Fugitive tmc leader: হাওড়ার ‘সুড়ঙ্গ’ যুক্ত প্রাসাদোপম বাড়ির মালিক শামিম ধৃত! পালিয়ে যাওয়া TMC নেতার হদিশ মিলল কোথায়?
মায়ানগরী মুম্বই থেকে শামিম আহমেদ ওরফে বড়ে-কে গ্রেফতার করেছে পুলিশ।
কিছুদিন আগেই হাওড়ার তৃণমূল নেতা শামিম আহমেদের বাড়ির ভিডিয়ো ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায় (ভিডিয়োর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা)। বাড়ির ভিতর পুলিশ ঢুকতেই হদিশ মেলে গুপ্ত কুঠুরির, শোনা যায় সুড়ঙ্গের কথা। সেই বাড়ির মালিক শামিম ওরফে বড়ে-কে গ্রেফতার করল পুলিশ।

খোঁজ তল্লাশি চলছিল সপ্তাহ দুই আগে থেকে। ভোট পরবর্তী হিংসা সহ একাধিক অভিযোগ রয়েছে বড়ে-র বিরুদ্ধে। অভিযোগ ঘিরে বড়ে-র তিনতলা বাড়িতে হানা দেয় পুলিশ। আর বাড়ির চারিদিক যত ঘোরে পুলিশ, ততই অবাক হয়। দেখা যায় তিনতলা থেকে দোতলায় নামার একটি গুপ্ত পথ রয়েছে, অনেকে তাকে সুড়ঙ্গও বলেছে। তিনতলার ঘরগুলিতে সবই সাধারণ জিনিস। তবে দোতলার ঘরে দেখা যায় একের পর এক বিলাসবহুল জিনিসপত্র। আসবাব থেকে শুরু করে সমস্ত কিছুই সেঘরে অত্যন্ত দামি। কার্যত প্রসাদোপম সেই বাড়ির ভিডিয়ো অবাক করেছিল অনেককে। বাড়িমালিক বড়ের বিরুদ্ধে অভিযোগ, তিনি এবং তাঁর দলবল বিধানসভা ভোটের পর শিবপুর থানা এলাকায় বোমাবাজি করেছেন। তাঁর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
এদিন, মায়ানগরী মুম্বই থেকে শামিম আহমেদ ওরফে বড়ে-কে গ্রেফতার করেছে পুলিশ। সঙ্গে বড়ে-র একজন সহযোগীও গ্রেফতার হয়েছে। বহুদিন ধরেই বিজেপি কর্মীদের ওপর হানার অভিযোগ রয়েছে বড়ে-র বিরুদ্ধে। তৃণমূল নেতা অরূপ রায়ের সঙ্গে বড়ে-র ঘনিষ্ঠতা নিয়েও বহুবার পদ্ম শিবির সরব হয়েছে। বৃহস্পতিবার মুম্বই থেকে বড়ে এবং তার দুই ‘সহযোগী’ জাভেদ আখতার এবং ক্রান্তিকে ধরা হয়েছে। মুম্বই অপরাধদমন শাখা এবং হাওড়া সিটি পুলিশের দলের যৌথ প্রচেষ্টায় ধরা পড়েন ৩ জন। এর আগে, রামনবমীর শোভাযাত্রায় হামলা চালানোর অভিযোগে গ্রেফতার হয়েছিল বড়ে।
ABOUT THE AUTHORSritama Mitraশ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।Read More
E-Paper


