Humayun Kabir Result Final: কংগ্রেস, TMC, BJP, TMC ঘুরে AJUP গঠন! এবারও MLA হলেন হুমায়ুন কবীর, জয়ী ২ আসনেই
Humayun Kabir Result Live: কংগ্রেস, তৃণমূল, বিজেপি, তৃণমূল ঘুরে শেষ পর্যন্ত নিজের দল প্রতিষ্ঠা করেছেন। তিনি হুমায়ুন কবীর। নিজের দলের হুইসেল প্রতীকে এবার তিনি লড়েছেন দু'টি বিধানসভা আসন থেকে। একটি হল নওদা অপরটি রেজিনগর।
Humayun Kabir Result Live: কংগ্রেস, তৃণমূল, বিজেপি, তৃণমূল ঘুরে শেষ পর্যন্ত নিজের দল প্রতিষ্ঠা করেছেন। তিনি হুমায়ুন কবীর। বাবরি মসজিদ স্থাপন করার ঘোষণা করে তৃণমূল থেকে বহিষ্কৃত হয়েছিলেন এই বিদায়ী বিধায়ক। তারপর জনতা উন্নয়ন পার্টি নামে নিজের দলের ঘোষণা করেন। তারপর সেই দলের নাম বদলে করেন আমজনতা উন্নয়ন পার্টি। নিজের দলের হুইসেল প্রতীকে এবার তিনি লড়ছেন দু'টি বিধানসভা আসন থেকে। একটি হল নওদা অপরটি রেজিনগর।

২০২৬ বিধানসভা নির্বাচনে রেজিনগর এবং নওদা আসনের লাইভ ফলাফল: ২ আসনেই জয়ী হুমায়ুন।
গত বিধানসভা নির্বাচনে ভরতপুর আসন থেকে জয়ী হয়ে বিধানসভায় গিয়েছিলেন হুমায়ুন। তার আগে ২০১১ সালের ভোটে কংগ্রেসের প্রতীকে রেজিনগর থেকে বিধায়ক হয়েছিলেন তিনি। পরে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়ে হয়েছিলেন মন্ত্রী। তবে উপনির্বাচনে তিনি হেরে যান রেজিনগর থেকে। ২০১৩ সালের উপনির্বাচনে কংগ্রেস এবং আরএসপি প্রার্থীদের পিছনে তৃতীয় স্থানে ছিলেন তিনি। এরপর ২০১৬ সালে রেজিনগর থেকে নির্দল হিসেবে লড়ে ৫৫৬০ ভোটে তৃণমূল প্রার্থী রবিউল আলম চৌধুরীর কাছে হেরে গিয়েছিলেন তিনি।
২০২১ সালে এই আসনে ১ লাখ ১৮ হাজার ভোট (৫৬.৩১ শতাংশ) পেয়ে জয়ী হয়েছিলেন তৃণমূলের রবিউল আলম চৌধুরী। বিজেপি সেখানে দ্বিতীয় স্থানে ছিল ৫০ হাজার ভোট পেয়েছ ২০২৪ সালের নিরিখে রেজিনগরে তৃণমূল এগিয়ে ছিল ৪২,১২৮ ভোটে। এবার এই আসনে প্রার্থী বদল করেছে তৃণমূল। ২০২৪ সালের নিরিখে রেজিনগরে তৃণমূল এগিয়ে ছিল ৪২,১২৮ ভোটে।
এদিকে নওদা আসনটি দীর্ঘদিন ধরে কংগ্রেসের গড় ছিল। ২০০১ থেকে ২০১৯ পর্যন্ত এই আসনে বিধায়ক ছিলেন আবু তাহের খান। পরে তিনি তৃণমূলে যোগ দেন। ২০১৯ সালে উপনির্বাচনে তৃণমূলের সাহিনা মমতাজ বেগম এই আসনের বিধায়ক হন। ২০২১ সালেও তিনি জয়ী হন এই আসনে। ২০২৪ সালের লোকসভা ভোটের নিরিখে নওদা আসনটিতে তৃণমূল এগিয়ে ছিল ১৯,৯১৬ ভোটে। সেই সময় হুমায়ুন ছিলেন তৃণমূলেই। এবার তিনি নিজের দলের হয়ে এই দুই আসনেই লড়ছেন।
ABOUT THE AUTHORAbhijit Chowdhury২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।Read More
E-Paper


