Bengal Rules Changing from 1st Sept: বাংলায় পালটে যাচ্ছে একাধিক নিয়ম! সেপ্টেম্বর থেকে কোন কোন ভুল করলেই জরিমানা?
Bengal Rules Changing from 1st September: অগস্ট মাস প্রায় শেষ হতে চলল। আর কয়েক ঘণ্টা পরেই শেষ হয়ে মাসে অগস্ট মাস। সেপ্টেম্বর মাস শুরু হবে তারপর। আর সেই মাসের পয়লা দিন থেকে একগুচ্ছ নিয়ম পালটে যাচ্ছে পশ্চিমবঙ্গে।
Bengal Rules Changing from 1st September: নয়া মাস থেকে একগুচ্ছ নতুন নিয়ম চালু হচ্ছে পশ্চিমবঙ্গে। সাধারণত প্রতি মাসের পয়লা দিন থেকে দেশের বিভিন্ন প্রান্তে একাধিক নিয়ম পালটে যায়। কার্যকর হয় পরিবর্তিত বা নতুন নিয়ম। হেরফের হয় এলপিজি গ্যাস সিলিন্ডারের মতো দামের। আর আগামী ১ সেপ্টেম্বর পশ্চিমবঙ্গে একগুচ্ছ নিয়ম পালটে যাচ্ছে। তরুণ প্রজন্মের মুখে যে ‘সিভিক সেন্স’ শব্দবন্ধ প্রচলিত, সেই সংক্রান্ত নিয়মেই আমূল পরিবর্তন আসছে পশ্চিমবঙ্গে। ১ সেপ্টেম্বর থেকে রাস্তায় যত্রতত্র আবর্জনা ফেলা বা থুতু ফেলা, বেআইনি পার্কিং এবং সিঙ্গল-ইউজ প্লাস্টিকের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করা হবে।

কী কী নিয়ম পালটে যাচ্ছে সেপ্টেম্বর থেকে?
১) রাস্তায় যেখানে সেখানে নোংরা ফেলল বা থুতু ফেললে গুনতে হবে জরিমানা। প্রকাশ্যে থুতু ফেললে ১০০ টাকা জরিমানা দিতে হবে।
২) যত্রতত্র প্রস্রাব করলে জরিমানা দিতে হবে ২০০ টাকা।
৩) সিঙ্গল-ইউজ প্লাস্টিক ব্যবহার করলে জরিমানা গুনতে হবে। পরিবর্তে পরিবেশ-বান্ধব ব্যাগ ব্যবহার করতে হবে। সেজন্য চালু করা হচ্ছে কটন ব্যাগ এবং বায়োডিগ্রেডেবল ব্যাগের বিকল্প ভেন্ডিং মেশিন।
৪) ইট, বালি, রড, পাথরের মতো বাড়ি তৈরির সামগ্রী রাস্তায় ফেলে রাখলে জরিমানা ধার্য করা হবে। কোনও রেয়াত করা হবে না।
৫) কোনও দোকানের সামনে বর্জ্র বা আবর্জনা জমিয়ে রাখলেই নেওয়া হবে শাস্তিমূলক পদক্ষেপ। জরিমানা গুনতে হবে।
৬) বেআইনি পার্কিংয়ে জরিমানা ধার্য করা হবে।
উচ্চপর্যায়ের বৈঠকে পুরমন্ত্রী
সেইসব নয়া নিয়ম কার্যকর করার বিষয়ে কলকাতা পুরনিগম, হাওড়া পুরনিগম এবং বিধাননগর পুরনিগমের শীর্ষকর্তাদের পাশাপাশি তিনটি সংশ্লিষ্ট পুলিশ কমিশনারেটের আধিকারিকদের সঙ্গে এক উচ্চপর্যায়ের বৈঠক করেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। ১ সেপ্টেম্বর থেকে এই নতুন নিয়মাবলী এবং বিধিনিষেধ বাস্তবায়নে প্রশাসনিক প্রস্তুতি কতদূর, তা খতিয়ে দেখতেই এই পর্যালোচনার আয়োজন করা হয়।
পার্কিং নিয়ে কড়া সরকার, আসছে নয়া অ্যাপ
সেইসঙ্গে যত্রতত্র গাড়ি পার্কিং বন্ধ করতেও প্রশাসন কড়া ভূমিকা নিচ্ছে। মন্ত্রী জানান, উপযুক্ত পার্কিং জোন (Parking Zone) ও নো-পার্কিং জোন (No-Parking Zone) চিহ্নিত করার কাজ দ্রুতগতিতে চলছে। আবার রাস্তায় গাড়ি রাখার জন্য 'নাইট পার্কিং ফি' চালু করা হচ্ছে। একইসঙ্গে নিয়ম না মানলে ভারী জরিমানা করা হবে। নাগরিকদের ফুটপাথে মোটরবাইক দাঁড় করানো এবং রাস্তায় বেআইনি পার্কিং করা থেকে বিরত থাকার আহ্বান জানান।
আরও পড়ুন: rain forecast : ভাদ্রের ভ্যাপসা গরমের মাঝে বৃষ্টি ভিজতে পারে বাংলার বহু এলাকা! রইল পূর্বাভাস
চালকদের সুবিধার্থে এবং পার্কিং ব্যবস্থা সুশৃঙ্খল করতে রাজ্য সরকার একটি বিশেষ ‘পার্কিং অ্যাপ’ চালু করতে চলেছে। এই ডিজিটাল অ্যাপের মাধ্যমে গাড়ির চালকরা সহজেই শহরের কোথায় ফাঁকা পার্কিং স্লট রয়েছে তা রিয়েল-টাইমে দেখতে ও বুক করতে পারবেন। খুব শীঘ্রই মুখ্যমন্ত্রী এই অ্যাপটির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বলে জানা গিয়েছে।
ABOUT THE AUTHORAyan Dasঅয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More
E-Paper


