Behala FTO and 2nd Kolkata Airport: রাফালের কাছেই নামবে সাধারণ বিমান! বেহালায় FTO, কলকাতায় দ্বিতীয় এয়ারপোর্টের ভাবনা

Behala FTO and 2nd Kolkata Airport: পশ্চিমবঙ্গে বিমান নিয়ে একগুচ্ছ পরিকল্পনা করা হয়েছে। বেহালায় FTO থেকে কলকাতায় দ্বিতীয় বিমানবন্দর নিয়ে ভাবনাচিন্তা করা হচ্ছে। তাছাড়া ইউরোপগামী বিমান চালুরও পরিকল্পনা করছে রাজ্য সরকার।

Published on: Oct 5, 2026, 14:59:11 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

Behala FTO and 2nd Kolkata Airport: কলকাতা-ইউরোপ সরাসরি বিমান, বেহালায় ফ্লাইং ট্রেনিং অর্গানাইজেশন (এফটিও) থেকে কলকাতায় দ্বিতীয় বিমানবন্দর- একগুচ্ছ পরিকল্পনার ঘোষণা করলেন কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী কে রামমোহন নাইডু। সোমবার নবান্নে উড়ান প্রকল্পের আওতায় চারটি নয়া বিমানবন্দর (আলিপুরদুয়ারের হাসিমারা, দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট, পশ্চিম মেদিনীপুরের কালাইকুন্ডা এবং পুরুলিয়ার ছররা) তৈরি মউ স্বাক্ষরের পরে কেন্দ্রীয় মন্ত্রী জানান, পশ্চিমবঙ্গের অসামরিক পরিবহণের ছবিটা পালটে ফেলতে চাইছে ‘ডবল ইঞ্জিন’ সরকার।

পশ্চিমবঙ্গে বিমান নিয়ে একগুচ্ছ পরিকল্পনা করা হয়েছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে ন্যানো ব্যানানা দিয়ে তৈরি)
পশ্চিমবঙ্গে বিমান নিয়ে একগুচ্ছ পরিকল্পনা করা হয়েছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে ন্যানো ব্যানানা দিয়ে তৈরি)

বেহালা FTO থেকে কলকাতায় দ্বিতীয় বিমানবন্দরের ভাবনা

১) কেন্দ্রীয় মন্ত্রী: কলকাতায় দ্বিতীয় বিমানবন্দর তৈরির বিষয়ে ভাবনাচিন্তা করা হচ্ছে। ইতিমধ্যে দিল্লি এবং মুম্বইয়ে তৈরি হয়ে গিয়েছে দ্বিতীয় বিমানবন্দর। সেই পথেই হাঁটার পরিকল্পনা করছে বেঙ্গালুরু, চেন্নাইয়ের মতো শহরও। কলকাতায় একইরকম ভাবনাচিন্তা করা হচ্ছে।

২) কেন্দ্রীয় মন্ত্রী: মালদায় একটি এয়ারস্ট্রিপ আছে। সেটাও বিমানবন্দরে পরিণত করার পরিকল্পনা করা হচ্ছে। রাজ্যের তরফে

৩) কেন্দ্রীয় মন্ত্রী: বেহালায় ফ্লাইং ট্রেনিং অর্গানাইজেশন (এফটিও) তৈরির সম্ভাবনা আছে।

৪) কেন্দ্রীয় মন্ত্রী: পশ্চিমবঙ্গে আপাতত চারটি এয়ারপোর্ট আছে। আগামী দু'বছরে সেটি বেড়ে আট হয়ে যাবে। আগামী বছর বাগডোগরা বিমানবন্দরের নয়া টার্মিনালের উদ্বোধন করা হবে। বাকি বিমানবন্দরের পরিকাঠামো আরও জোরদার করার উপরে জোর দেওয়া হচ্ছে।

৫) সরাসরি কলকাতা থেকে আন্তর্জাতিক রুটে বিমান চালানোর জন্য কেন্দ্রীয় সরকারের তরফে বাড়তি জোর দেওয়া হবে। বিশেষত ইউরোপের সঙ্গে সরাসরি উড়ানের উপরে জোর দেবে কেন্দ্রীয় সরকার। সমস্ত উড়ান কর্তৃপক্ষকে ডেকে সেই বার্তা দেওয়া হবে।

আরও পড়ুন: টাকা মিলছে না, ‘অর্থাভাবে’ বিপাকে মমতা তৃণমূল, জরুরি শুনানিও খারিজ হাই কোর্টে

হাসিমারা ও কলাইকুন্ডা নিয়ে কী বললেন মুখ্যমন্ত্রী?

তারইমধ্যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, হাসিমারা এবং কলাইকুন্ডা বিমানবন্দরের জন্য ভারতীয় সুরক্ষা বাহিনীর অনুমোদনও মিলে গিয়েছিল। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সরকার ন্যূনতম জমি দিতে রাজি না হওয়ায় ওই দুটি বিমানবন্দরের কাজ থমকে ছিল। যে হাসিমারায় ভারতীয় বায়ুসেনার বায়ুঘাঁটি আছে। সেখানে রাফাল যুদ্ধবিমানও মোতায়েন আছে। ফলে রাফালের কাছেই নামবে সাধারণ বিমান।

আরও পড়ুন: Mamata Leg Medical Report Row: মমতার পায়ের মেডিক্যাল রিপোর্ট প্রকাশ্যে আসা নিয়ে আইনি নোটিস, নিশানায় SSKM ও স্বাস্থ্য ভবন

কলকাতায় দ্বিতীয় এয়ারপোর্টের কাজে বাধা দেন মমতারা, দাবি শুভেন্দুর

সেই রেশ ধরে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, কলকাতায় দ্বিতীয় এয়ারপোর্ট তৈরির জন্য মমতা সরকারকে চিঠি লিখেছিলেন তৎকালীন কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। কিন্তু তা পত্রপাঠ খারিজ করে দিয়েছিল মমতা সরকার। এখন সেটা আর হবে না। পশ্চিমবঙ্গের বিকাশের জন্য প্রয়োজনীয় জমি দেওয়া হবে বলে আশ্বস্ত করেন মুখ্যমন্ত্রী।

  • Ayan Das
    ABOUT THE AUTHOR
    Ayan Das

    অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More