Abu Hasem Khan Choudhury Demise: মালদায় এক যুগের অবসান, ভোটের আগে প্রয়াত গণি খান চৌধুরীর ভাই ডালুবাবু

Abu Hasem Khan Choudhury Demise: প্রাক্তন কংগ্রেস সাংসদ আবু হাসেম খান চৌধুরী (ডালুবাবু) প্রয়াত হলেন।

Published on: Apr 8, 2026, 23:42:04 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

Abu Hasem Khan Choudhury Demise: প্রয়াত হলেন প্রাক্তন কংগ্রেস সাংসদ আবু হাসেম খান চৌধুরী (ডালুবাবু)। পরিবারের তরফে জানানো হয়েছে, অনেকদিন ধরেই বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন প্রাক্তন সাংসদ। সপ্তাহখানেক আগে তাঁকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভরতি করা হয়েছিল। বুধবার রাত ৯ টা ৩০ মিনিট নাগাদ সেখানেই শেষনিঃশ্বাস ত্যাগ করেন প্রাক্তন কংগ্রেস সাংসদ। মৃত্যুকাল বয়স হয়েছিল ৮৯। তাঁর প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে রাজনৈতিক মহলে। প্রদেশ কংগ্রেসের তরফে বলা হয়েছে, 'মালদা জেলা কংগ্রেসের প্রাক্তন সভাপতি তথা প্রাক্তন সাংসদ আবু হাসেম খান চৌধুরীর (ডালুবাবু) প্রয়াণে কংগ্রেস পরিবার শোকস্তব্ধ।'

প্রাক্তন কংগ্রেস সাংসদ আবু হাসেম খান চৌধুরী (ডালুবাবু) প্রয়াত হলেন। (ছবি সৌজন্যে কংগ্রেস)
প্রাক্তন কংগ্রেস সাংসদ আবু হাসেম খান চৌধুরী (ডালুবাবু) প্রয়াত হলেন। (ছবি সৌজন্যে কংগ্রেস)

'অপূরণীয় ক্ষতি', ডালুবাবুর প্রয়াণের শোকস্তব্ধ রাজনৈতিক মহল

উত্তর ২৪ পরগনা গ্রামীণ ২-র কংগ্রেসের মহিলা সভানেত্রী তুলিকা অধিকারী বলেছেন, 'আবু হাসেম খান চৌধুরী (ডালু) মহাশয় আজ রাত ৯টা ৫০ মিনিট নাগাদ কলকাতার এক বেসরকারি নার্সিংহোমে পরলোকগমন করেছেন। তিনি ছিলেন ভারতীয় জাতীয় কংগ্রেসের একজন বিশিষ্ট নেতা, প্রাক্তন কেন্দ্রীয় স্বাস্থ‍্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী এবং মালদা দক্ষিণ লোকসভা কেন্দ্রের দীর্ঘদিনের সাংসদ। তাঁর প্রয়াণে মালদা তথা সমগ্র দেশ ও রাজ্যের রাজনৈতিক ও সামাজিক ক্ষেত্রে অপূরণীয় ক্ষতি হল। শোকসন্তপ্ত পরিবার-পরিজন ও অনুগামীদের প্রতি জানাই গভীর সমবেদনা।'

  • Ayan Das
    ABOUT THE AUTHOR
    Ayan Das

    অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More