Chicken's Neck Underground Rail track: চিকেনস নেকের কাছে মাটির নীচে ৪০ কিমি রেললাইন পাতবে ভারত! বাংলার ২ প্রান্ত জুড়বে

চিকেনস নেকের কাছে মাটির নীচে ৪০ কিলোমিটার রেললাইন পাতার পরিকল্পনা করা হচ্ছে। সূত্রের খবর, একটি লাইন চলে যাবে বাগডোগরার দিকে। যে এলাকা দেশের এয়ার ডিফেন্স ব্যবস্থার জন্য গুরুত্বপূর্ণ। সার্বিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে সেই লাইন।

Published on: Feb 3, 2026, 13:27:51 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

চিকেনস নেকের কাছে মাটির নীচে ৪০ কিলোমিটার রেললাইন পাতার পরিকল্পনা করছে কেন্দ্রীয় সরকার। যা উত্তর-পূর্ব ভারতকে পুরো দেশের সঙ্গে যুক্ত করবে। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন, 'উত্তর-পূর্ব ভারতের সঙ্গে বাকি দেশকে যুক্ত করতে কৌশলগত দিক থেকে গুরুত্বপূর্ণ ৪০ কিমি করিডরের জন্য বিশেষ পরিকল্পনা নেওয়া হয়েছে। আন্ডারগ্রাউন্ড রেললাইন পাতার পরিকল্পনা করা হচ্ছে। আর এখন যে ট্র্যাক (রেললাইন) আছে, সেগুলিকে চার লাইনে রূপান্তরিত করার পরিকল্পনা করা হয়েছে।'

চিকেনস নেকের কাছে মাটির নীচে ৪০ কিলোমিটার রেললাইন পাতার পরিকল্পনা করা হচ্ছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে Indian Railways)
চিকেনস নেকের কাছে মাটির নীচে ৪০ কিলোমিটার রেললাইন পাতার পরিকল্পনা করা হচ্ছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে Indian Railways)

কোন জায়গায় সেই আন্ডারগ্রাউন্ড রেললাইন পাতা হবে?

আর রেলমন্ত্রীর সেই পরিকল্পনার বিষয়ে বিশদে জানিয়ে উত্তর-পূর্ব সীমান্ত রেলের জেনারেল ম্যানেজার চেতন কুমার শ্রীবাস্তব এবং মুখ্য প্রশাসনিক অফিসার (নির্মাণ) হিতেন্দ্র গোয়েল জানিয়েছেন, উত্তর দিনাজপুর জেলার জিয়াখোরির তিন মাইল হাট থেকে দার্জিলিং জেলার রাঙাপানি পর্যন্ত মাটির নীচ দিয়ে রেললাইন পাতার পরিকল্পনা করা হয়েছে। সমতল এলাকায় মাটির নীচে প্রায় ২০-২৪ মিটার গভীরে রেললাইন পাতা হবে বলে জানিয়েছেন উত্তর-পূর্ব সীমান্ত রেলের জেনারেল ম্যানেজার।

বাগডোগরার দিকে যাবে একটি লাইন

সূত্রের খবর, একটি লাইন চলে যাবে বাগডোগরার দিকে। যে এলাকা দেশের এয়ার ডিফেন্স ব্যবস্থার জন্য গুরুত্বপূর্ণ। সার্বিকভাবে দেশের সুরক্ষার দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে আন্ডারগ্রাউন্ড রেললাইন। এখন বাংলাদেশে যা পরিস্থিতি এবং বাংলাদেশ ও পাকিস্তানের প্রভাব যেভাবে বাড়ছে, তাতে চিকেনস নেকের (শিলিগুড়ি করিডর) পরিকাঠামো একেবারে মজবুত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে ভারতের জন্য। সেই পরিস্থিতিতে মাটির নীচে রেললাইন পাতার পরিকল্পনা নেওয়া হয়েছে।

একলপ্তে ৬টি লাইন হয়ে যাবে

উত্তর-পূর্ব সীমান্ত রেলের মুখ্য প্রশাসনিক অফিসার (নির্মাণ) বলেছেন, 'যখন এই পরিকল্পনা বাস্তবায়িত করা হবে, তখন আসলে এই গুরুত্বপূর্ণ করিডরে রেললাইনের সংখ্যা বেড়ে দাঁড়াবে ছ'টি। মাটির উপরে থাকবে চারটি লাইন। মাটির নীচে দুটি লাইন থাকবে।'

  • Ayan Das
    ABOUT THE AUTHOR
    Ayan Das

    অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More