IBPS Bank Jobs Exam Date: PO, ক্লার্ক. RRB- ব্যাঙ্কের কোন পরীক্ষা কবে? দেখুন তালিকা, ৪টি নিয়মও ঘোষণা হল
২০২৬-২৭ সালের পরীক্ষার প্রাথমিক ক্যালেন্ডার প্রকাশ করল ইনস্টিটিউট অফ ব্যাঙ্কিং পার্সোনেল সিলেকশন (আইবিপিএস)। এই ঘোষণার ফলে প্রবেশনারি অফিসার, ক্লার্ক (সিএসএ), রিজিওনাল রুরাল ব্যাঙ্কের (আরআরবি) মতো পরীক্ষার জন্য প্রস্তুত হওয়া প্রার্থীরা নিখুঁতভাবে নিজেদের পরিকল্পনা করতে পারবেন।
২০২৬-২৭ সালের পরীক্ষার প্রাথমিক ক্যালেন্ডার প্রকাশ করল ইনস্টিটিউট অফ ব্যাঙ্কিং পার্সোনেল সিলেকশন (আইবিপিএস)। এই ঘোষণার ফলে প্রবেশনারি অফিসার, ক্লার্ক (সিএসএ), রিজিওনাল রুরাল ব্যাঙ্কের (আরআরবি) মতো পরীক্ষার জন্য প্রস্তুত হওয়া প্রার্থীরা নিখুঁতভাবে নিজেদের পরিকল্পনা করতে পারবেন। ওই ক্যালেন্ডার অনুযায়ী, রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলিতে প্রবেশনারি অফিসার (পিও/এমটি) পদের জন্য প্রিলিমিনারি পরীক্ষা আগামী ২১ এবং ২২ নভেম্বর হবে। মেন পরীক্ষা হবে আগামী ২০ ডিসেম্বর।

বিভিন্ন পরীক্ষার সম্ভাব্য দিনক্ষণ
আবার এবার স্পেশালিস্ট অফিসার অর্থাৎ স্পেশালিস্ট অফিসার (এসও) নিোগের ক্ষেত্রে একটি বড় পরিবর্তন আনা হয়েছে। এই নিয়োগের জন্য কোনও প্রিলিমিনারি পরীক্ষা হবে না। আগামী ২০ ডিসেম্বরে মেন পরীক্ষা হবে। একই সময়ে ক্লার্ক ক্যাডার অর্থাৎ কাস্টমার সার্ভিস অ্যাসোসিয়েটের (সিএসএ) প্রিলিমিনারি পরীক্ষা ৬, ১২ এবং ১৩ ডিসেম্বর হবে। আর মেন পরীক্ষা হবে ২০২৭ সালের ৩০ জানুয়ারি।
অন্যদিকে আরআরবি অফিসার স্কেল I-র প্রাথমিক পরীক্ষা ২১ এবং ২২ নভেম্বর হবে। অফিসার স্কেল II এবং III পদের জন্য পরীক্ষা ২০ ডিসেম্বর হবে। অফিস অ্যাসিস্ট্যান্ট (ক্লার্ক) পদে নিয়োগের জন্য প্রিলিমিনারি পরীক্ষা হবে ৬, ১২ এবং ১৩ ডিসেম্বর। মেন পরীক্ষা আগামী ৩০ জানুয়ারি হবে।
কী কী নিয়ম ঘোষণা করা হল?
উল্লেখ্য, সমস্ত পরীক্ষার আবেদন প্রক্রিয়া অনলাইনে হবে। ফর্ম পূরণের সময় প্রার্থীদের কয়েকটি বিশেষ বিষয় মাথায় রাখতে হবে।
১) লাইভ ফটো: এবার আবেদনের সময় মোবাইল বা ওয়েবক্যাম থেকে লাইভ ফটো ক্যাপচার করা বাধ্যতামূলক করা হবে।
২) ডকুমেন্টের আকার: ছবি ও বুড়ো আঙুলের ছাপের জন্য ২০-৫০ কিলোবাইট, স্বাক্ষরের জন্য ১০-২০ কিলোবাইট এবং হাতে লেখা ঘোষণাপত্রের জন্য ৫০-১০০ কিলোবাইট ফাইল আপলোড করা যাবে।
৩) যে স্বাক্ষর আপলোড করা হবে, সেটা স্পষ্টভাবে দেখা যেতে হবে। ক্যাপিটাল লেটার বা বড় হাতের অক্ষরে স্বাক্ষর করা যাবে না।
৪) নিজের যে ছবি আপলোড করা হবে, সেটা সাম্প্রতিক পাসপোর্ট আকারের হতে হবে। রঙিন ছবি হতে হবে। মুখ স্পষ্টভাবে দেখা যেতে হবে।
ABOUT THE AUTHORAyan Dasঅয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More
E-Paper


