ED Raid in Habra: বাংলাদেশে পাচার হচ্ছিল ১৬ কোটি টাকার গম! তদন্তে নেমে ১৭ জায়গায় হানা ইডির

আজ সকালে হাবড়া সহ ১৭ জায়গায় তল্লাশি অভিযান শুরু করেছে ইডি। জানা গিয়েছে, রেশন দুর্নীতি মামলায় এই তল্লাশি অভিযান চালানো হচ্ছে। এদিকে ইডি হানার জেরে যাতে কোনও অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়, তার জন্য কেন্দ্রীয় বাহিনী ঘিরে রেখেছে সেই সব জায়গা।

Published on: Apr 25, 2026, 10:23:31 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

কলকাতার আশেপাশের একাধিক জায়গায় একযোগে তল্লাশি অভিযান শুরু করল ইডি। দ্বিতীয় দফার ভোটের বাকি আর কয়েকদিন। এরই মাঝে রাজনৈতিক পারদ চড়ছে দক্ষিণবঙ্গে। এহেন পরিস্থিতিতে আজ সকালে হাবড়া সহ ১৭ জায়গায় তল্লাশি অভিযান শুরু করেছে ইডি। জানা গিয়েছে, রেশন দুর্নীতি মামলায় এই তল্লাশি অভিযান চালানো হচ্ছে। এদিকে ইডি হানার জেরে যাতে কোনও অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়, তার জন্য কেন্দ্রীয় বাহিনী ঘিরে রেখেছে সেই সব জায়গা।

আজ সকালে হাবড়া সহ ১৭ জায়গায় তল্লাশি অভিযান শুরু করেছে ইডি।
আজ সকালে হাবড়া সহ ১৭ জায়গায় তল্লাশি অভিযান শুরু করেছে ইডি।

রিপোর্ট অনুযায়ী, দক্ষিণ হাবড়ার সুভাষ রোডে চাল ব্যবসায়ী রাজীব সাহা ও পার্থ সাহার বাড়িতে হানা দিয়েছে ইডি। কেন্দ্রীয় এজেন্সির আধিকারিকরা পৌঁছে গেছেন জয়গাজির নেতাজি রোডে চাল ব্যবসায়ী সমীর চন্দ্রের বাড়িতে। হাবড়ার শ্রীনগরে চাল ব্যবসায়ী সাগর সাহার বাড়িতেও হানা দেয় ইডি। সব মিলিয়ে মোট ৯ জন ব্যবসায়ীর বাড়িতে হানা দিয়েছে ইডি। এরই সঙ্গে একাধিক ব্যবসায়িক প্রতিষ্ঠান, বিভিন্ন অফিস, সংস্থা সহ মোট ১৭ জায়গায় তল্লাশি চালাচ্ছে ইডি।

উল্লেখ্য, কোভিডের সময় ১৭১ ট্রাক গম ধরা পড়েছিল। অভিযোগ, বাংলাদেশে পাচার করা হচ্ছিল ৫ হাজার টনের বেশি গম। সেই গমের বাজার মূল্য ছিল প্রায় ১৬ কোটি টাকা। ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার পাঠানো গমের হিসেবে কারচুপি করে এই ৫ হাজার টন গম পাচার করা হচ্ছিল বলে অভিযোগ ওঠে। এই মামলায় প্রথমে রাজ্য পুলিশ তদন্ত শুরু করলেও পরে ইডি তদন্তভার গ্রহণ করে। জানা গিয়েছে সেই মামলায় রফতানিকারক হিসেবে নাম উঠে এসেছিল রাজীব সাহা, পার্থ সাহা, সমীর চন্দ্র এবং সাগর সাহার নাম। সেই সূত্রেই ইডি এই তল্লাশি অভিযান চালাচ্ছে। তাঁদের জিজ্ঞাসাবাদ করে মামলা সংক্রান্ত যাবতীয় তথ্য হাতে পেতে চাইছেন তদন্তকারীরা।

এদিকে আগামী ২৯ এপ্রিল হাবড়াতেও ভোটগ্রহণ হওয়ার কথা। এই কেন্দ্রে এবারও তৃণমূলের প্রার্থী রেশন দুর্নীতিতে অভিযুক্ত প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। এই আবহে ভোটের মুখে গম পাচার মামলায় হাবড়ায় ইডির তল্লাশি অভিযান তাৎপর্যন্তপূর্ণ বলে মনে করা হচ্ছে। এই আবহে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।

  • Abhijit Chowdhury
    ABOUT THE AUTHOR
    Abhijit Chowdhury

    ২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।Read More