Howrah-Mumbai Train Line: ৫ টানেল, ২৩৭ ব্রিজ- ১০১৫৪ কোটি টাকার রেল প্রকল্পে হাওড়া-মুম্বই লাইনে আসবে প্রাণ

হাওড়া-মুম্বই লাইনে ট্রেনের ভিড় কমাতে নয়া সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার। যে সিদ্ধান্তের ফলে হাওড়া ও মুম্বইয়ের মধ্যে যাতাযাতের সময় কমে যাবে বলে আশাপ্রকাশ করছে সংশ্লিষ্ট মহল। ১০,১৫৪ কোটি টাকার প্রকল্পে কী কী থাকছে?

Published on: Feb 15, 2026, 20:28:03 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

হাওড়া-মুম্বই লাইনে ট্রেনের ভিড় কমাতে নয়া সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার। যে সিদ্ধান্তের ফলে হাওড়া ও মুম্বইয়ের মধ্যে যাতাযাতের সময় কমে যাবে বলে আশাপ্রকাশ করছে সংশ্লিষ্ট মহল। সেই নয়া প্রকল্পের কথা ব্যাখ্যা করে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, কাসারা এবং মানমাডের মধ্যে ১৩১ কিলোমিটার অংশে তৃতীয় ও চতুর্থ লাইন তৈরির প্রকল্পে অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। পশ্চিমঘাট পার্বত্য অঞ্চলের মধ্যে দিয়ে ওই অংশটা গিয়েছে। ফলে তৃতীয় ও চতুর্থ লাইন তৈরির কাজটা অত্যন্ত জটিল হবে। কাজ শেষ করতে পাঁচ বছরের মতো লাগবে। সেই মেগা প্রকল্পের আনুমানিক ব্যয় ধরা হয়েছে ১০,১৫৪ কোটি টাকা।

কাসারা এবং মানমাডের মধ্যে ১৩১ কিলোমিটার অংশে তৃতীয় ও চতুর্থ লাইন তৈরির প্রকল্পে অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। (ছবিটি প্রতীকী, সৌজন্যে ফেসবুক Indian Railways)
কাসারা এবং মানমাডের মধ্যে ১৩১ কিলোমিটার অংশে তৃতীয় ও চতুর্থ লাইন তৈরির প্রকল্পে অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। (ছবিটি প্রতীকী, সৌজন্যে ফেসবুক Indian Railways)

সম্পূর্ণ নকশা তৈরি করা হচ্ছে কাসারা-মানমাড অংশে

আর সেই জটিল প্রকল্পের বিষয়টি ব্যাখ্যা করে রেলমন্ত্রী জানিয়েছেন, আদতে মুম্বই থেকে উত্তর ভারত এবং পূর্ব ভারতকে সংযুক্ত করার শাখা হল কাসারা-মানমাড। এটা ঘাট সেকশন। পাহাড়ি এলাকা। এখানে ট্রেনকে ঠেলে নিয়ে যাওয়ার জন্য বাড়তি একটা লোকোমোটিভ লাগাতে হয়। নয়া প্রকল্পের মাধ্যমে ওই শাখায় আরও বেশি সংখ্যক ট্রেন চালানোর বন্দোবস্ত করা হচ্ছে। সেইসঙ্গে সম্পূর্ণ নয়া নকশা তৈরি করা হচ্ছে বলে জানিয়েছেন রেলমন্ত্রী।

ঘুরে-ঘুরে যেতে হবে না নয়া প্রকল্পের আওতায়

সেইসঙ্গে রেলমন্ত্রী জানিয়েছেন, ১৩১ কিমি কাসারা-মানমাড অংশে ২৮ কিমি লাইন যাবে টানেলের মধ্যে দিয়ে। মোট পাঁচটি টানেল তৈরি করা হবে। এখন যে লাইন আছে, তা প্রাকৃতিক কারণে ঘুরে-ঘুরে যেতে হয়। নয়া প্রকল্পের আওতায় ঘুরে-ঘুরে যেতে হবে না। বরং টানেলের মধ্যে দিয়ে লাইন চলে যাবে। ফলে বাড়তি লোকোমোটিভের প্রয়োজন হবে না। অনেক কম সময় লাগবে।

হাওড়া-মুম্বই লাইনের বড় প্রকল্পের মধ্যে পড়বে সেটি

সার্বিকভাবে হাওড়া-মুম্বই লাইনের জন্য কাসারা-মানমাড তৃতীয় ও চতুর্থ লাইন একটি গুরুত্বপূর্ণ প্রকল্প হয়ে উঠবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী। তিনি জানিয়েছেন, হাওড়া থেকে মুম্বই পর্যন্ত অংশের সর্বত্র যে চারটি লাইন তৈরি করার পরিকল্পনা নেওয়া হয়েছে, সেটার আওতায় চলে আসছে কাসারা-মানমাড প্রকল্প। ফলে হাওড়া এবং মুম্বইয়ের মধ্যে যোগাযোগ ব্যবস্থা আরও মজবুত হবে বলে আশাপ্রকাশ করেছেন রেলমন্ত্রী।

কাসারা-মানমাড তৃতীয় ও চতুর্থ লাইন প্রকল্প

১) তিনটি গুরুত্বপূর্ণ ব্রিজ থাকছে। বড় ব্রিজ থাকছে ১৬টি। ২১৮টি ছোটোখাটো ব্রিজ থাকছে।

২) মোট পাঁচটি টানেল থাকছে। দীর্ঘতম টানেলের দৈর্ঘ্য হল ২৪ কিমি।

  • Ayan Das
    ABOUT THE AUTHOR
    Ayan Das

    অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More