Dilip Ghosh: 'দরকার আছে!' মা দুর্গার ছবিতে ১১ হাত, ইঙ্গিতবাহী বার্তা মন্ত্রী দিলীপ ঘোষের
Dilip Ghosh: মন্ত্রী দিলীপ ঘোষ বলেন, এতদিন দুর্গাপুজো নিয়ে মানুষের মধ্যে কোনও আবেগ ছিল না। এবার সত্যিকারের দুর্গাপুজো হচ্ছে বাংলায়।
Dilip Ghosh: আর কয়েক ঘণ্টা। তারপরই শুরু হয়ে যাবে দুর্গাপুজোর মহাষষ্ঠী তিথি। দেবীর বোধন দিয়ে শুরু হয়ে যাবে পুজো। ইতিমধ্যে মণ্ডপে মণ্ডপে শুরু হয়ে গিয়েছে প্রস্তুতির কাজ। আলো থেকে শুরু করে নানা সৌন্দর্যে সেজে উঠেছে শহর। শপিং মোটামুটি সবার শেষ হয়ে গিয়েছে। এবার শুরু হবে প্যান্ডেল হপিং। মহালয়ার পর থেকে সামান্য শুরু হলেও সেভাবে বিপুল পরিমাম মানুষ এখনও বের হয়নি। কিন্তু তার মধ্যেই রাজ্য সরকারের কয়েকটি বিজ্ঞাপন ও পোস্টারে দুর্গা প্রতিমার ১১টি হাত দেখা যাওয়াকে কেন্দ্র করে বিতর্ক তৈরি হয়েছে। এই বিতর্কের জেরে এবার প্রতিক্রিয়া জানালেন রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ (Dilip Ghosh)।

বৃহস্পতিবার প্রাতঃভ্রমণে গিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী দিলীপ ঘোষ বলেন, 'যেভাবে সরকার কাজ করছে, ১০ হাতে হচ্ছে না। ১১ হাতের দরকার আছে। সেই জন্যই হয়তো হাত বাড়িয়ে দেওয়া হয়েছে।' তবে একই সঙ্গে দিলীপ ঘোষ জানান, এটি কোনও শিল্পীর ভুলও হতে পারে। তাই এ ধরনের বিষয়ে আরও সতর্ক থাকা প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি। তিনি আরও বলেন, এতদিন দুর্গাপুজো নিয়ে মানুষের মধ্যে কোনও আবেগ ছিল না। এবার সত্যিকারের দুর্গাপুজো হচ্ছে বাংলায়। মানুষের মন ভোলানোর জন্য টাকা দেওয়া হত। পালাবদলের পর বাংলায় উৎসবের পরিবেশ তৈরি করেছে সরকার। মহালয়া থেকেই বোধন শুরু হয়েছে। গোটা পশ্চিমবঙ্গে শারদীয়ার সুর বেধে দিয়েছে। অতিরিক্ত ১২-১৩ হাজার পুজোকে অনুদান দেওয়া হয়েছে। ৪৫ হাজার পুজোর জায়গায় ৫৮ হাজার পুজো এবার অনুদান পেয়েছে। এবার দুর্গাপুজোর আগে সেজে উঠেছে গোটা কলকাতা শহর।
এ বিষয়ে দিলীপ ঘোষ বলেন, 'বাংলার উৎসবকে বিশ্ব দরবারে পৌঁছে দেওয়ার জন্য গোটা কলকাতাকে সাজিতে তোলা হয়েছে। গ্রামের লোকজনের মধ্যে বিপুল উৎসাহ। আগে থেকে পুজোর উদ্বোধন করে পুজো দেখা প্রবণতা এবার দেখা গিয়েছে। সবাই খুশি আছে। তাই সত্যকারের দুর্গাপুজো এবার হচ্ছে। কিছু জায়গায় আল্পনায় সাজানো হয়েছে। সবই হচ্ছে।' রাস্তার রং সংক্রান্ত বিতর্ক নিয়ে দিলীপ ঘোষ বলেন, 'কিছু জায়গায় আল্পনা ইত্যাদিতে সাজানো হয়েছে। বৃষ্টির জন্য বাইক স্কিট করেছে। বা অন্য কোনও কারণেও দুর্ঘটনা ঘটতে পারে। সরকারের নজরে বিষয়টি রয়েছে। গতকাল এই নিয়ে আলোচনা হয়েছে। এটি বিচার করে দেখা হবে। সত্যি যদি এরকম কিছু হয়ে থাকে তাহলে সরিয়ে দেওয়া হবে।' দুর্গা প্রতিমার ১১ হাত ঘিরে বিতর্ক, পুজোর অনুদান এবং শহরের সৌন্দর্যায়ন উৎসবের আবহে এই তিন বিষয়েই এ দিন রাজনৈতিক আলোচনার কেন্দ্রে উঠে এলেন মন্ত্রী দিলীপ ঘোষ।
E-Paper

