NCPI MPs: টিকিট নিয়ে তুলকালাম! সত্যিই হোয়াটসঅ্যাপ গ্রুপ ছেড়েছেন এনসিপিআই সাংসদরা? মুখ খুললেন...

NCPI MPs: বৃহস্পতিবারের বৈঠকে হাজির হননি কাকলি ঘোষ দস্তিদার। রচনা বন্দ্যোপাধ্যায় অবশ্য জানিয়েছেন, তাঁর ছেলে অসুস্থ থাকায় যেতে পারেননি কাকলি ঘোষ দস্তিদার।

Published on: Oct 8, 2026, 21:00:42 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

NCPI MPs: এনসিপিআই (NCPI)-এর ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা এখনও কাটেনি। সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়িয়েছে মামলা। স্পিকারের কাছে দফায় দফায় সময় চাইছেন ২০ জন সাংসদ। এই আবহে এনসিপিআই সাংসদদের হোয়াটসঅ্যাপ গ্রুপ নিয়ে নতুন করে তৈরি হয়েছে জল্পনা। সূত্রের খবর, কলকাতায় আয়োজিত ভারত-ব্রাজির ম্যাচের টিকিট নিয়েই নাকি দলের সাংসদদের অন্দরেই তৈরি হয়েছে কলহ। এমনকী কয়েকজন এনসিপিআই সাংসদ হোয়াটসঅ্যাপ গ্রুপ ছেড়ে দিয়েছেন বলেও শোনা যাচ্ছে। যদিও এনসিপিআই সাংসদরা এই জল্পনা উড়িয়ে দিয়েছেন।

সত্যিই হোয়াটসঅ্যাপ গ্রুপ ছেড়েছেন এনসিপিআই সাংসদরা? (Naveen Sharma)
সত্যিই হোয়াটসঅ্যাপ গ্রুপ ছেড়েছেন এনসিপিআই সাংসদরা? (Naveen Sharma)

সূত্রের খবর, গত ৩ অক্টোবর কলকাতায় ভারত-ব্রাজিল প্রদর্শনী ফুটবল ম্যাচ দেখার জন্য রাজ্য সরকারের তরফ থেকে এনসিপিআই সাংসদদের উদ্দেশে ২০টি ভিআইপি টিকিট পাঠানো হয় এনসিপিআই দলের এক সাংসদকে। সেই টিকিটকে কেন্দ্র করেই নাকি দলের সাংসদদের ক্ষোভ প্রকাশ্যে চলে আসে। শোনা যাচ্ছে, কলকাতায় অনুষ্ঠিত ভারত-ব্রাজিল প্রদর্শনী ম্যাচর টিকিট না পেয়ে অসন্তুষ্ট হয়েছেন বেশ কয়েকজন এনসিপিআই সাংসদ। সেই কারণেই নাকি গ্রুপ ছেড়েছেন কেউ কেউ। বৃহস্পতিবার বৈঠকের আগে এনসিপিআই-এর সাংসদদের এই বিষয়ে প্রশ্ন করা হলে রচনা বন্দ্যোপাধ্যায় বলেন, 'না না এরকম কিছু হয়নি। গ্রুপের নাম কখনও কখনও বদল হচ্ছে, আমাদের সুবিধার জন্য।'

অন্যদিকে বীরভূমের সাংসদ শতাব্দী রায় বলেন, 'ভুল কারণে ডিলিট হয়ে গিয়েছিল। আবার নতুন গ্রুপ তৈরি হয়েছে, সেখানে সবাই আছে।' ব্রাজিল ম্যাচের টিকিট নিয়ে সাংসদদের মধ্যে কোনও বিবাদ হয়নি বলেও স্পষ্ট করেন তিনি। তাঁর কথায়, ছোটখাটো বিষয়কে বড় করে দেখানো হচ্ছে। ২০ জন সাংসদ একসঙ্গেই আছে বলে উল্লেখ করেছেন তাঁরা। তবে বৃহস্পতিবারের বৈঠকে হাজির হননি কাকলি ঘোষ দস্তিদার। রচনা বন্দ্যোপাধ্যায় অবশ্য জানিয়েছেন, তাঁর ছেলে অসুস্থ থাকায় যেতে পারেননি কাকলি ঘোষ দস্তিদার। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন মাত্র ১০ জন সাংসদ। ছিলেন আবু তাহের, খলিলুর রহমান, শর্মিলা সরকার, সুদীপ বন্দ্যোপাধ্যায়, জগদীশ বসুনিয়া, শতাব্দী রায়, প্রসূন বন্দ্যোপাধ্যায়, বাপি হালদার, রচনা বন্দ্যোপাধ্যায় ও অরূপ চক্রবর্তী। এদিকে, স্পিকারকে জবাব দেওয়ার জন্য আরও দুই সপ্তাহ সময় চেয়েছেন এনসিপিআই সাংসদরা। এই মর্মে একটি চিঠিও দেওয়া হয়েছে। সেই চিঠিতে দলের সাংসদদের স্বাক্ষর রয়েছে বলে জানা গিয়েছে।