Election Commission: SIR-এর মাঝে নয়া নির্দেশিকা নির্বাচন কমিশনের, কোনও দলের হয়ে কাজ করলে মাথায় হাত পড়বে BLO-দের
দায়িত্বে অবহেলা, গাফিলতি, অসদাচরণ, কমিশনের নির্দেশ ইচ্ছাকৃতভাবে অমান্য করা, কিংবা ভোটার নিবন্ধন বিধি অমান্য করার অভিযোগ উঠলে বিএলওর বিরুদ্ধে পদক্ষেপ করতে পারবেন সিইও।
ভুল করলে বিএলও-দের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক নিজেই। ভারতের নির্বাচন কমিশন এই কথা জানিয়েছে। এর আগে রাজ্য সরকারকে এই নিয়ে নির্দেশ দিতে হত। নির্বাচন কমিশনের কথা অনুযায়ী রাজ্য সরকার সব সময় কাজও করত না। এই আবহে সিইওর এক্তিয়ার বাড়িয়ে দিল ভারতের নির্বাচন কমিশন।

উল্লেখ্য, পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় তৃণমূলের হয়ে কাজ করার অভিযোগ উঠেছে কিছু বিএলও-র বিরুদ্ধে। এই আবহে এসআইআর প্রক্রিয়ায় সমস্যা তৈরি হয়েছে। এই আবহে নির্বাচন কমিশন নির্দেশ দিয়েছে, কোনও বিএলও-র বিরুদ্ধে অভিযোগ উঠলে আইন অনুযায়ী দ্রুত পদক্ষেপ করতে হবে। এই পরিস্থিতিতে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের এক্তিয়ার আরও বেড়েছে। দেশের সব রাজ্যের সিইও-দের এক্তিয়ার বৃদ্ধি করেছে নির্বাচন কমিশন। এই মর্মে সব রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকদের কাছে চিঠিও গিয়েছে দিল্লি থেকে।
ভারতের নির্বচন কমিশনের নির্দেশ অনুযায়ী, নয়া নিয়মে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকরা স্বতঃপ্রণোদিতভাবে কোনও বিএলও-র বিরুদ্ধে পদক্ষেপ করতে পারবেন। এছাড়াও ডিইও বা ইআরও-র রিপোর্টের ভিত্তিতেও পদক্ষেপ করা যাবে বিএলও-র বিরুদ্ধে। তবে কী কী পদক্ষেপ করা যাবে বিএলওর বিরুদ্ধে? বিএলও-কে সাময়িক বরখাস্ত, বিএলওর বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশ বা এফআইআর দায়েরের নির্দেশ দিতে পারবেন সিইও।
কোন ক্ষেত্রে বিএলওর বিরুদ্ধে পদক্ষেপ করতে পারবেন মুখ্য নির্বাচনী আধিকারিক? দায়িত্বে অবহেলা, গাফিলতি, অসদাচরণ, কমিশনের নির্দেশ ইচ্ছাকৃতভাবে অমান্য করা, কিংবা ভোটার নিবন্ধন বিধি অমান্য করার অভিযোগ উঠলে বিএলওর বিরুদ্ধে পদক্ষেপ করতে পারবেন সিইও। প্রয়োজনে, জনপ্রতিনিধি আইন, ১৯৫০-এর ৩২ নং ধারা অনুযায়ী ডিইও অভিযুক্ত বিএলওর বিরুদ্ধে এফআইআর দায়ের করাতে পারবেন। তবে সেই ক্ষেত্রে সিইওর অনুমতি প্রয়োজন হবে। এদিকে বাংলায় এসআইআরের কাজের সময় কোনও বিএলওর ওপর হামলা হলে তৎক্ষণাৎ এফআইআর দায়ের করার নির্দেশ দিয়েছেন সিইও মনোজ আগরওয়াল।
ABOUT THE AUTHORAbhijit Chowdhury২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।Read More
E-Paper


