Indian Defence investment: দেশের প্রতিরক্ষা গবেষণায় বড় লগ্নি বাংলায়! ডিআরডিওর তাবড় প্রজেক্ট জুনপুটে
ডিআরডিওর প্রকল্পের জন্য পূর্ব মেদিনীপুর জেলার কাঁথির অদূরে জুনপুটে তাদের জমি দেওয়া হচ্ছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, ‘ডিআরডিও-র তরফে পূর্ব মেদিনীপুর উপকূলের জুনপুটে একটি বড় প্রকল্প করা হচ্ছে। এ বিষয়ে আমি বিস্তারিত ভাবে পরে জানাব।’
তথ্য বলছে, ২০২৪ সালে জুনপুটে ডিআরডিও-র ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্রের কাজ বন্ধ হয়ে গিয়েছিল। সেবার ডিআরডিও ফ্লাইট ট্রায়াল পরিকাঠামো নির্মাণের কাজ হচ্ছিল। এরপর সেই জুনপুটেই বড়সড় কেন্দ্রীয় সরকারি লগ্নি আসছে। জুনপুটে তৈরি হতে চলেছে দেশের প্রতিরক্ষা গবেষণা কেন্দ্র ডিআরডিওর প্রজেক্ট। এদিন একথা জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

ডিআরডিওর প্রকল্পের জন্য পূর্ব মেদিনীপুর জেলার কাঁথির অদূরে জুনপুটে তাদের জমি দেওয়া হচ্ছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, ‘ডিআরডিও-র তরফে পূর্ব মেদিনীপুর উপকূলের জুনপুটে একটি বড় প্রকল্প করা হচ্ছে। এ বিষয়ে আমি বিস্তারিত ভাবে পরে জানাব।’ সল্টলেকের এক অনুষ্ঠানে এই বিশেষ লগ্নির কথা জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
সল্টলেকের সিটি সেন্টারে আয়োজিত ওই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, ‘পশ্চিমবঙ্গে ২৫০ টি সেন্টার তৈরির প্রতিশ্রুতি দিয়েছে এই সংস্থা । এর ফলে রাজ্যে পরোক্ষ কর্মসংস্থান হবে । মোট ১৯০০ কোটি টাকার বিনিয়োগ করছে এই সংস্থা।’ তিনি বলেন, ‘আগামী দিনে ৫ হাজার কোটি টাকার বিনিয়োগের পরিকল্পনা । পশ্চিমবঙ্গে এই সংস্থা সৌরবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র গড়ার প্রতিশ্রুতি দিয়েছে।’ এছাড়াও তিনি জানান, নিউটাউনে আদানি গ্রুপের ২০০০ শয্যার হাসপাতাল তৈরি । আমার সঙ্গে অনন্ত আম্বানির কথা হয়েছে, ওঁরাও বিনিয়োগে আগ্রহী।
এরই সঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, অন্নপূর্ণা যোজনার অধীনে লক্ষাধিক মহিলার অ্যাকাউন্টে প্রতি মাসে ৩ হাজার টাকা ভাতা প্রদানের বিষয়টি নিশ্চিত করা হচ্ছে । প্রতি মাসের দ্বিতীয় সপ্তাহে এই ভাতা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে যাবে এবং আগামী ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিনে অন্নপূর্ণা দিবসে বিশেষ কিস্তির টাকা দেওয়ার পরিকল্পনা রয়েছে ।
ABOUT THE AUTHORSritama Mitraশ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।Read More
E-Paper


