Kolkata News: শহরের দুই প্রান্তে সাংঘাতিক-কাণ্ড! বৃদ্ধাকে দেখভালের নামে অত্যাচার-লুট গয়না, ধৃত আয়া

Kolkata News: মোবাইলে থাকা সিসিটিভির লিঙ্কের মাধ‌্যমেই চলত নজরদারি। সম্প্রতি পরিবারের লোকেরা দেখতে পান যে, ওই আয়া পরিচর্যার নাম করে শয‌্যাশায়ী বৃদ্ধাকে মারধর করছে। বৃদ্ধা কষ্ট পেলেও বিষয়টিকে সে গুরুত্বই দিচ্ছে না।

Updated on: Sep 7, 2026, 16:31:39 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

Kolkata News: শহরের দুই প্রান্তে সাংঘাতিক ঘটনা! দেখভালের বদলে ৮১ বছরের শয‌্যাশায়ী বৃদ্ধাকে বেধড়ক মারধর। সিসিটিভির ফুটেজে দেখে হতবাক পরিবারের সদস্যরা। আর তাঁদের অভিযোগের ভিত্তিতেই আয়াকে গ্রেফতার করল দক্ষিণ কলকাতার সার্ভে পার্ক থানার পুলিশ। এদিকে, উত্তর কলকাতার সিঁথিতে সামনে এল আরও এক আয়ার কুকীর্তি। ৮৭ বছর বয়সি বৃদ্ধার কাছ থেকে কয়েক লক্ষ টাকার গয়না হাতিয়ে পালানোর অভিযোগ উঠেছে আয়ার বিরুদ্ধে। ইতিমধ্যে তাকে গ্রেফতার করেছে পুলিশ।

শহরের দুই প্রান্তে সাংঘাতিক-কাণ্ড! (HT_PRINT)
শহরের দুই প্রান্তে সাংঘাতিক-কাণ্ড! (HT_PRINT)

প্রথম ঘটনাটিতে ঘটেছে সার্ভে পার্ক এলাকায়। সূত্রের খবর, এক বিচারপতির শাশুড়িকে দেখাশোনার দায়িত্ব দেওয়া হয় রিনা রায় নামে এক আয়াকে। বাড়ির প্রত্যেককেই সারাদিন ব‌্যস্ত থাকেন। তাই ঘরের মধ্যে বসানো হয় সিসিটিভির ক‌্যামেরা। মোবাইলে থাকা সিসিটিভির লিঙ্কের মাধ‌্যমেই চলত নজরদারি। সম্প্রতি পরিবারের লোকেরা দেখতে পান যে, ওই আয়া পরিচর্যার নাম করে শয‌্যাশায়ী বৃদ্ধাকে মারধর করছে। বৃদ্ধা কষ্ট পেলেও বিষয়টিকে সে গুরুত্বই দিচ্ছে না। সেই দৃশ‌্য সিসিটিভিতে দেখেই হতবাক হয়ে যান পরিবারের লোকেরা। বাড়িতে ফিরে রিনাকে তাঁরা ওই ব‌্যাপারে প্রশ্ন করলে সে অস্বীকার করে। এর পরই পুলিশের কাছে পরিবারের লোকেরা অভিযোগ দায়ের করেন। তারই ভিত্তিতে তদন্তের পর রবিবার পুলিশ ওই আয়াকে গ্রেফতার করে।

অন্যদিকে, সাউথ সিঁথি রোডের এক বাসিন্দা সিঁথি থানায় অভিযোগ জানান, মানিকতলার মুরারিপুকুরের একটি আয়া সেন্টার থেকে তাঁর ৮৭ বছর বয়সের মাকে দেখাশোনার জন‌্য সুপ্রিয়া অধিকারী নামে এক আয়াকে নিয়োগ করেন। কিছুদিন আগে অভিযোগকারীকে ডেকে তাঁর বৃদ্ধা মা নিজের কিছু গয়না দেখেন। আয়াও সেটি দেখে। তারপর বৃদ্ধা বিছানা ছেড়ে উঠে সেই গয়নাগুলি একটি ব‌্যাগে করে ঠাকুরের সিংহাসনের পিছনে রেখে দেন। এর পরের দিনই সুপ্রিয়া হঠাৎই বলে, খবর এসেছে তার স্বামী অসুস্থ। তাকে তাড়াতাড়ি বাড়ি যেতে হবে। সেই মতো বাড়ি চলে যায় ওই আয়া। এদিকে, শনিবার বৃদ্ধা ফের ওই গয়নাগুলি দেখার জন‌্য ব‌্যাগটি বের করতে যান। তখনই দেখা যায়, কয়েক লক্ষ টাকার সোনার গয়না-সহ ব‌্যাগটি উধাও হয়ে গিয়েছে। পরিবারের সদস্যদের অভিযোগ, সুপ্রিয়া নামে ওই আয়া সেই গয়না নিয়ে পালিয়েছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত করে সুপ্রিয়া অধিকারীকে গ্রেফতার করেছে পুলিশ।