India Post GDS Recruitment 2026: পরীক্ষা ছাড়াই ভারতীয় পোস্টে ২৮,৭৪০ পদে নিয়োগ, বাংলায় শূন্যপদ কত? বেতন কত টাকা?
ভারতীয় ডাক বিভাগে গ্রামীণ ডাক সেবকদের ২৮,৭৪০টি পদের নিয়োগের জন্য অনলাইন রেজিস্ট্রেশনের প্রক্রিয়া আজ থেকে indiapost.gov.in/gdsonlineengagement-তে শুরু হয়েছে। রেজিস্ট্রেশন লিঙ্ক চালু করে দেওয়া হয়েছে।
ভারতীয় ডাক বিভাগে গ্রামীণ ডাক সেবকদের ২৮,৭৪০টি পদের নিয়োগের জন্য অনলাইন রেজিস্ট্রেশনের প্রক্রিয়া আজ থেকে indiapost.gov.in/gdsonlineengagement-তে শুরু হয়েছে। রেজিস্ট্রেশন লিঙ্ক চালু করে দেওয়া হয়েছে। আগামী ১৪ ফেব্রুয়ারির মধ্যে আবেদন করতে হবে।ফর্মে সংশোধন করা যাবে ১৮ ফেব্রুয়ারি থেকে ১৯ ফেব্রুয়ারির মধ্যে। এই নিয়োগে মাধ্যমিক পাস যুবক-যুবতীরা আবেদন করতে পারবেন। গ্রামীণ ডাক সেবক পদের জন্য আগ্রহী এবং যোগ্য প্রার্থীরা ভারতীয় ডাকের অফিসিয়াল ওয়েবসাইট indiapostgdsonline.gov.in গিয়ে আবেদন ফর্ম পূরণ করতে পারবেন। প্রথম মেধাতালিকা আগামী ২৮ ফেব্রুয়ারি প্রকাশ করা হতে পারে।

কীভাবে প্রার্থী বাছাই করা হবে?
অনলাইনে জমা দেওয়া আবেদনের ভিত্তিতে প্রার্থী বাছাই করা হবে। বাছাইয়ের পরে তালিকাভুক্ত প্রার্থীদের প্রথমে বিভাগীয় প্রধানের কাছে ডকুমেন্ট ভেরিফিকেশন (নথি যাচাই) করাতে হবে। উচ্চতর শিক্ষাগত যোগ্যতাসম্পন্ন চাকরি প্রার্থীরা কোনও ধরনের অগ্রাধিকার পাবেন না। চূড়ান্ত নির্বাচন হবে দশম শ্রেণিতে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে।
আবেদনের বয়সসীমা কত?
সর্বনিম্ন বয়স হতে পারে ১৮। সর্বোচ্চ বয়স ৪০। তফশিলি জাতিভুক্ত প্রার্থীদের সর্বোচ্চ বয়সসীমায় পাঁচ বছর, অন্যান্য অনগ্রসর শ্রেণির প্রার্থীদের সর্বোচ্চ বয়সসীমায় তিন বছর ছাড় দেওয়া হয়েছে। জেনারেল এবং ওবিসি ক্যাটেগরির প্রার্থীদের জন্য আবেদন ফি হল ১০০ টাকা। তফসিলি জাতি, তফসিলি উপজাতি ও সব শ্রেণির মহিলাদের জন্য কোনও ফি নেই।
শিক্ষাগত যোগ্যতা কী হবে?
অঙ্ক এবং ইংরেজি-সহ মাধ্যমিক পাস করতে হবে। আপনি যে সার্কেলের জন্য আবেদন করছেন, সেখানকার স্থানীয় ভাষার জ্ঞান থাকতে হবে। প্রার্থীর কম্পিউটার জ্ঞান থাকতে হবে। সাইকেল চালানো জানতে হবে।
কোন পদে বেতন কত হবে?
১) ব্রাঞ্চ পোস্ট মাস্টার: ১২,০০০ টাকা থেকে ২৯,৩৮০ টাকা।
২) অ্যাসিসট্যান্ট ব্রাঞ্চ পোস্ট মাস্টার বা গ্রামীণ ডাক সেবক: ১০,০০০ টাকা থেকে ২৪,৪৭০ টাকা।
কোন সার্কেলে কত শূন্যপদ আছে?
১) অসম: ৬৩৯
২) বিহার: ১৩৪৭
৩) ছত্তিশগড়: ১,১৫৫
৪) দিল্লি: ৪২
৫) গুজরাট: ১,৮৩০
৬) হরিয়ানা: ২৭০
৭) হিমাচল প্রদেশ: ৫২০
৮) জম্মু ও কাশ্মীর: ২৬৭
৯) ঝাড়খণ্ড: ৯০৮
১০) কর্ণাটক: ২,০২৩
১১) কেরল: ১,৬৯১
১২) মধ্যপ্রদেশ: ২,১২০
১৩) মহারাষ্ট্র: ৩,৫৩৩
১৪) উত্তর-পূর্ব ভারত: ১,০১৪
১৫) ওড়িশা: ১,১৯১
১৬) পঞ্জাব: ২৬২
১৭) রাজস্থান: ৬৩৪
১৮) তামিলনাড়ু: ২,০০৯
১৯) তেলাঙ্গানা: ৬০৯
২০) উত্তরপ্রদেশ: ৩,১৬৯
২১) উত্তরাখণ্ড: ৪৪৫
২২) পশ্চিমবঙ্গ: ২,৯৮২
ABOUT THE AUTHORAyan Dasঅয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More
E-Paper


