বিজয়া দশমীর সন্ধ্যায় নিউ টাউনে দুর্ঘটনা! বিশ্ব বাংলা গেটের ঝুলন্ত রেস্তোরাঁয় আচমকা আগুন, আতঙ্ক
উমার বিদায়বেলাতেও তিলোত্তমায় ফের দুর্ঘটনা। চোরবাগান কাণ্ডের আতঙ্ক কাটিয়ে ওঠবার আগেই এবার আগুন বিশ্ব বাংলা গেটের ঝুলন্ত রেস্তোরাঁয়।
বিজয়া দশমীর আনন্দঘন সন্ধ্যায় হঠাৎই তীব্র আতঙ্কের সৃষ্টি হলো নিউ টাউনে। নিউ টাউনের অন্যতম প্রধান আকর্ষণ বিশ্ব বাংলা গেটের ওপর অবস্থিত ঝুলন্ত রেস্তোরাঁটিতে বুধবার সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ আচমকা আগুন লেগে যায়। মহাসপ্তমীর সন্ধ্য়ায় চোরবাগান পুজো মণ্ডপে পদপৃষ্ট হয়ে ১৯ জনের মৃত্যুর ঘটনায় শহরবাসীর মনে আতঙ্কের রেশ এখনও জারি, এর মাঝেই দুর্গাপুজোর শেষলগ্নেও ফের দুর্ঘটনা।

ঘটনা ও উদ্ধারকাজ:
সূত্রের খবর, সন্ধ্যার দিকে ঝুলন্ত রেস্তোরাঁ থেকে আচমকা আগুনের শিখা ও ধোঁয়া বেরোতে দেখেন পথচলতি মানুষেরা। রেস্তোরাঁটি ব্যস্ত রাস্তার ওপর ঝুলন্ত অবস্থায় থাকায় উপর থেকে আগুনের ফুলকি নিচে পড়তে শুরু করে। খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ এবং দমকল বাহিনী। নিরাপত্তার স্বার্থে বিশ্ব বাংলা গেটের চারপাশের রাস্তায় সঙ্গে সঙ্গে যান চলাচল বন্ধ ও নিয়ন্ত্রণ করা হয়। অগ্নিকাণ্ডের সময়ে রেস্তোরাঁর ভেতরে থাকা সকল অতিথি ও কর্মীদের দ্রুত ও নিরাপদে বের করে আনা সম্ভব হয়েছে। এই ঘটনায় কোনো হতাহতের খবর মেলেনি।
আগুন নিয়ন্ত্রণে দমকল: খবর পেয়েই হাইড্রোলিক ল্যাডার ও দমকলের ইঞ্জিন নিয়ে আগুন নেভানোর কাজ শুরু হয়। কিছুক্ষণের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।
পুজোর শেষ দিনে জনবহুল এলাকায় এই দুর্ঘটনাসূচক অগ্নিকাণ্ডের ফলে সাময়িকভাবে পথচারী ও দর্শনার্থীদের মধ্যে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়। আগুন লাগার আসল কারণ খতিয়ে দেখছে পুলিশ ও দমকল আধিকারিকেরা।
ABOUT THE AUTHORPriyanka Mukherjeeপ্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More
E-Paper


