I-PAC director summoned: বাংলায় প্রথম দফা ভোটের ক'দিন আগে এবার ইডির তলব আইপ্যাকের ডিরেক্টরকে

সন্ধ্যা গড়াতেই জানা গিয়েছে, সোমবার ঋষি রাজকে সশরীরে ইডি দফতরে উপস্থিত থাকতে বলা হয়েছে।

Published on: Apr 19, 2026 10:37 PM IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

ভোট আসতে আর হাতে গোনা কয়েকদিন বাকি! ২৩ এপ্রিল ২০২৬ সালে বাংলায় বিধানসভা নির্বাচনে প্রথম দফার ভোট গ্রহণ। ঠিক তার আগে, আজ রবিবার, ভোট কুশলী সংস্থা আইপ্যাকের ডিরেক্টর ঋষি রাজকে তলব করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা আইপ্যাক।

বাংলায় প্রথম দফা ভোটের ক'দিন আগে এবার ইডির তলব আইপ্যাকের ডিরেক্টরকে (Image: HT)
বাংলায় প্রথম দফা ভোটের ক'দিন আগে এবার ইডির তলব আইপ্যাকের ডিরেক্টরকে (Image: HT)

সদ্যই একাধিক মিডিয়া রিপোর্টে দাবি করা হয়েছে, আইপ্যাক তাদের কর্মীদের শনিবার মধ্যরাতে এক ইমেল পাঠিয়ে ২০ দিন ছুটি নিতে বলেছে। রিপোর্টে দাবি করা হয়েছে, পশ্চিমবঙ্গে কাজ আপাতত বন্ধ রাখছে আইপ্যাক। এরপরই তৃণমূলের তরফে আসে বিবৃতি। উল্লেখ্য, ভোট কুশলী সংস্থা আইপ্যাকের পশ্চিমবঙ্গের টিম, তৃণমূলের ভোট কৌশল স্থির করার বিষয়ে সংযুক্ত। এদিকে, মিডিয়া রিপোর্টের পরই তৃণমূলের তরফে একটি বিবৃতি দেওয়া হয়। সেখানে সাফ বলা হয়,'আমরা সংবাদমাধ্যমের একটি রিপোর্ট দেখেছি যেখানে বলা হচ্ছে, আই-প্যাক পশ্চিমবঙ্গে ২০ দিনের জন্য তাদের কাজ স্থগিত রেখেছে। এই দাবি সম্পূর্ণ ভিত্তিহীন এবং বিভ্রান্তি সৃষ্টির ইচ্ছাকৃত প্রচেষ্টা বলে মনে হচ্ছে।' আরও বলা হয়েছে,'আই-প্যাকের পশ্চিমবঙ্গের দল তৃণমূলের সঙ্গে যুক্ত রয়েছে। রাজ্য জুড়ে পরিকল্পনা অনুযায়ী প্রচারের কাজ চলছে। ময়দান থেকে মনোযোগ সরানোর জন্য ইচ্ছা করা এই বয়ান ছড়ানো হচ্ছে।'

এদিকে, বেলা গড়াতেই এক সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় কোনও নাম না করে বলেন, 'আমাদের সংস্থাগুলি, যারা আমাদের দলের কাজ করে, তাদের বলছ, ‘বাংলা ছেড়ে চলে যাও’। কেন? তোমার তো ৫০টা আছে। আমাদের ক্ষমতা নেই, একটা আছে। শুনুন, ওদের ভয় দেখালে, ওরা আমার দলের সঙ্গে যুক্ত হবে। আমরা ওদের চাকরি দেব।'

এরপর সন্ধ্যা গড়াতেই জানা গিয়েছে, সোমবার ঋষি রাজকে সশরীরে ইডি দফতরে উপস্থিত থাকতে বলা হয়েছে। মনে করা হচ্ছে, সংস্থা ঘিরে যে হাওয়া মামলা কাণ্ডের তদন্ত চলছে, তার প্রেক্ষিতেই এই তলব।

  • Sritama Mitra
    ABOUT THE AUTHOR
    Sritama Mitra

    শ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।Read More