EVM Strongroom Update: 'তৃণমূল বিধায়ক ঢুকলেন, তারপরই স্ট্রংরুমে বন্ধ হয়ে গেল আলো'

EVM Strongroom Update: রিপোর্ট অনুযায়ী, ক্যানিং মহকুমার ৪টি বিধানসভা কেন্দ্র গোসাবা, বাসন্তী, ক্যানিং পশ্চিম ও ক্যানিং পূর্বের ইভিএমগুলি রাখা হয়েছে বঙ্কিম সর্দার কলেজের স্ট্রংরুমে। ৩০ এপ্রিল প্রায় রাত ৮টা ৪০ মিনিট নাগাদ হঠাৎ করেই বিদ্যুৎহীন হয়ে পড়ে গোটা কলেজ চত্বর।

Updated on: May 1, 2026, 11:09:09 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

EVM Strongroom Update: ক্যানিংয়ে স্ট্রংরুমে বিদ্যুৎ বিভ্রাটের জেরে বন্ধ হয় সিসিটিভি মনিটর। আর এই আবহে ইভিএমের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠল সেখানে। রিপোর্ট অনুযায়ী, ক্যানিং মহকুমার ৪টি বিধানসভা কেন্দ্র গোসাবা, বাসন্তী, ক্যানিং পশ্চিম ও ক্যানিং পূর্বের ইভিএমগুলি রাখা হয়েছে বঙ্কিম সর্দার কলেজের স্ট্রংরুমে। ৩০ এপ্রিল প্রায় রাত ৮টা ৪০ মিনিট নাগাদ হঠাৎ করেই বিদ্যুৎহীন হয়ে পড়ে গোটা কলেজ চত্বর।

৩০ এপ্রিল প্রায় রাত ৮টা ৪০ মিনিট নাগাদ হঠাৎ করেই বিদ্যুৎহীন হয়ে পড়ে বঙ্কিম সর্দার কলেজে।
৩০ এপ্রিল প্রায় রাত ৮টা ৪০ মিনিট নাগাদ হঠাৎ করেই বিদ্যুৎহীন হয়ে পড়ে বঙ্কিম সর্দার কলেজে।

সেই সময় স্ট্রংরুমের দু’টি সিসিটিভি মনিটরের মধ্যে একটি সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। এই নিয়ে গোসাবার বিজেপি প্রার্থী বিকর্ণ নস্কর বলেন, 'ওখানে বারবার ক্যামেরা বন্ধ হয়ে যাচ্ছে। পরেশরাম (ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক) দাস ঢুকল। তারপরই লাইট অফ হয়ে গেল। বাইরে আমাদের প্রতিনিধি যাঁরা ছিল তারা মনিটরে কিছু দেখতে পাচ্ছে না। আমি রিটার্নিং অফিসারকে জানিয়েছি। কমিশন যেন এটা নিয়ে দ্রুত ব্যবস্থা নেয়।' এদিকে পালটা আশঙ্কা প্রকাশ করে তৃণমূল প্রার্থী পরেশরাম দাস বলেন, 'আমি যাওয়ার সঙ্গে সঙ্গে দেখলাম কারেন্ট চলে গেল। দীর্ঘ ২০ মিনিট পর জেনারেটর চালু হয়। ২০ মিনিট পুরো অন্ধকার ছিল। সিসিটিভি-ও অফ ছিল, ঝাপসা ছিল। আমরা খুবই ভয় পাচ্ছি। লোডশেডিং করে কোনও চক্রান্ত যেন না করা হয় তা দেখতে হবে। কমিশনের আধিকারিকদের তদন্তের দাবি জানাচ্ছি।'

এদিকে ইভিএম বদলের অভিযোগ তুলে বৃষ্টিস্নাত কলকাতায় গতরাতে ধুন্ধুমার কাণ্ড বাঁধায় তৃণমূল। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে স্ট্রংরুমের পাহারায় বসেন। প্রায় ৪ ঘণ্টা 'পাহারা' দিয়ে তিনি বেরিয়ে এসে ফের নির্বাচন কমিশনকে তোপ দাগেন। তবে তৃণমূলের যাবতীয় অভিযোগ খণ্ডন করে নির্বাচন কমিশন। উল্লেখ্য, গতকাল একটি সিসিটিভি ফুটেজ প্রকাশ করে তৃণমূল অভিযোগ করে, নির্বাচন কমিশনের সঙ্গে মিলে বিজেপি স্ট্রংরুমের মধ্যে ব্যালট বাক্স খুলছে। সেখানে ভোট জালিয়াতি করা হচ্ছে। তৃণমূলের তরফে অভিযোগ করা হয়, 'নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে অত্যন্ত উদ্বেগজনক খবর আসছে। অভিযোগ উঠছে, সংশ্লিষ্ট রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিদের অনুপস্থিতিতেই ব্যালট বক্স খোলার বেআইনি চেষ্টা চালাচ্ছে বিজেপি এবং নির্বাচন কমিশনের একাংশ।' এদিকে পাহারা দিয়ে বেরিয়ে মমতা আবার পালটা অভিযোগ করেছিলেন, টিভিতে নেতাজি ইন্ডোরের 'ঘটনা' দেখেন। তা দেখেই শাখাওয়াত মেমোরিয়ালে আসেন।

এই অভিযোগের পরিপ্রেক্ষিতে তৃণমূলের দাবিকে উড়িয়ে নির্বাচন কমিশন বলে, 'ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে সাতটা বিধানসভার স্ট্রংরুম রয়েছে। সমস্ত প্রার্থী বা তাঁদের এজেন্ট, সাধারণ পর্যবেক্ষকদের উপস্থিতিতে সমস্ত প্রক্রিয়া শেষ করে স্ট্রংরুম সিল করা হয়েছে। যে ৭টি স্ট্রংরুমে ইভিএম রয়েছে, সেগুলি এখনও সিল রয়েছে এবং সিএপিএফ জওয়ানরা তার নিরাপত্তায় নিযুক্ত আছেন। সেই চত্বরেই আরও একটি স্ট্রংরুম আছে যেখানে ডিইও পোস্টাল ব্যালট রেখেছেন। ডিইও সকল পর্যবেক্ষক এবং রিটার্নিং অফিসারদের জানয় যে ৩০ এপ্রিল বিকেল চারটে থেকে সেই পোস্টাল ব্যালটগুলিকে কেন্দ্র অনুযায়ী আলাদা করা হবে। রিটার্নিং অফিসারও সেই ইমেল করেছিল সমস্ত রাজনৈতিক দলগুলিকে। সেই পোস্টাল ব্যালট পৃথক করার কাজ চলছিল স্ট্রংরুমের বারান্দায়। স্ট্রংরুমের যেখানে ইভিএম রাখা আছে, সেগুলি সিল করাই আছে। এই আবহে প্রার্থীদের অনুরোধ করা হচ্ছে, ভুয়ো খবর ছড়ানোর আগে ভালো করে নিয়ম জেনে নিন।'

  • Abhijit Chowdhury
    ABOUT THE AUTHOR
    Abhijit Chowdhury

    ২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।Read More