Partha Chatterjee: পার্থর বেহালার বাড়িতে হানা ইডির, ভোটের মুখে ফের নিয়োগ দুর্নীতির তদন্তে তৎপরতা
Partha Chatterjee: এর আগে নিয়োগ দুর্নীতি মামলায় ইডি একাধিকবার পার্থকে জেরার জন্য তলব করেছিল। তবে অসুস্থতার কথা বলে পার্থ সেই সব হাজিরা এড়িয়ে গিয়েছেন। এই আবহে পার্থর বাড়িতে আজ এই অভিযান চালানো হয়ে থাকতে পারে বলে মনে করা হচ্ছে।
প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে ফের অভিযান কেন্দ্রীয় সংস্থার। জানা গিয়েছে, আজ সকালে তাঁর বাড়িতে হানা দেয় ইডি। সেই সময় তাঁর বাড়ি ঘিরে ফেলে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। নিয়োগ দুর্নীতি মামলার পরিপ্রেক্ষিতেই পার্থর বাড়িতে এই হানা বলে জানা গিয়েছে। প্রাক্তন মন্ত্রীকে কেন্দ্রীয় আধিকারিকরা জেরা করছে বলে দাবি করা হয়েছে রিপোর্টে। উল্লেখ্য, এর আগে নিয়োগ দুর্নীতি মামলায় ইডি একাধিকবার পার্থকে জেরার জন্য তলব করেছিল। তবে অসুস্থতার কথা বলে পার্থ সেই সব হাজিরা এড়িয়ে গিয়েছেন। এই আবহে পার্থর বাড়িতে আজ এই অভিযান চালানো হয়ে থাকতে পারে বলে মনে করা হচ্ছে।

এদিকে নিয়োগ দুর্নীতি মামলায় উঠে নাম প্রসন্ন রায়ের দফতরে হানা দিয়েছে ইডি। এই দুর্নীতিতে 'মিডল্যান' হিসেবে কাজ করত এই প্রসন্ন। প্রসঙ্গত, প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় তিন বছরেরও বেশি সময় ধরে জেলে থেকেছেন পার্থ। ২০২২ সালের জুলাইয়ে তাঁকে গ্রেফতার করেছিল ইডি। পরবর্তীতে তাঁকে সিবিআইও গ্রেফতার করেছিল। তাঁকে এসএসসির নবম-দশম এবং একাদশ-দ্বাদশে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলাতেও যুক্ত করেছিল সিবিআই। এসএসসির গ্রুপ সি নিয়োগ দুর্নীতিকাণ্ডেও অভিযুক্ত পার্থ। অবশ্য কারাবন্দি থাকাকালীন সময় শেষের দিকে বাইপাসের ধারে একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন পার্থ। সব মামলাতে জামিন পাওয়ার পরে ২০২৫ সালের ১১ নভেম্বর বাড়ি ফিরেছিলেন পার্থ।
বাড়ি ফিরে তিনি পরপর সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দিয়েছিলেন। তবে তারপর তিনি কার্যত নিজেকে বেহালার বাড়িতে 'গৃহবন্দি' করে ফেলেন। এমনকী হাই কোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও নিয়োগ দুর্নীতি মামলায় আদালতে হাজিরা দেননি প্রাক্তন শিক্ষামন্ত্রী। যা নিয়ে আদালতের তোপের মুখেও পড়তে হয় তাঁকে। এদিকে আদালতে হাজিরা না দিলেও বিধানসভার শীতকালীন অধিবেশনে অংশ নিতে আগ্রহ প্রকাশ করেন পার্থ। তবে অধিবেশনের আগে চোট পেয়ে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল প্রাক্তন মন্ত্রীকে।
ABOUT THE AUTHORAbhijit Chowdhury২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।Read More
E-Paper


