Humayun Kabir Party Candidate list: হুমায়ুন দলের প্রার্থী তালিকায় ভবানীপুর কেন্দ্রে কে রয়েছেন? ১৫৩ নামের লিস্ট প্রকাশ্যে
হুমায়ুন কবিরের পার্টির প্রথম লিস্টে ১৫৩ জনের নাম হল প্রকাশিত।
রাজ্যে ভোটের রণদামামা বাজতেই প্রকাশিত হয়ে গেল হুমায়ুন কবীরের দল 'আম জনতা উন্নয়ন পার্টি’র ১৫৩ জন প্রার্থীর তালিকা। তবে হুমায়ুন কবির সাফ জানিয়েছেন, তাঁর দল ১৮৩ কেন্দ্রে লড়বে। একইসঙ্গে তিনি বলছেন, 'এই আসন সংখ্যা কিছুটা বাড়তে পারে। ২৫ তারিখ কলকাতা থেকে বাকি প্রার্থীদের নাম ঘোষণা করা হবে এবং আগামী ২৮ তারিখ দলের ইস্তেহার ঘোষণা করা হবে।’

হুমায়ুন কবিরের দল 'আম জনতা উন্নয়ন পার্টি’র ১৫৩ জনের প্রার্থী তালিকার লিস্টে আলাদা করে নজর কাড়ছেন পুনম বেগম। তিনি ভবানীপুর কেন্দ্রের প্রার্থী। প্রসঙ্গত, এই কেন্দ্রে চলতি বছরের ভোটে একাধিক হাইভোল্টেজ প্রার্থী রয়েছেন। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই কেন্দ্রে তৃণমূলের প্রার্থী। বিজেপির তরফে এই কেন্দ্রে প্রার্থী শুভেন্দু অধিকারী। অন্যদিকে, বামেরা এই কেন্দ্রে শ্রীজীব বিশ্বাসের ওপর ভরসা রেখেছে। সেখানে হুমায়ুন কবিরের দলের এই প্রার্থীকে ঘিরে আলাদা লাইমলাইট থাকছে। এছাড়াও, মুর্শিদাবাদের বেলডাঙা কেন্দ্রে হুমায়ুনের দলের প্রার্থী সৈয়দ আহমেদ কবির, ভরতপুরে প্রার্থী পীরজাদা খোবায়েব আমিন। মুর্শিদাবাদ বিধানসভা কেন্দ্রে হুমায়ুনের দলের প্রার্থী মনীষা পাঠক পাণ্ডে, হরিহরপাড়ায় মহম্মদ বিজয় শেখ, ভগবানগোলা কেন্দ্রে লড়ছেন অপর এক হুমায়ুন কবীর, রানিনগরে প্রার্থী ইয়াসের হায়দার।
হুমায়ুন কবিরের দলের নন্দীগ্রামের প্রার্থীর নাম শহিদুল হক। এই কেন্দ্রের হেভিওয়েট প্রার্থী বিজেপির শুভেন্দু অধিকারী। তাঁর বিরুদ্ধে নামছেন হুমায়ুনের দলের শহিদুল হক। কলকাতা পোর্ট কেন্দ্রে রফিকুল হাসান, এন্টালি শাহ আলাম, বালিগঞ্জে শৌন ভট্টাচার্য প্রার্থী, বেহালা পূর্ব অনুপম রোহতাগি, বেহালা পশ্চিমে দাঁড়াচ্ছেন স্বরূপ চট্টোপাধ্যায়, শ্রীরামপুরে প্রার্থী শাহরিয়ার মল্লিক। অশোকনগরে শিখা ঘোষ, জয়নগরে সঞ্জীব মন্ডল, রাজারহাট নিউটাউন ফিরদৌস আলি মোল্লা, রাজারহাট হোপালপুরে আবু তালেব প্রার্থী। বারাসতে কবীর রানা, খড়দা নসিম খান প্রার্থী। মেখলিগঞ্জে প্রার্থী বিশ্বজিৎ রায়, কলিম্পং সুষমা ছেত্রী প্রার্থী, দার্জিলিং এ বিশ্বজিৎ চট্টোপাধ্যায় প্রার্থী।
ABOUT THE AUTHORSritama Mitraশ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।Read More
E-Paper


