Ex IAS officers Resign: মমতা হারতেই মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা পদ থেকে ইস্তফা অবসরপ্রাপ্ত IAS আলাপন-হরিকৃষ্ণের

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ‍্য উপদেষ্টা পদ থেকে ইস্তফা দিলেন দুই অবসরপ্রাপ্ত আইএএস আধিকারিক আলাপন বন্দ্যোপাধ্যায় এবং হরিকৃষ্ণ দ্বিবেদী। মুখ্যমন্ত্রীর প্রিন্সিপাল সচিবের পদ থেকে ইস্তফা দিয়েছেন প্রাক্তন আমলা মনোজ পন্থ।

Published on: May 6, 2026, 08:59:00 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে ভরাডুবি তৃণমূল কংগ্রেসের। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে হেরেছেন। আর এপরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ‍্য উপদেষ্টা পদ থেকে ইস্তফা দিলেন দুই অবসরপ্রাপ্ত আইএএস আধিকারিক আলাপন বন্দ্যোপাধ্যায় এবং হরিকৃষ্ণ দ্বিবেদী। এই দুই অবসরপ্রাপ্ত আমলাই রাজ্যের মুখ্যসচিব পদে ছিলেন। এছাড়াও এক রিপোর্টে দাবি করা হয়, মুখ্যমন্ত্রীর প্রিন্সিপাল সচিবের পদ থেকে ইস্তফা দিয়েছেন প্রাক্তন আমলা মনোজ পন্থ। অবসরের পরে মমতা তাঁদের বিশেষ পদে বসান। মমতার বিদায়ের পরপরই তাঁরাও সরে যাচ্ছেন নিজে থেকেই।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ‍্য উপদেষ্টা পদ থেকে ইস্তফা দিলেন দুই অবসরপ্রাপ্ত আইএএস আধিকারিক আলাপন বন্দ্যোপাধ্যায় এবং হরিকৃষ্ণ দ্বিবেদী।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ‍্য উপদেষ্টা পদ থেকে ইস্তফা দিলেন দুই অবসরপ্রাপ্ত আইএএস আধিকারিক আলাপন বন্দ্যোপাধ্যায় এবং হরিকৃষ্ণ দ্বিবেদী।

মমতা বন্দ্যোপাধ্যায় হেরে গিয়েও এখনও পদত্যাগ করেননি। তবে তাঁর তৈরি করা বিশেষ পদে বসে থাকা অবসরপ্রাপ্ত আইএএস অফিসাররা পদত্যাগ করতে শুরু করেছেন। উল্লেখ্য, গত ১৫ বছরে মমতা অবসরপ্রাপ্ত আমলা এবং পুলিশ কর্তাদের নিয়ে সমান্তরাল আমলাতন্ত্র চালিয়েছেন বলে দাবি করা হয় বিভিন্ন মহলে। মমতার স্নেহভাজন বিভিন্ন আমলারা অবসরের পরে মমতার প্রশাসনে বিশেষ পদ পেয়েছেন। তবে মুখ্যমন্ত্রী হিসেবে মমতার বিদায়ের পরে সেই ব্যবস্থায় পরিবর্তন আসতে চলেছে। আর তাই বুঝে নতুন সরকার গঠনের আগেই সরে যাচ্ছেন আলাপন হরিকৃষ্ণরা।

এদিকে মমতার সরকারের নিযুক্ত অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত নিজের পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন রাজ্যপালকে। ২০২৩ সালের নভেম্বর মাসে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল পদে নিয়োগ করা হয়েছিল কিশোর দত্ত। এরপর থেকে তিনিই এই দায়িত্বে আছেন। উল্লেখ্য, ২০২৩ সালের নভেম্বর মাসে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল (এজি) পদ থেকে ইস্তফা দিয়েছিলেন সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায়। তারপরই কিশোর দত্তকে এই দায়িত্ব দেওয়া হয়েছিল। আর নয়া সরকার গদিতে বসার আগেই নিজে থেকে কিশোর পদত্যাগ করলেন।

  • Abhijit Chowdhury
    ABOUT THE AUTHOR
    Abhijit Chowdhury

    ২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।Read More