CM Suvendu Adhikari: বাংলায় শিল্পায়নের নয়া জোয়ার! হলদিয়ায় মুখ্যমন্ত্রীর হাত ধরে ৬০০০ কোটির বিনিয়োগ
CM Suvendu Adhikari: ইরান যুদ্ধের কারণে বিশ্বজুড়ে যখন তেল ও জ্বালানির বাজারে প্রবল অস্থিরতা তৈরি হয়েছে, ঠিক সেই সংকটময় পরিস্থিতিতে ভারতের রাসায়নিক আত্মনির্ভরতায় এই প্রকল্পকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
CM Suvendu Adhikari: রাজনীতি ও প্রশাসনিক ক্ষমতার পটপরিবর্তনের পর পশ্চিমবঙ্গে শিল্পায়নের চাকা ঘোরাতে তৎপর শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন রাজ্য সরকার। উত্তর-পূর্ব ভারতের বৃহত্তম শিল্পকেন্দ্র হিসেবে পরিচিত হলদিয়ায় (Haldia) এবার বড়সড়ো বিনিয়োগের সূচনা হলো। হলদিয়া পেট্রোকেমিক্যালস লিমিটেডের সম্পূর্ণ অধীনস্থ সংস্থা ‘অ্যাডপার্মা প্রাইভেট লিমিটেড’-এর হাত ধরে ৬ হাজার কোটি টাকা ব্যয়ে তৈরি ফেনল ও অ্যাসিটোন উৎপাদন প্ল্যান্টের আনুষ্ঠানিকভাবে সূচনা করতে চলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari)।

ইরান যুদ্ধের কারণে বিশ্বজুড়ে যখন তেল ও জ্বালানির বাজারে প্রবল অস্থিরতা তৈরি হয়েছে, ঠিক সেই সংকটময় পরিস্থিতিতে ভারতের রাসায়নিক আত্মনির্ভরতায় এই প্রকল্পকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। প্রস্তাবিত এই প্রকল্পের লক্ষ্য প্রতি বছর ৩৪৫ কেটিপিএ (কিলোটন পার অ্যানাম) ফেনল এবং ২১৫ কেটিপিএ অ্যাসিটোন উৎপাদন করা। কারখানার মূল বিশেষত্ব হলো এর সমন্বিত উৎপাদন ব্যবস্থা (ইন্টিগ্রেটেড ম্যানুফ্যাকচারিং প্ল্যাটফর্ম), যার মধ্যে একই প্রাঙ্গণে উৎপাদন, মোড়কজাতকরণ ও বিতরণের সুবিধা রয়েছে। এখান থেকে উৎপাদিত উচ্চমানের কেমিক্যাল ফার্মাসিউটিক্যালস, মোটর গাড়ি প্রস্তুতকারী খাত, ইলেকট্রনিক্স এবং পেইন্টিং শিল্পে সরাসরি জোগান দেওয়া হবে। এর ফলে আন্তর্জাতিক বাজারের ওপর অতিরিক্ত নির্ভরতা কমবে এবং কেন্দ্রের ‘আত্মনির্ভর ভারত’ গড়তেও গতি আসবে। একইসঙ্গে, হলদিয়ার আশপাশে ছোট-বড় বহু অনুসারী শিল্প গড়ে ওঠার সম্ভাবনা তৈরি হয়েছে, যা পূর্ব ভারতে কর্মসংস্থানের নতুন দিগন্ত খুলে দেবে।
হলদিয়া পেট্রোকেমিক্যালের মূল উপকরণ ফেনল, অ্যাসিটোন। কারখানাগুলিতে প্রয়োজনীয় রাসায়নিক তৈরি হয় এখানে। তবে উৎপাদনের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ এখানকার ইন্টিগ্রেটেড ম্যানুফ্যাকচারিং প্ল্যাটফর্ম। অর্থাৎ এক জায়গার মধ্যে উৎপাদন থেকে শুরু করে প্যাকেজিং ও বণ্টন, সব কাজই হয়। সেটাই সবচেয়ে বড় সুবিধা। যার সুফল শুধু রাজ্যে নয়, পেয়েছে গোটা দেশের শিল্পাঞ্চল। উত্তর-পূর্ব ভারতের মধ্যে সবচেয়ে বড় ফ্যাক্টরি হিসেবে পরিচিতি লাভ করেছে। এবার আরও বেশি সুবিধা মিলবে হলদিয়া পেট্রোকেমিক্যালে। নতুন তৈরি কারখানায় মূলত অ্যাসিটোন উৎপাদন হবে। শিল্পের এই নতুন জোয়ার নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে মন্ত্রী দিলীপ ঘোষ (Dilip Ghosh) একে ‘ডবল ইঞ্জিন সরকারের সুফল’ বলে ব্যাখ্যা করেছেন। বিনিয়োগ ও কর্মসংস্থান প্রসঙ্গে তিনি বলেন, 'ডবল ইঞ্জিন সরকারের সুফল। বিজেপি সরকার আসতে সবার মনে হচ্ছে এবার অনুকূলতা আসবে। তাই পুজোর আগেই আমরা সবাইকে গিফট দিতে চাইছি। সারা দেশ-বিদেশ থেকে শিল্পপতিরা আসছেন। তাঁদের জন্যও বার্তা, আসুন।'
E-Paper

