়াকে গ্রেফতার করে। তবে এদিনের পুলিশি অভিযানের আগও পবন রুইয়াকে কেন্দ্র করে বহু পুলিশি তল্লাশি ও জেরা চলেছে। এই মামলায় নাম জড়িয়েছে পবনের পুত্র রাঘব ও কন্যা পল্লবীরও।

যে বিস্ফোরক অভিযোগ পবন রুইয়ার বিরুদ্ধে রয়েছে তা হল সাইবার প্রতারণার। দেশের নানা অংশে বিভিন্ন জায়গায় সাইবার প্রতারণার টাকা পবন রুইয়া ও তাঁর পরিবারের সদস্যদের অ্যাকাউন্টে ঢুকেছে। এমনই অভিযোগ রয়েছে। এরপর তদন্তে নামে সাইবার ক্রাইম ব্র্যাঞ্চ। প্রাথমিক ভাবে ৩১৫ কোটি টাকার হদিস পান সাইবার বিশেষজ্ঞরা। এরপর গত নভেম্বরে পশ্চিমবঙ্গ পুলিশের সাইবার ক্রাইম বিভাগ স্বতঃপ্রণোদিত হয়ে পবনদের বিরুদ্ধে এফআইআর দায়ের করে। উঠে আসে বেশ কিছু ভুয়ো সংস্থার হদিশ। এরপর তদন্তে নেমে পবন রুইয়ার বাড়িও তল্লাশি করে পুলিশ। পবনকে হেফাজতে নিয়ে একপ্রস্থ জিজ্ঞাসাবাদও করেছে পুলিশ। তবে আইনি পথে হেঁটে আগাম জামিনের বন্দোবস্ত করেন পবন। এবার গ্রেফতারি!

এর আগে, ২০১৬ সালে জেসপ কারখানা থেকে রেলওয়ে সরঞ্জাম চুরির মামলায় পবন রুইয়াকে গ্রেফতার করেছিল পুলিশ। এককালে সাহাগঞ্জের ডানলপ কারখানা ছিল পবন রুইয়ার মালিকানাধীন। জেসপও ছিল তাঁর মালিকানায়। তবে তাঁর মালিকানায় থাকাকালীন ডানলপ ও জেসপ দুই সংস্থাই বন্ধ হয়ে যায়। সর্বসান্ত হয়ে পড়েন সংস্থাগুলির বহু কর্মী। উল্লেখ্য, ডানলপ কারখানা যখন পবন রুইয়ার মালিকানায় যায়, তখন পশ্চিমবঙ্গে বাম আমল। এরপর সংস্থাগুলি রাজ্যসরকার অধিগ্রহণ করতে চেষ্টা করেছিল বলে জানা যায়।

  • Sritama Mitra
    ABOUT THE AUTHOR
    Sritama Mitra

    শ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।Read More