East & West Midnapore Live Vote Result: পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম 'তৃণমূলমুক্ত'! খড়গপুরে এগিয়ে দিলীপ ঘোষ
East & West Midnapore Live Vote Result: বুলামাটি-লালমাটি মিলিয়ে কি পদ্ম ঝড় দেখা যাবে? নাকি অবিভক্ত মেদিনীপুরে কড়া টক্কর দেবে তৃণমূল? জানুন পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলার আসন ভিত্তিক ফলাফলের লাইভ আপডেট।
East & West Midnapore Live Vote Result: নন্দীগ্রাম আন্দোলন থেকে বঙ্গে ক্রমেই শক্তিশালী হয়ে উঠেছিল তৃণমূল। ৩৪ বছরের বাম জমানার অবসানে গুরুত্বপূর্ণ ছিল নন্দীগ্রাম ফ্যাক্টর। সেই নন্দীগ্রামের নেতা শুভেন্দু অধিকারী দলবদল করে বিজেপিতে যোগদান করেছিলেন। এই আবহে বুলামাটি-লালমাটি মিলিয়ে কি পদ্ম ঝড় দেখা যাবে? নাকি অবিভক্ত মেদিনীপুরে কড়া টক্কর দেবে তৃণমূল?

২০২৬ বিধানসভা নির্বাচনে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামের জেলাভিত্তিক লাইভ ফলাফল:
- পূর্ব মেদিনীপুর জেলায় ১৬টি আসে ভোট হয় প্রথম দফায় - তমলুক, পাঁশকুড়া পূর্ব, পাঁশকুড়া পশ্চিম, ময়না, নন্দকুমার, মহিষাদল, হলদিয়া, নন্দীগ্রাম, চণ্ডীপুর, পটাশপুর, কাঁথি উত্তর, ভগবানপুর, খেজুরি, কাঁথি দক্ষিণ, রামনগর, এগরা। পূর্ব মেদিনীপুর জেলার ১৬টি আসনের মধ্যে তৃণমূল পেয়েছিল ৯টি এবং বিজেপি পেয়েছিল ৭টি আসন। আর ২০২৪ সালের লোকসভা ভোটে ১৫টি আসনে (তমলুক, পাঁশকুড়া পূর্ব, পাঁশকুড়া পশ্চিম, ময়না, নন্দকুমার, মহিষাদল, হলদিয়া, নন্দীগ্রাম, চণ্ডীপুর, কাঁথি উত্তর, ভগবানপুর, খেজুরি, কাঁথি দক্ষিণ, রামনগর, এগরা) এগিয়ে ছিল বিজেপি, ১টিতে (পটাশপুর) এগিয়ে ছিল তৃণমূল।
পূর্ব মেদিনীপুর জেলায় ভোটের ফলাফলের লাইভ ফলাফল: নন্দীগ্রাম সহ সব আসনে এগিয়ে বিজেপি।
- পশ্চিম মেদিনীপুর জেলায় ১৫টি আসনগুলি হল- দাঁতন, কেশিয়াড়ি, খড়্গপুর সদর, নারায়ণগড়, সবং, পিংলা, খড়্গপুর গ্রামীণ, ডেবরা, দাসপুর, ঘাটাল, চন্দ্রকোনা, গড়বেতা, শালবনি, কেশপুর এবং মেদিনীপুর। পশ্চিম মেদিনীপুরের ১৫টি আসনের মধ্যে ১৩টি তৃণমূলের দখলে ছিল এবং বিজেপি জয়ী হয়েছিল মাত্র ২টিতে। এই জেলার ১৫টি আসনে (দাঁতন, কেশিয়াড়ি, খড়্গপুর গ্রামীণ, নারায়ণগড়, সবং, পিংলা, ডেবরা, দাসপুর, ঘাটাল, চন্দ্রকোনা, গড়বেতা, শালবনি, কেশপুর এবং মেদিনীপুর) তৃণমূল এগিয়ে ছিল ২০২৪ সালে, ১টিতে (খড়্গপুর সদর) এগিয়ে ছিল বিজেপি।
পশ্চিম মেদিনীপুর জেলায় ভোটের ফলাফলের লাইভ ফলাফল: ১৩টি আসনে এগিয়ে বিজেপি, ২টি আসনে তৃণমূল এগিয়ে। খড়গপুরে এগিয়ে দিলীপ ঘোষ।
- ঝাড়গ্রাম জেলায় ৪টি আসনে প্রথম দফায় ভোটগ্রহণ হয়। আসনগুলি হল- নয়াগ্রাম, গোপীবল্লভপুর, ঝাড়গ্রাম, বিনপুর। ঝাড়গ্রামের ৪টি আসনের সবকটিতেই তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছিল ২০২১ সালে। ২০২৪ সালেও এই জেলার সব আসনে তৃণমূলই এগিয়ে ছিল।
ঝাড়গ্রাম জেলায় ভোটের ফলাফলের লাইভ ফলাফল: সবকটি আসনেই বিজেপি।
ABOUT THE AUTHORAbhijit Chowdhury২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।Read More
E-Paper


