FIR Against Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ভবানীপুর থানায় নয়া FIR, আরও বিপাকে TMC সেনাপতি?

অভিষেকের মন্তব্যে সম্প্রীতি ভঙ্গ হতে পারে বলে অভিযোগটি দায়ের করেছেন অর্ণবকান্তি দাস। এর আগে বিধাননগর সাইবার থানাতেও অভিষেকের বিরুদ্ধে এফআইআর করা হয়েছিল।

Published on: May 28, 2026, 13:59:16 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ফের নতুন করে এফআইআর দায়ের হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, কলকাতার ভবানীপুর থানায় তাঁর বিরুদ্ধে নতুন অভিযোগ দায়ের হয়েছে। অভিষেকের মন্তব্যে সম্প্রীতি ভঙ্গ হতে পারে বলে অভিযোগটি দায়ের করেছেন অর্ণবকান্তি দাস। এর আগে বিধাননগর সাইবার থানাতেও অভিষেকের বিরুদ্ধে এফআইআর করা হয়েছিল।

অভিষেকের মন্তব্যে সম্প্রীতি ভঙ্গ হতে পারে বলে অভিযোগটি দায়ের করেছেন অর্ণবকান্তি দাস। (Handout)
অভিষেকের মন্তব্যে সম্প্রীতি ভঙ্গ হতে পারে বলে অভিযোগটি দায়ের করেছেন অর্ণবকান্তি দাস। (Handout)

উল্লেখ্য, অভিষেক বন্দ্যোপাধ্যায় তাঁর সোশাল মিডিয়া একটি পোস্ট করেছিলেন গত ২ মে। অভিযোগকারীর দাবি, সেই পোস্টে এমন সব কথা লেখা হয়েছিল, যাতে সাম্প্রদায়িক সম্প্রীতি এবং জাতীয় সংহতি লঙ্ঘিত হতে পারে। এর আগে ভোট প্রচারে উস্কানিমূলক মন্তব্য করার জন্য অভিষেকে ভর্ৎসনা করেছিল হাই কোর্ট।

সাম্প্রতিক সময়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে একাধিক প্রশাসনিক ও রাজনৈতিক বিতর্ক সামনে এসেছে। কলকাতা পুরসভার তরফে তাঁর বাড়ির এলিভেশন ড্রয়িং চাওয়ার ঘটনা নিয়েও ইতিমধ্যেই রাজনৈতিক চর্চা শুরু হয়েছিল। তার মধ্যেই নতুন এফআইআর দায়ের হওয়ায় বিষয়টি আরও তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে বলে মনে করছে রাজনৈতিক মহল। এদিকে তৃণমূল কংগ্রেসের তরফে এই ঘটনাকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলেই দাবি করা হয়েছে। দলের একাংশের বক্তব্য, বিরোধীরা পরিকল্পিতভাবে রাজনৈতিক চাপ তৈরি করার চেষ্টা করছে। এদিকে জানা গিয়েছে, ভবানীপুর থানার পুলিশ এখন অভিযোগের ভিত্তিতে আইনি প্রক্রিয়া মেনে পরবর্তী পদক্ষেপ ঠিক করবে। তদন্তের স্বার্থে প্রয়োজন হলে অভিযুক্ত অভিষেককে জেরা করা হবে কি না, তা নিয়ে শুরু হয়েছে জল্পনা।

এর আগে ২৭ এপ্রিল এক জনসভায় অভিষেক বলেছিলেন, 'আমি দেখব, ৪ তারিখ রাত ১২টার পরে কে তাদের বাঁচাতে আসে। এই জল্লাদদের কত ক্ষমতা আছে, আর দিল্লি থেকে কোন বাবা তাদের উদ্ধার করতে আসে, সেটাও দেখব।' এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের বিরুদ্ধে পুলিশের দ্বারস্থ হন বাগুইআটির বাসিন্দা রাজীব সরকার। সেই এফআইআরকে চ্যালেঞ্জ করে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হন অভিষেক। মামলায় অভিষেক রক্ষাকবচ পেলেও কড়া পর্যবেক্ষণ শোনায় উচ্চ আদালত।

  • Abhijit Chowdhury
    ABOUT THE AUTHOR
    Abhijit Chowdhury

    ২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।Read More