WB Earthquake: বাংলাদেশের ভূমিকম্পে কাঁপল পশ্চিমবঙ্গ! কলকাতা, ২৪ পরগনা-সহ অনেক জায়গায় কম্পন
ভূমিকম্পে অনুভূত হল পশ্চিমবঙ্গে। বিস্তীর্ণ এলাকায় অনুভূত কম্পন।
ভূমিকম্পে কেঁপে উঠল পশ্চিমবঙ্গ। কম্পন অনুভূত হল কলকাতা, হাওড়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হুগলি-সহ রাজ্যের বিস্তীর্ণ এলাকায়। দুপুর ১ টা ২২ মিনিট নাগাদ অনুভূত হয়েছে কম্পন। বেশ কয়েক সেকেন্ড থেকে জোরালো ঝাঁকুনি অনুভব করেছেন। আতঙ্কে রাস্তায় নেমে পড়েছেন অসংখ্য মানুষ। দোকান ছেড়েও রাস্তায় বেরিয়ে এসেছেন অনেকে। রাস্তার মোড়ে রীতিমতো জটলা তৈরি হয়েছে। প্রাথমিকভাবে যা খবর, তাতে ভূমিকম্পের উৎসস্থল হল বাংলাদেশ। তার জেরে কম্পন অনুভূত হয়েছে পশ্চিমবঙ্গ-সহ বাংলাদেশের বিভিন্ন প্রান্তে। ভূমিকম্পের তীব্রতায় কলকাতার গণেশচন্দ্র অ্যাভিনিউয়ের বাড়িও হেলে পড়েছে। উত্তর ২৪ পরগনায় মিনাখাঁয় ভেঙে গিয়েছে বাড়ির দেওয়াল। তবে আপাতত হতাহতের কোনও খবর মেলেনি।

‘ছুটে সিঁড়ি দিয়ে নেমে আসি’, আতঙ্কিত কলকাতার যুবতী
আর সেই পরিস্থিতিতে আতঙ্ক তৈরি হয়েছে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে। কলকাতার এক যুবতী বলেছেন, 'বাড়িতে সোফায় বসেছিলাম। আচমকা কম্পন অনুভূত হয়। আমরা ছুটে বাড়ি থেকে বেরিয়ে আসি। সোফা ও পাখা দুলছিল। টেবিলে একটা বোতল রাখা ছিল। সেটাও পড়ে গিয়েছে। আমরা ছুটে সিঁড়ি দিয়ে নেমে আসি।'
বাংলাদেশ থেকেই ভূমিকম্পের সূত্রপাত
ভারতের জাতীয় ভূতাত্ত্বিক সর্বেক্ষণ সংস্থার তরফে জানানো হয়েছে, আজ দুপুর ১ টা ২২ মিনিট ২৫ সেকেন্ডে ভূমিকম্প হয়েছে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.৫। ভূমিকম্পের উৎসস্থল হল বাংলাদেশ। ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার নীচে ছিল উৎসস্থল। বাংলাদেশের সংবাদমাধ্যম প্রথম আলোর প্রতিবেদন অনুযায়ী, আবহাওয়া অধিদফতরের তরফে জানানো হয়েছে যে সাতক্ষীরার আশাশুনি উপজেলা হল ভূমিকম্পের উৎসস্থল। ঢাকার আগারগাঁও থেকে ওই অঞ্চল ১৮৮ কিলোমিটার দূরে অবস্থিত।
ABOUT THE AUTHORAyan Dasঅয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More
E-Paper


