Recruitment News: রাজ্যে স্বাস্থ্য দফতরের অধীনে বিপুল নিয়োগ! কোন কোন বিভাগে চাকরি?
কোন কোন বিভাগে চাকরি ঘিরে উঠে এল তথ্য?
সামনেই ভোট। ২০২৬ বিদানসভা ভোটের আগে, রাজ্য স্বাস্থ্য দফতরে একাধিক বিভাগে, বিভিন্ন পদে বিপুল কর্মসংস্থানের হাতছানি! রাজ্যের বিভিন্ন সরকারি মেডিক্যাল কলেজে একাধিক বিভাগে মোট ৪১৬ জন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর (সহকারী অধ্যাপক) নিয়োগ করেছে স্বাস্থ্যদফতর। এক্ষেত্রে আগেই রাজ্যের ৪৭ কলেজে ৫২২ টি শূন্যপদ ছিল। এছাড়াও স্বাস্থ্য দফতরের আওতায় বিভিন্ন পদে চাকরির সুযোগ।

জেনারেল নার্সিং মিডওয়াইফারি’ বা জিএনএম নার্সিং পদের জন্য ইতিমধ্যেই প্যানেল ঘোষণার কাজ শেষ হয়েছে। এই বিভাগে ৩ হাজার ৩৬৩টি শূন্যপদের ঘোষণা করা হয়েছিল, আবেদন জমা পড়েছিল ৪০ হাজারের উপর। এছাড়াও রাজ্য স্বাস্থ্য দফতরে, জেনারেল ডিউটি মেডিক্যাল অফিসার পদেও জেলায় জেলায় নিয়োগ হয়েছেন চিকিৎসক। এই পদের জন্য শূন্যপদ ছিল ১ হাজার ২২৭ টি। এই পদের জন্য আবেদনই শুধু জমা পড়েছিল ৮ হাজার ৪৯ জনের। এরপর ১ হাজার ১৩২ জনের প্যানেল প্রকাশিত হয়েছে। এখানেই শেষ নয়। জানা যাচ্ছে, ফার্মাসিস্টদের প্যানেলও খুব শিগগিরই প্রকাশিত হতে চলেছে।
এছাড়াও রাজ্যে মেডিক্যাল টেকনোলজিস্টের পদে ৮০৭টি পদ খালি ছিল। এমনই দাবি, রিপোর্টের। এই পদের জন্যও আবেদন বিপুল পরিমাণে পড়েছিল। এই পদে চাকরির জন্য কম্পিউটার টেস্টের পর ইন্টারভিউয়ের জন্য ডাক পেয়েছেন ১ হাজার ৫৪৭ জন। এছাড়াও ২ হাজার ৬১১ জন স্টাফ নার্সের নিয়োগের তথ্যও সামনে এসেছে। সেখানেও কয়েক হাজার জনের চাকরিতে নিয়োগের তালিকায় নাম রয়েছে।
ABOUT THE AUTHORSritama Mitraশ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।Read More
E-Paper


